শূন্য

in আমার বাংলা ব্লগlast year

20250201_173540-01.jpeg

সবার কি মন ভালো করার দায়িত্ব নিয়েছি,
প্রত্যাশা পূরণের অহেতুক আশ্বাস কি কখনো দিয়েছি !
যদি তা না হয়,
তাহলে এতো প্রত্যাশা-প্রাপ্তির সুপ্ত বাসনা মনে জাগ্রত কেনো !

স্থবিরতা একদা লেগে ছিল,
তবে তা এখন বড্ড গতিশীল,
ঘন্টা দিন মাস কিংবা বছরের পর বছর
কিভাবে যে কাটছে,
তার খোঁজ কি কেউ রেখেছে !

বয়স বাড়বে,
কালো চুল সাদা হবে,
চামড়ায় ভাঁজ পড়বে,
শুভাকাঙ্ক্ষীর সংখ্যা ক্রমশ কমতে থাকবে,
বন্ধুত্বের দোহাই দিয়ে যারা ক্রমাগত পাশে থাকতে চেয়েছিল,
তারাও হয়তো ঠিকানা ভুলে যাবে !

ভালোবাসি বলে যারা ঘ্যানঘ্যান করতো,
বিশ্বাসের শতভাগ উজাড় করে দেওয়ার জন্য
যারা সর্বদা প্রস্তুত থাকতো,
তারাও হয়তো দূরে সরে পথ খুঁজে নেবে,
নতুবা অভিশাপ দিয়ে কেউবা মুক্তি পেতে চাবে !

যে চোখ জোড়া অনবরত নজরবন্দি করে রাখতো
গাঢ় চুম্বনের অপেক্ষায় যে ঠোঁট প্রহর গুনতো
সেও হয়তো আশা ছেড়ে দেবে,
প্রতারক বলে আখ্যায়িত করবে !

চারিদিকে প্রলোভন বেড়েছে,
আফসোস কমেছে, শুকিয়ে গিয়েছে অশ্রুজল,
তাই হয়তো বিসর্জনে নিমজ্জিত হয়েও বলে যাচ্ছি,
শূন্য হাতেই এসেছি আর শূন্য ভাবেই বিদায় নিচ্ছি ।।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

একেবারে সমাজের বাস্তবধর্মী কথাগুলো তুলে ধরেছেন। লাইনগুলো যতোই পড়ে পড়ে নিচে আসছিলাম ততোই যেনো মুগ্ধতায় মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিলো। এরকম বাস্তবধর্মী কবিতা গুলি এখন বিরল। খুবই ভালো লাগলো আপনার লেখাগুলি পড়ে। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। আর আগামীতে এরকম লেখা আরো দেখতে চাই আপনার থেকে।

 last year 

চেষ্টা করব ভাই ভবিষ্যতে লেখার জন্য, তবে কবিতা লেখা বড্ড কঠিন।

 last year 

ঘন্টা দিন মাস কিংবা বছরের পর বছর
কিভাবে যে কাটছে,
তার খোঁজ কি কেউ রেখেছে !

স্বার্থপরের এই দুনিয়ায় কেউ কারো খোঁজ রাখে না ভাই। তাইতো কারো কাছে প্রত্যাশা রাখাটাও উচিত নয় আমাদের। যাইহোক দারুণ লিখেছেন ভাই। এককথায় অসাধারণ হয়েছে কবিতার প্রতিটি লাইন। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা সত্য আসলেই কেউ কারো খোঁজ রাখে না , তাই প্রত্যাশা বাড়িয়ে লাভ নেই।

 last year 

বাহ্,দারুন লিখেছেন ভাইয়া। অনেক ভালো লাগলো। অনেক দিন পর আপনার কবিতা পেলাম।বাস্তবধর্মী কবিতা।স্বার্থ,স্বার্পরতার মাঝে শূন্য হাতে একদিন বিদায় নিতে হবে।এটা যেনো সবার জন্য পরম সত্যি।আর বাকি সব ফাঁকি।

 last year 

আসলেই সব ফাঁকি, আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।

 last year 

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম ভাইয়া। আশা করি এখন থেকে রেগুলার আপনার কবিতা পাবো। দারুণ লিখলেন কিন্তু। আসলে পুরুষ মানুষের উপরে মানুষের এক্সপেকটেশন এর শেষ নেই। যতদিন বেচেঁ আছি ততদিনই এক্সপেকটেশন থাকবে।

 last year 

কবিতা লেখা ভীষণ কষ্টসাধ্য , বহুদিন পরে অনেক চেষ্টায় এই কবিতা লিখেছি।

 last year 

কবিতাটির প্রতিটি শব্দে এক ধরনের গভীরতা ও অনুভূতি ঢেুকেছে, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যাচ্ছে। সময়ের গতি, বয়সের পরিবর্তন, সম্পর্কের অস্থিরতা এসবের মধ্যে যে এক নিঃশব্দ বিষাদ বয়ে চলে, তা চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। বিশেষ করে, "শূন্য হাতেই এসেছি আর শূন্য ভাবেই বিদায় নিচ্ছি"এই শেষ লাইনটি জীবনের অস্থিরতা এবং অনিশ্চয়তার প্রতি এক বেদনাময় দর্শন দেয়।আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

 last year 

জীবন কখনো এমন সীমানায় পৌঁছে, যেখানে প্রত্যাশা ও বাস্তবতা মিলিয়ে যায়। কিন্তু আপনার এই কথাগুলো পড়ে মনে হয়, আসলেই জীবনের শেষ পর্যন্ত আমাদের কিছুই হয়তো থাকে না, তবে যাত্রাটা গুরুত্বপূর্ণ। দুর্দান্ত লিখেছেন ভাই।

 last year 

দুর্দান্ত মন্তব্য করেছেন। ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58987.61
ETH 1553.63
USDT 1.00
SBD 0.42