রবিবারের আড্ডা-১১৬ || ABB Stage Show: Episode -116

in আমার বাংলা ব্লগlast year

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxLydtaf8UwsdaskJksLHDZHzi7PFrKfNK9skxghLcEFu6xMK1UVPDupXdCxh...q3KrzadW5SkYvYWv9aeUzDc2k12yxXtmDBq9eKUswNsANbtJWVa3qhk9ZtSFJVbbQajpSDt5GQ1jZjzn2z9EK5zfj2nc5WCnFWZzyDmppJWbe5vQdGPwrRrnyU.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন রবিবারের আড্ডা-১১৬ তম পর্বে। আমরা শুরু হতেই বার বার বলে আসছি আমার বাংলা ব্লগ ব্যতিক্রম কমিউনিটি এবং আমাদের চিন্তাধারাও ব্যতিক্রম, তাই সব ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়ে আমার বাংলা ব্লগকে সাজানোর চেষ্টা করি। নতুন এই আয়োজনটি নিয়ে আমরা এখনো চিন্তা করছি, কাংখিত ক্ষেত্রে আরো কি কি পরিবর্তন আনা যায়, আশা করছি সময়ের সাথে সাথে কাংখিত পরিবর্তনগুলো ঠিক দেখতে পাবেন।

আমাদের এই আয়োজনটি চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে, প্রথম সেগমেন্টে আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হবো এবং তার নিকট হতে আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো। এ সম্পর্কে আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার আগ্রহ থাকলে সেটা আমরা দ্বিতীয় সেগমেন্টে জানার চেষ্টা করবো। অর্থাৎ আমাদের দ্বিতীয় সেগমেন্টেটি আপনারা যারা দর্শক সারিতে রয়েছেন তাদেরকে নিয়ে। আপনারা নিজেদের কৌতুহল কিংবা আগ্রহ থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান হতে অতিথি নিজে তিনজন সেরা প্রশ্নকারী নির্বাচন করবেন। যাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

এরপর আমার নিজের পছন্দের একটা গান শুনবো, তারপর শুরু হবে তৃতীয় সেগমেন্ট ঝটপট রাউন্ড, এখানে কমপক্ষে পাঁচটি প্রশ্ন করা হবে, অতিথি এক কথায় ঝটপট উত্তরগুলো দেয়ার চেষ্টা করবেন। সবশেষে আমরা যাবো চতুর্থ সেগমেন্টে অর্থাৎ শেষ পর্বে, যেখানে আমরা অতিথির নিকট হতে আমার বাংলা ব্লগের ব্যাপারে কিছু পরামর্শ বা দিক নির্দেশনা শুনতে চাইবো। এই হলো আমাদের রবিবারের আড্ডার টোটাল প্যাকেজ।

22.PNG

আসুন আমরা আমাদের অতিথির নিকট যাই এবং তার সাথে পরিচিত হই, তার সম্পর্কে কিছুটা জানি। স্বাগতম @monira999 আপু। তিনি আমার বাংলা ব্লগের সম্মানিত ভেরিফাইড সদস্য । সংক্ষেপে যদি নিজের সম্পর্কে কিছু বলতেন? তারপর মনিরা আপু তার সম্পর্কে সংক্ষেপে কিছু পরিচিতিমূলক কথা বলেন এবং এরপর আমরা শুরু করি প্রথম পর্বের পাঁচটি প্রশ্ন যা নিচে তুলে ধরা হলো।

প্রশ্নঃ কেন ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেন? কমিউনিটির নতুনদের জন্য যদি কোন পরামর্শ থাকে কিংবা এবিবি স্কুল নিয়ে যদি কিছু বলার থাকে?

উত্তরঃ আসলে আমি এই কমিউনিটির শুরু থেকেই আছি,সত্যি কথা বলতে গেলে কি মেয়েদের ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে বেশ ভালই বেগ পেতে হয়, প্রথমত কর্মক্ষেত্রের পরিবেশ, তাছাড়া পরিবারের নানা রকম বাধ্যবাধকতা তো থাকেই। সেদিক থেকে এখানে ঘরে বসে লিখতে পারছি এবং ইনকাম করতে পারছি এবং স্বাধীনভাবে আছি, এটাই তো অনেক বেশি আমার কাছে। যারা আমার কথাগুলো শুনছেন এই মুহূর্তে, সবার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, লেগে থাকুন সঠিক মতো কাজগুলো করুন, অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য।

প্রশ্নঃ আমার বাংলা ব্লগ আপনার কোন ধরনের সুপ্ত প্রতিভা গুলোকে বিকাশ করতে সহযোগিতা করেছে এবং তা নিয়ে যদি বিস্তারিত বলতেন ?

উত্তরঃ আমি ছোটবেলা থেকেই লিখতে অনেক পছন্দ করতাম, সর্বোপরি এখানে এসে লেখার অভ্যাসটা আমার বেশ ভালোভাবে পূর্ণতা পেয়েছে। তাছাড়া অন্যান্য বিষয় যেমন ড্রয়িং, রেসিপি, ফটোগ্রাফি এসব বিষয়েও আমি বেশ ভালই চর্চা করতে পারছি। সব মিলিয়ে বলতে গেলে আমার ভিতরে যে মেধা গুলো আছে, তা বিকাশ করার একদম পারফেক্ট জায়গা হচ্ছে এই কমিউনিটি।

প্রশ্নঃ ভার্চুয়াল কর্মক্ষেত্র হিসেবে বাংলা ব্লগ কমিউনিটির সুযোগ-সুবিধা গুলো যদি আপনি নিজের ভাষায় শেয়ার করতেন?

উত্তরঃ দেখুন প্রথমত আমরা এখানে কেউ কাউকে বাস্তবে চিনি না , তারপরেও সবার সঙ্গে সবার আন্তরিকতা বেশ দৃঢ়। হয়তো তা সম্পূর্ণ সম্ভব হয়েছে একত্রে কাজের জন্যই । এখানে সব রকম সুযোগ-সুবিধা আছে, অসুস্থ হলে টিকিট কেটে সমস্যা জানানোর ব্যবস্থা আছে, তাছাড়া অন্যান্য সমস্যা হলেও ছুটি নেওয়ার ব্যবস্থা আছে কিংবা কেউ অর্থনৈতিক সমস্যায় পড়লেও এখান থেকে সহযোগিতা পাওয়ার ব্যবস্থা আছে। সব মিলিয়ে বলতে গেলে এখানকার সুযোগ সুবিধা অনেক।

প্রশ্নঃ বাংলা ব্লগ কমিউনিটির ব্লগার হতে পেরে কেন আপনি গর্বিত এবং আপনার অর্জিত ইনকাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই।

উত্তরঃ নিজের মাতৃভাষায় ব্লগিং করতে পারছি এবং আমি এখানকার পুরনো মেম্বার। সব রকম সুযোগ-সুবিধা কাজের বিনিময়ে ভোগ করছি, এটা তো অবশ্যই গর্বের ব্যাপার। তাছাড়া এই কমিউনিটি আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আপনারা হয়তো অনেকেই আমার শারীরিক সমস্যার বিষয়টা জানেন, আমার মূলত অর্জিত ইনকাম দিয়ে আমি চেষ্টা করছি নিজের ট্রিটমেন্ট চালানোর জন্য। যদি আমার ট্রিটমেন্টটা সফল হয়, তাহলে হয়তো ভবিষ্যতে অন্য কিছু করার ইচ্ছা আছে।

প্রশ্নঃ আপনার নিজের কন্ঠে গান বা কবিতা আবৃত্তি শুনতে চাই।

উত্তরঃ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না
আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে,
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো,
মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে ।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাই বা আমায় ডাকলে ।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ।
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়
ফুলের বাগান,
ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়
তখন আমায় নাই বা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে
নাইবা আমায় ডাকলে ।

এরপর শুরু করা হয় প্রশ্নোত্তর পর্ব, অর্থাৎ দর্শকসাড়িতে যারা রয়েছেন তাদের নিয়ে এই সেগমেন্ট। অতিথিকে সরাসরি প্রশ্ন করার এবং উত্তর শোনার দারুণ একটা সুযোগ। আমরা ইউজারদের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং তার উত্তরগুলো অতিথির নিকট হতে শুনি। মোট ১৫ টি প্রশ্ন করা হয়েছিলো আজ এবং সবগুলো প্রশ্নের উত্তর দেন মনিরা আপু । তারপর বিজয়ী নির্বাচনের জন্য কিছুটা সময় দেয়া হয় অতিথিকে এবং সেই ফাঁকে আমার পছন্দের একটা গান সবাই মিলে উপভোগ করি।

এরপর আমরা মনিরা আপুর কাছে জানতে চাই আজকের প্রশ্ন-উত্তর পর্বে সেই ভাগ্যবান বিজয়ী কারা? মনিরা আপুর মতে, @nazmul01 @green015 @selina75

অতিথি ও প্রশ্ন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

Screenshot_20250512_005344_Chrome.jpg

রবিবারের আড্ডার প্রাইজ পুলের পৃষ্ঠপোষক @rme দাদা, ফাউন্ডার-আমার বাংলা ব্লগ।

সবশেষে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে যাই অর্থাৎ চতুর্থ সেগমেন্টে। ঝটপট রাউন্ডে এখানে আমরা অতিথির সঙ্গে বেশ ভালোই মজা করি সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। তারপর আমরা মনিরা আপুর কাছে জানতে চাই আমার বাংলা ব্লগের ব্যাপারে কিংবা এই শো'র উদ্দেশ্যে উনার পরামর্শ বা সাজেশন। মনিরা আপু বলেন, এই কমিউনিটির সবকিছুই হচ্ছে বেশ সাজানো গোছানো । তিনি বিশেষ করে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছেন, প্রতিষ্ঠাতা, সহকারী প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটর প্যানেল এর প্রতি। এমন একটা পরিবার তৈরি করার জন্য।

সবশেষে আজকের এই বিশেষ আয়োজন রবিবারের আড্ডায় যারা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, তবে যাওয়ার আগে আরো একটা বিষয়ে সবাইকে অনুরোধ করবো, এই শো’টি সম্পর্কে আপনাদের কোন আইডিয়া কিংবা পরামর্শ থাকলে অবশ্যই আমাকে অথবা মডারেটরদের ডিএম করবেন, আমরা চেষ্টা করবো শো'টিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তোলার, আপনাদের কাংখিত পরামর্শগুলো নিয়ে। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শো সমাপ্ত ঘোষণা করি। পরবর্তী পর্বে আমাদের অতিথির নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ধন্যবাদ সবাইকে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রবিবারের আড্ডায় আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে এবারের আড্ডায় অতিথি হিসেবে আসতে পেরে অনেক ভালো লেগেছে। আর দারুন সময় কাটিয়েছি।

 last year 

এই রবিবারের আড্ডাটি সত্যিই অনেক সুন্দর ছিল।মনিরা আপুকে অতিথি হিসেবে পেয়ে আমরা খুবই খুশি আর উনি সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন।যেটা আসলেই ভালো লাগার বিষয় ছিল, ধন্যবাদ ভাইয়া।

 last year 

গত রবিবারের আড্ডায় যুক্ত থাকতে না পেরেও আপনার পোস্ট পড়ে পুরো আড্ডার বিষয়টা খুবই ভালো লাগলো।মনিরা আপুর কথা গুলো মিস করেছি।চেষ্টা করবো রবিবারের পরের আড্ডা গুলোতে অ্যাড থাকার জন্যে।

 last year 

রবিবারের আড্ডাটি অনেক সুন্দর ছিল। অতিথি হিসেবে মনিরা আপুকে পেয়ে বেশ ভালো লাগছিল এবং খুব সুন্দর ভাবে সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং সবগুলো কথা গুছিয়ে বলেছিলেন। অনেক ধন্যবাদ দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সেদিন শো চলাকালীন সময়ে বাহিরে ছিলাম বলে,মনিরা আপুর কথা গুলো ভালোভাবে শুনতে পারিনি। তবে এই পোস্টটি পড়ে বিস্তারিত জানতে পারলাম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36