রবিবারের আড্ডা-৮৯ || ABB Stage Show: Episode-89

in আমার বাংলা ব্লগ2 years ago

WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHdXYoXmRgJMEoHVrZWxiKLtXGtm6zLbzSJNqjPRVXgEQhrUqvrAomznURgbPhD...nMaHh5g3wNQx2mippGecvcdEppxRntuUL5swTA5fGZTqy3yujdzLB3w6qnC6vLahRt79ccQ22Ez7Kvpxb1qq3BdnLz94tGuUcnNvBdRiRJBGnKzQmvUgcD4SRU.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-৮৯ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

addafdcadss.PNG

স্ক্রিনশট ক্রেডিট @rupok

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @emonv,তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর ইমন ভাই তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কিভাবে আমার বাংলা ব্লগের সন্ধান পেলেন।

উত্তরঃ ২০২১ সালের দিকে আমি প্রথম ইউটিউবের মাধ্যমে স্টিমিটের সন্ধান পাই। যদিও আমাদের এখানে অনেক ছেলেরা কাজ করতো, তবে সেভাবে তাদের কাছ থেকে বিষয়টা বুঝে উঠতে পারিনি। অবশেষে আমি নিজের চেষ্টায় একাউন্ট খুলে ফেলি। পড়ে এচিভমেন্ট পোস্টগুলো করি। সেই সময়ে স্টিম বাংলাদেশ নামক কমিউনিটিতে কাজ করতাম। তবে খুব একটা সুবিধা মতো কাজ করতে পারি নি। সত্যি কথা বলতে গেলে কি, পূর্ব থেকেই স্টিমিটে বাঙ্গালিদের খুব একটা ভালো চোখে দেখা হতো না। পরে আমার বাংলা ব্লগের হঠাৎই একদিন সন্ধান পাই, তারপর তো আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাই। এভাবেই মূলত এখানে আসা।

প্রশ্নঃ এবিবি স্কুল থেকে প্রাপ্ত শিক্ষা আপনার ব্লগিং ক্যারিয়ার গঠনে কেমন ভূমিকা রেখেছে।

উত্তরঃ যেহেতু আমরা একদম শুরুর দিকের সদস্য ছিলাম, তাই আমাদের বেলায় এবিবি স্কুল ছিল না। তবে পরবর্তীতে এবিবি স্কুল যখন প্রতিষ্ঠা হয়, তখন ইচ্ছে করেই আমি সবগুলো ক্লাস করেছিলাম এবং প্রতিটা বিষয় বেশ ভালোভাবে জানতে পেরেছিলাম। বিশেষ করে সিকিউরিটি ও মার্কডাউন সম্পর্কে । তাছাড়া ক্যাশ আউট প্রসেসটাও ভালোভাবে শিখে নিয়েছিলাম। এক কথায় বলতে গেলে, এখন আমি স্টিমিটের যে কোন কমিউনিটিতে কাজ করা সক্ষমতা রাখি। তাছাড়া এই স্কুলের অবদান অপরিসীম।

প্রশ্নঃ প্রথম সাই-ফক্স থেকে প্রাপ্ত ভোটের অনুভূতি কেমন ছিল। বাংলা ব্লগ থেকে প্রথম ইনকামের অনুভূতিটা কেমন ছিল, তা যদি নিজের ভাষায় বলতেন।

উত্তরঃ যেহেতু দীর্ঘদিন পরে সাই-ফক্সের ভোট পেয়েছিলাম, তাছাড়া তখন স্টিম প্রাইস ভালো ছিল এবং এসবিডি চালু ছিল, তাই মূলত ইনকাম ভালই হতো। সাই-ফক্স থেকে পাওয়া প্রাপ্ত প্রথম ভোটের অনুভূতি আসলে ছিল অন্যরকম। বেশ আনন্দ কাজ করেছিল নিজের মাঝে। বাংলা ব্লগ থেকে প্রথম আর্নিং এর টাকা দিয়ে আমি ওয়াইফাই রাউটার কিনেছিলাম, যেটা এখনো সচল আছে। তাছাড়া মার জন্য মিষ্টি কিনেছিলাম। কারণ আমি রান্নার ব্লগ শেয়ার করতাম, সেখানে মা আমাকে প্রচুর সহযোগিতা করত।

প্রশ্নঃ আপনার জীবন থেকে যদি প্রাপ্ত মজার কিংবা তিক্ত অভিজ্ঞতার একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতেন।

উত্তরঃ একটা ছোটবেলার মজার ঘটনা শেয়ার করি, আমরা তিন ভাই বোন ছিলাম। আমি আর আমার বোন ইমা, আমরা জমজ ছিলাম আর লাবনী আপু আমাদের থেকে তিন চার বছরের বড়। আমাদের এদিকে তালের শাঁস খাওয়ার ব্যাপারটা বেশ চলমান আছে। তাছাড়া তালের আঁটিগুলো দীর্ঘদিন বাড়িতে রাখলে ভেতর থেকে গাছ বেরোনোর মত হয়, তখন সেগুলো ফাটালে নারিকেলের শাঁসের মতো বের হয় সেগুলো খেতেও বেশ মজা। আমরা অনেকগুলো করে আঁটি জমিয়ে রাখতাম। নিয়ম ছিল আম্মু সবার আগে আঁটিগুলো ফাটিয়ে শাঁসগুলো প্লেটে তুলবে তারপর ভাগাভাগি হবে। তবে আমি একটু চালাক ছিলাম। যখনই আমার বোনেরা আনমনা হতো, তখনই আমি শাঁস গুলো নিয়ে দৌড় দিতাম।

প্রশ্নঃ পছন্দের একটি গানের নাম বলুন, যেটা সব সময় শুনতে ইচ্ছে করে।

উত্তরঃ

তোমার আকাশ ধরার শখ
আমার সমুদ্দুরে চোখ
আমি কি আর দেবো বলো
তোমার শুধুই ভালো হোক ।
তোমার ভোলা ভালা হাসি
আমার বুকের ভেতর ঝড়
তুমি চলতি ট্রেনের হাওয়া
আমি কাঁপি থরথর ।
তোমার নানান বাহানায়
আমার জায়গা টা কোথায়
আমি কি এক ঘোরে থাকি
ছিলো কত কথা বাকি ।

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৫ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন ইমন ভাই । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা ইমন ভাইয়ের কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? ইমন ভাইয়ের মতে , @hafizullah @narocky71 @kibreay001

অতিথি ও প্রশ্ন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Screenshot_20241021_022035_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা ইমন ভাইয়ের কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। ইমন ভাই বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

puss_mini_banner.png

Banner-22.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও রবিবারের আড্ডা বেশ দারুন উপভোগ করেছি।এই সপ্তাহে ইমন ভাই অতিথি হিসেবে এসেছিলেন।অতিথির সম্পর্কে অনেক তথ্য জানতে পেরে বেশ ভালো লাগে।তবে নেটের একটু প্রবলেম হয়েছিল আপনার রিপোর্টটি দেখে সুন্দরভাবে সব বুঝে নিতে পারলাম। ধন্যবাদ ভাই রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রবিবারের আড্ডার কারণে আমরা অনেক কিছুই অনেকের সম্পর্কে জানতে পারছি। গত কালকের রবিবারের আড্ডায় ইমন ভাইয়া উপস্থিত ছিল, এটা অনেক ভালো লেগেছে। আর উনার সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। যারা আড্ডায় উপস্থিত ছিল না, তারা পোস্টটা পড়লে সম্পূর্ণটা জেনে নিতে পারবে। অনেক ধন্যবাদ এটা সবার মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

দেখতে দেখতে আমাদের কমিউনিটির রবিবারের আড্ডা ৮৯ তম পর্ব শেষ হয়ে গেলো। এই আড্ডার মাধ্যমে আমরা অনেক মেম্বারদে বিষয়ে বিভিন্ন তথ্য জানতে পেরেছি। এই উদ্যোগটা সত্যিই প্রশংসা পাচ্ছে। ধন্যবাদ।

 2 years ago 

ইচ্ছা আছে একদিন আপনার সঙ্গে আড্ডা দেওয়ার।

 2 years ago 

প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমার বাংলা ব্লগ কমিউনিটির ইউজারদের নিয়ে রবিবারের আড্ডার আয়োজন করা হয়েছিল। এই সপ্তাহে অতিথি হিসেবে ছিলেন আমার বন্ধু ইমন তিনি অতিথি হিসেবে আসবেন বলে জানতে পেরে সত্যি আমি বেশ খুশি হয়েছিলাম। আবারো এ অনুষ্ঠানের মাধ্যমে ইমন এর পুরনো প্রেম কাহিনী শুনে সত্যি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা সত্য গতকাল আড্ডায় ইমন ভাই বেশ ভালই সময় দিয়ে ছিল এবং বেশ ভালোই গুছিয়ে কথা বলেছিল।

 2 years ago 

রবিবারের আড্ডা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমরা অতিথির সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আর এখানে যে আসে অতিথি হিসেবে সে মন খুলে নিজের মনের কথা শেয়ার করতে পারে। ঐদিন আড্ডাতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি উপস্থিত ছিলাম এবং ইমন ভাইয়ের সব কথাই শুনেছি। তবে এই রবিবারের আড্ডার মধ্যে যারা উপস্থিত ছিলেন না তারা এই পোস্ট পড়ে রবিবারে আড্ডা সম্বন্ধে সবকিছু জানতে পারবে।

 2 years ago 

প্রতি সপ্তাহেই রবিবারের আড্ডা দারুণভাবে জমে ওঠে। এই রবিবারেও ইমন ভাইয়ের সঙ্গে আড্ডা ভীষণ জমে উঠেছিল। সম্পূর্ণ অনুষ্ঠান শুনে ইমন ভাইয়ের বিভিন্ন ঘটনার কথা জানতে পারলাম। সব থেকে ভাল ছিল শ্রোতাদের তরফ থেকে করা প্রশ্নগুলি। সেগুলি নিয়ে বেশ মজা হচ্ছিল যা খুব আনন্দ দিয়েছে। রবিবারের আড্ডার জন্য অপেক্ষা করে বসে থাকি।

 2 years ago 

এটা সত্য প্রশ্নোত্তর পর্বে বেশ ভালো মজা হয়েছিল ।

 2 years ago 

গতকালকে রবিবারের আড্ডা প্রোগ্রামটি বেশ উপভোগ করেছি। অতিথি বেশ সাবলীলভাবে কথা বলেছে। তাছাড়া অতিথি যেহেতু অনেক পুরনো ইউজার, তাই অতিথির কাছ থেকে অনেক পুরনো কিছু কথা শুনতে পেয়েছি এবং এতে করে প্রোগ্রামটি আরও বেশি ভালো লেগেছে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্য ইমন ভাই বেশ সাবলীল ভাবেই কথা বলার চেষ্টা করেছিল এবং বেশ ভালই কেটেছিল সময়টা।

 2 years ago 

এবারের রবিবারের আড্ডায় ইমন ভাইকে অতিথি হিসেবে পেয়ে অনেক ভালো লেগেছে। ইমন ভাইয়া নিজের কথাগুলো সুন্দর করে উপস্থাপন করেছিলেন। আর আমরা সকলে দারুন সময় কাটিয়েছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39