"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আমার আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ধুন্দুলের সুস্বাদ রেসিপি।খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়। ধুন্দুল সবজি খেতে আমার খুবই ভালো লাগে। ধুন্দল বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। ধুন্দুলের এই তরকারিটি খেতে খুবই সুস্বাদু। আজকে আমি আমার রেসিপিটির প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা ইচ্ছা করলে আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খেতে আসলেই খুব সুস্বাদু। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

- পাঙ্গাস মাছের মাথা
- ধুন্দুল
- আলু
- পেঁয়াজ
- কাঁচামরিচ
- রসুন বাটা
- হলুদের গুঁড়া
- মরিচের গুঁড়া
- জিরা গুড়
- ধনিয়া পাতা
- লবণ
- তেল
- প্রথমে আমি চুলায় একটা কড়াই বসালাম। তারপর কড়াই এর মধ্যে পরিমাণমতো তেল দিয়ে দিলাম।তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর মাছের মাথার মধ্যে পরিমাণমতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভাল করে মেখে নিলাম।

- তারপর তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছের মাথা আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।

- এরপর আমি চুলায় আরেকটি পাতিল বসালাম। তারপর এরমধ্যে পরিমাণমতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুঁচি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।

- পেঁয়াজ মরিচ গুলো ভাজা হয়ে গেলে এরমধ্যে পরিমাণমতো রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর আমি মসলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম।এরপর মসলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম।

- এরপর পানিটা বলক আসলে এর মধ্যে কেটে রাখা ধুন্দুল আলুগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম।

- কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এরমধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে ১৫ মিনিটের মত চুলায় রেখে দিলাম।

- ১৫ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম তরকারিটা প্রায় হয়ে গেছে। তারপর এরমধ্যে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে আরো কিছুক্ষণ চুলায় রেখে দিলাম।

- কিছুক্ষণ পর দেখলাম তারকাটা হয়ে গেছে তারপর চুলা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ধুন্দুলে সুস্বাদ রেসিপি।

- এরপর আমি একটি বাটিতে ঢেলে সুন্দর করে গরম গরম পরিবেশন করলাম। এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে।
আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
আপনি মাছের মাথা দিয়ে ধুন্দুলে সুস্বাদ রেসিপি করেছেন। মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমার। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার চমৎকার মন্তব্য দেখে খুবই খুশি হলাম ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
পাঙ্গাস মাছের মাথা দিয়ে ধুন্দল রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। আপনি অনেক মজার একটি রেসিপি শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে এই রেসিপি খেতে অনেক মজার হয়েছে। লোভনীয় একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্যটি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
এত বড় মাছের মাথা দেখে তো লোভ লেগে গেল। খুব ঈদ চমৎকারভাবে আপনি রেসিপিটা করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে এগিয়ে যান অনেক দূর শুভ কামনা রইল আপনার জন্য।
আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ।
মাছের মাথা দিয়ে ধুন্দুলে সুস্বাদ রেসিপি দেখে তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো আপু।ধুন্দুলে রেসিপি আমার অনেক পছন্দের একটা খাবার । আপনার রান্নার পরিবেশনা টা অনেক সুন্দর ছিল। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইলো।
এত সুন্দর একটি চমৎকার মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
দেখেই বুঝা যাচ্ছে আপনার রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। মাছের মাথা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে বড় মাছের মাথা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার মন্তব্যটি দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
ধুন্দুলের সাথে যে কোন মাছ বেশ খাপ খেয়ে যায় মাছের মাথা দিয়ে সত্যিই খুব সুন্দর একটি রেসিপি আপনি তৈরি করেছেন। ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি পাঠকের কাছে আরো সুবিধাকর হয়েছে।
আপনার মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
মাছের মাথা দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখতে যেমন হয়েছে তেমনি খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপির কালার টা ও অনেক সুন্দর আসছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
জি আপু সত্যি খেতে অনেক হয়েছিল। আপনার নামটা অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।
মাছের মাথা দিয়ে ধুন্দুলে সুস্বাদ রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। এধরনের রেসিপি গুলো দেখলে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
মাছের মাথা দিয়ে ধুন্দুলে সুস্বাদ রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এলো বিশেষ করে যে কোন মাছের মাথা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর বাড়ির ছোট ছেলে আমি মা আমাকে মাছের মাথাটাই আগে দেয় কারণ আমি মাছের মাথা অনেক ভালোবাসি। আর আপনার পোস্ট দেখে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।