একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year (edited)
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আসলে কখনো কখনো আর্ট করে নিজের কাছে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে।কিন্তু কখনো কখনো আবার তেমন ভালো লাগেনা।সবসময়ই তো আর আর্টগুলো একই রকম হয় না, কখনো ভাল হয় কখনো আবার একটু খারাপ হয়ে যায়।যাই হোক আমার আজকের আর্টটি তেমন বেশি সুন্দর হয়নি, তবে খুব বেশি খারাপও হয়নি।হাতে পড়লে বেশ ভালই লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_7923.jpeg

প্রথমেই ছোট্ট করে একটি ডট এঁকে তাকে কেন্দ্র করে এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।

IMG_7924.jpeg

এরপর ডিজাইনের চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_7925.jpeg

এরপর পাপড়িগুলোর চারিপাশে এভাবে পাতা এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_7926.jpeg

IMG_7928.jpeg

এরপর নিচের দিকে এভাবে পর্যায়ক্রমে ডিজাইন করে এঁকে নিয়েছি।

IMG_7929.jpeg

এরপর উপরের দিকে ফুলের উপরে এভাবে জালিকাকারে এঁকে তার উপরে আরও একটু ডিজাইন করে নিয়েছি।

IMG_7930.jpeg

এরপর উপরের দিকে আরেকটু ডিজাইন করে পাশে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_7932.jpeg

এরপর ফুলটির দুইপাশে আরও কতগুলো পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_7934.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আর্ট করতে হলে আসলে সময় নিয়ে বসতে হয়।এতো ব্যস্ততার মাঝে আর্ট করেন এটাই তো অনেক বড় একটি উদ্যোগ।আর আর্টগুলো ও চমৎকার হয় আপু।যে কেউ খুব সহজে আপনার আর্ট দেখে মেহেদি হাতে পরে নিতে পারবে।আজকের মেহেদি ডিজাইনটি ও বেশ ভালো লাগলো আপু।অনেক ধন্যবাদ সময় নিয়ে চমৎকার একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে আর্ট করতে বসলে অনেক সময় একটু এদিক সেদিক হয়েই যায়। এটা কোনো ব্যাপার না। তবে আর্টটি কিন্তু সুন্দর হয়েছে আপু। হাতে পড়লে সত্যিই খুব ভালো লাগবে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দরভাবে নিজের মনের কথা আর মেহেদি ডিজাইন করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সব কাজ সবসময় একরকম হয় না, এটা খুবই স্বাভাবিক। কখনো ভালো হয়, কখনো একটু কম ভালো হয়—তাতেই তো আসল আনন্দ। ধাপে ধাপে ছবিটা কীভাবে করলেন সেটা দেখিয়ে আপনি সবাইকে বোঝার সুবিধা করে দিয়েছেন, এটা দারুণ একটা বিষয়।

 last year 

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। মেহেদি হাতে পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। এই ডিজাইনটি হাতে লাগালে খুব সুন্দর লাগবে। আপনি প্রতিনিয়তই খুব সুন্দর মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেন। আজকের মেহেদি ডিজাইনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

কে বলেছে আপু দেখতে সুন্দর হয়নি। এই আর্ট খুবই সুন্দর হয়েছে। একদম নিখুঁতভাবে আর্ট করেছেন। অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

সময় নিয়ে আর্ট করলে তা সুন্দর হয়। তবে সময় নিয়ে বসতে হয়। বেশ সুন্দর এঁকেছেন মেহেদির ডিজাইনটি। হাতে পরলে বেশ সুন্দর লাগবে। আর যে কেউ চাইলেই ডিজাইনটি এঁকে নিতে পারবেন। ধন্যবাদ সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

সব সময় সব আর্ট ভালো হয় না ঠিকই কিন্তু আর্ট করতে করতে আর্ট করা একটি শান্তির কাজ হয়ে দাঁড়ায়। একটি আর্ট খারাপ হলেও অন্য একটি অবশ্যই ভালো হবে এবং খারাপ হওয়া আর্ট থেকে কিছু শিক্ষা অর্জন করা যায়। আজকে আপনার মেহেন্দি ডিজাইন অনেক সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে আমি যদি হাতে পড়তে পারতাম অনেক ভালো লাগতো। মেহেন্দি দিয়ে এই ডিজাইনটি হাতে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রতিবারের মতো এবারও আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে আপু। আপনার মেহেদী ডিজাইন গুলো দেখলেই বোঝা যায় আপনি মেহেদী ডিজাইন করতে বেশ পারদর্শী।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63096.27
ETH 1678.94
USDT 1.00
SBD 0.39