Tilgate park এর অপরুপ সৌন্দর্য পার্ট-২, (ফটোগ্রাফি পোস্ট)

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_7517.jpeg

আজ আপনাদের সাথে অপরূপ সৌন্দর্যের টিলগেট পার্কের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আগেই বলেছিলাম বিশাল এলাকা নিয়ে জায়গাটি গঠিত।বিশাল বিশাল মাঠ, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড, ঘন জংগল যার মধ্য দিয়ে সুন্দর রাস্তা রয়েছে, রয়েছে খুবই চমৎকার একটি লেক যেখানে হাঁসেদের খেলা দেখলে মন জুড়িয়ে যায়, এছাড়াও রয়েছে বিশাল এলাকাজুড়ে চিড়িয়াখানা।রয়েছে ছোটখাটো নানান ধরনের রেস্টুরেন্ট।আজ আপনাদেরকে নিয়ে যাব ঘন জঙ্গলের মধ্যে। দারুন সুন্দর এই জঙ্গল, ভেতর দিয়ে হাঁটার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা রয়েছে।আর রাস্তার চারিপাশে বিশাল বিশাল গাছ, রয়েছে বড় বড় ফুলের গাছ। দুই এক মাস আগে গেলে ফুলের গাছগুলো ফুলে ভরপুর দেখতে পেতাম। কিন্তু এখন গাছে তেমন ফুল ছিল না। তবে কিছু কিছু গাছে ফুল ছিল। আসলে এই গাছের ফুলগুলো বেশিদিন থাকে না, ৭ থেকে ১০ দিনের মত ফুলগুলো থাকে, এরপর ঝরে পরে যায়।যাইহোক তারপরও কিছু কিছু গাছে আমরা ফুল দেখতে পেয়েছি যা এই পার্কের অন্যতম প্রধান আরেকটি বৈশিষ্ট্য।খুবই চমৎকার লাগে যখন ফুলগুলো মাটিতে ছড়িয়ে পড়ে থাকে।গাছে ও মাটিতে চারিদিকে শুধু ফুল আর ফুল। যাইহোক চলুন তাহলে আজকের ফটোগ্রাফি গুলো উপভোগ করা যাক।

IMG_7534.jpeg

দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো পড়ে রয়েছে, আর ফুলের গাছ গুলো দেখুন কত বড় আকৃতির।

IMG_7537.jpeg

লাল বর্ণের এই ফুলগুলোও দেখতে অনেক চমৎকার লাগছে।

IMG_7540.jpeg

এই ফুলটি দেখুন কত সুন্দর। তবে গাছগুলো বেশি বড় নয়, ছোট আকৃতির আর ফুলও খুব কম ধরেছে।

IMG_7571.jpeg

সাদা ফুলগুলোও অনেক সুন্দর লাগছে।

IMG_7572.jpeg

পার্পল কালারের এই ফুলের গাছ গুলো দেখুন। কত বড় আকৃতির আঁকাবাঁকা গাছগুলো অনেক সুন্দর লাগছে।

IMG_7592.jpeg

এই ফুলগুলোও অনেক সুন্দর লাগছে।

IMG_7593.jpeg

IMG_7582.jpeg

উপরের এই ফটোগ্রাফিটি দেখুন। মনে হচ্ছে শাক লাগিয়ে রেখেছে।

IMG_7533.jpeg

দেখুন গাছের একটি অংশকে কত সুন্দর করে কুমিরের আকৃতিতে কেটে ডিজাইন করে রেখেছে।

IMG_7586.jpeg

জঙ্গলের মধ্যে রাস্তা দেখুন কত সুন্দর লাগছে।

IMG_7535.jpeg

IMG_7546.jpeg

আজ তাহলে এতোটুকুই। আগামীতে এর শেষ পর্ব নিয়ে হাজির আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

টিলগেট পার্কের দ্বিতীয় পর্বের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। যদিও বা কিছুদিন আগে গেলে প্রত্যেকটা গাছের মধ্যেই আপনি ফুল দেখতে পেতেন তারপরেও বেশ চমৎকার কিছু দৃশ্যকে ফোনে ক্যাপচার করে আমাদের সাথে শেয়ার করেছেন। বৃক্ষ কেটে কুমিরের ডিজাইন করা ফটোটি খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে চমৎকার ছিলো আপনার আজকের পোস্টটি।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 last year 

টিলগেটের এই পর্বের ফটোগ্রাফি গুলো দেখে আরো বেশী ভালো লাগলো আপু।বিশাল এলাকা জুড়ে গঠিত একই জায়গায় অনেক কিছু একসাথে।জঙ্গলের ভেতর রাস্তা গুলো সত্যি ই ভীষণ সুন্দর। এমন জায়গায় ছোট-বড় সকলেরই ভালো লাগার কথাই।প্রতিটি ফুলের ফটোগ্রাফি ই সুন্দর লাগলো আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বাহ দারুণ আপু। দেখে বেশ চমৎকার লাগল Tilgate park এর ফটোগ্রাফি গুলো গতপর্বেও দেখেছিলাম। বেশ সুন্দর জায়গা এটা। ফটোগ্রাফি গুলো আজকেও বেশ চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

জঙ্গলের মধ্যে কতো চমৎকার রাস্তা। দেখেই তো মুগ্ধ হয়ে গিয়েছি। তাছাড়া ফুলের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। সবমিলিয়ে বেশ উপভোগ করলাম সম্পূর্ণ পোস্টটি। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60573.65
ETH 1550.46
USDT 1.00
SBD 0.47