রবিবারের আড্ডা - পর্ব ৯৮ | জীবনের গল্প - পর্ব ১২

in আমার বাংলা ব্লগ2 years ago

Special_Jiboner_golpo.png

ব্যানার ক্রেডিট @hafizullah

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের নতুন আয়োজন জীবনের গল্পের শো-তে । মূলত আমরা যেহেতু প্রথম থেকেই বলেছিলাম, রবিবারের আড্ডার কিছুটা ভিন্নতা হবে, ঠিক সেই ভিন্নতার জায়গা থেকেই, এই সংযোজন। মানুষের জীবনে কত গল্পই তো থাকে, কত সুখস্মৃতি থাকে, থাকে পাওয়া না পাওয়ার অভিজ্ঞতা কিংবা হারিয়ে ফেলার তিক্ততা কিংবা থাকে সফলতার হাজারো গল্প, যা হয়তো অনায়াসেই, অন্য কাউকে অনুপ্রাণিত করে ফেলে মুহূর্তেই। এই গল্পগুলো হয়তো অজানাই থেকে যায়, আমরা আসলে কান পেতে থাকি, এই গল্পগুলো শোনার জন্য। এইজন্য বাংলা ব্লগ আয়োজন করেছে, জীবনের গল্প। যেখানে অতিথি তার নিজের জীবনের গল্প অন্যদের সামনে অনায়াসেই বলে ফেলবে এবং অতিথি নিজের থেকেও বেশ হালকা হবে, সেটা হয়তো মনের দিক থেকে।

adsa.PNG

আজকের অতিথিঃ @narocky71
ভেরিফাইড সদস্য, আমার বাংলা ব্লগ

ফেলে আসা জীবন থেকে যদি কিছু কথা স্মৃতিচারণ করতেন।


আজকে মূলত আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমাদের বিয়ের ঘটনা। সনিয়া আমার খালাতো বোন ছিল,আমার বাবা চাইতো ওকে আমি বিয়ে করি। যেহেতু আমার বাবা প্রবাসে ছিল তাই প্রতিনিয়ত সেখান থেকে উপহার পাঠাতো সনিয়ার জন্য। তবে যেহেতু সনিয়া আমার খালাতো বোন ছিল, তাই শুরুতেই তাকে আমি ওই চোখে দেখতে পারিনি। পরে অবশ্য ধীরে ধীরে আত্মীয়-স্বজন ও সনিয়ার সঙ্গে কথা বলার পরে ওর প্রতি একটু দুর্বল হই। তবে যতদিনে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই, তখন সেই কথা আর বাবাকে জানাতে পারিনি। বাবা তার আগে প্রবাসেই মারা যায়। বাবা মারা যাওয়ার পরে ভীষণ কঠিন সময় যায় আমাদের পরিবারে। তখন সনিয়া আমাকে বেশ মানসিকভাবে আশ্বস্ত করেছিল। তবে যেহেতু আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তাই একটা সময়ের পরে গিয়ে সনিয়ার পরিবারের লোকজন বলেছিল, আমাকে বিদেশ যাওয়ার কথা। যদিও আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, কেননা আমি চাইতাম পরিবারের সঙ্গেই থাকি। তবে অবশেষে বাধ্য হয়ে আমার এক আত্মীয়কে টাকা দেই বিদেশ যাওয়ার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে, সেই আত্মীয় আমার সঙ্গে প্রতারণা করে এবং আমার বিদেশ যাওয়া হয় না বরং টাকাগুলো তিনি অন্য কাজে ব্যয় করেন। নিজের লোকের কাছ থেকে যখন এমন প্রতারণার শিকার হই, তখন মানসিকভাবে বেশ ভেঙ্গে পড়ি। সেই সময় আমার আর সনিয়ার বিয়ে হয়ে যায়, তারপর আমাদের সংগ্রামী জীবন শুরু হয়। সনিয়া বেশ চেষ্টা করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, আমরা দুজনেই চাচ্ছিলাম নিজেদের অবস্থার পরিবর্তনে কাজ করতে। সেই সময় আমি কিছু খণ্ডকালীন ব্যবসাতে বিনিয়োগ করেছিলাম তবে ফলাফল খুব ভালো হয়নি। তখন আমাদের এলাকায় নেভলু ভাই কম্পিউটারের দোকান দিয়েছিল, সেই সূত্রেই ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো আদর করতেন, অবশেষে তার মাধ্যমেই স্টিমিটের সন্ধান পাই। এখানেও প্রচুর টাকা আমি বিনিয়োগ করি, তবে আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমরা এখন সপরিবারে ব্লগিং করছি এখানে, যদিও কিছু অর্থনৈতিক লোনের ভিতরে আছে, তবে তারপরেও বেশ বিন্দাস আছি।

অতিথি ও উপস্থিত দর্শকদের মাঝে পুরস্কার বিতরণ।


Screenshot_20241222_221333_Chrome.jpg

hgjgjh.PNG

পুরস্কার বিতরণের সম্পূর্ণ অবদান @rme দাদার

উপস্থিত দর্শক শ্রোতারা বেশ ভালই উপভোগ করেছিল অতিথির জীবনের গল্প। তারা বেশ ভালই প্রশ্ন রেখেছিল এবং উত্তরগুলো খুঁজেও পেয়েছিল, অতিথির গল্পের মাঝে।

সব মিলিয়ে জীবনের গল্প চলছে, একদম দুর্বার গতিতে । পরবর্তীতে আমরা আসছি কিন্তু আপনার দরজায়, আপনি প্রস্তুত তো।

ধন্যবাদ সবাইকে।


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংকঃ
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

একজন সংগ্রামী বাবার স্বপ্ন বাবা দেখে যেতে পারেননি।তবে শত দুঃখ কষ্টের মাঝেও হার না মেনে নিজেকে প্রস্তুত করেছেন @narocky71 ভাইয়া। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।আত্মীয় হয়েও যিনি আপনার সাথে প্রতারণা করেছে তার জন্য একরাশ ঘৃণা।
@আমার বাংলা ব্লগ'কে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে, জীবনের গল্প শোনা ও বলার মতো এমন চমৎকার একটি আয়োজন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বেশ দারুণভাবে রবিবারের আড্ডার রিপোর্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো।অতিথি হিসেবে রকি ভাইকে পেয়ে এবং তার দারুন কথাগুলো শুনতে পেয়ে অনেক ভালো লাগছিল। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

@narocky71 আপনি ধন্য ভাই। গতকাল যখন আপনার জীবনের বিয়ে হওয়ার গল্প বলছিলেন তখন মনে হচ্ছিল আমি যেন কোন রিয়েল হিরোর এবং হিরোইনের গল্প শুনছি। সত্যি বলতে ভাই বর্তমান সময়ে এরকম মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। শুভ ভাইয়া কেও অসংখ্য ধন্যবাদ গতকালকের আড্ডার বিষয়টি আমাদের মাঝে লিখিতভাবে উপস্থাপন করার জন্য।

রবিবারের আড্ডায় আমিও উপস্থিত ছিলাম। রকি ভাইয়ের জীবনের গল্প শুনে অনেক ভালো লেগেছে। সিনেমার গল্প কেউ হার মানাবে কিছুটা দুঃখ, কিছুটা আনন্দ, সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ করেছি। রকি ভাইয়া এবং সোনিয়া আপুর ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই দোয়া করি।

 2 years ago 

আমাদের সকলের প্রিয় রকি ভাইয়ার জীবনের গল্প সম্পর্কে জানতে পেরে সত্যি অনেক ভালো লেগেছে। আসলে জীবনের গল্পের এই পর্বগুলো বেশ ভালোভাবেই উপভোগ করি। অনেক ভালো লেগেছে এবারের পর্বটি।

 2 years ago 

রবিবারের আড্ডার পুরো মুহূর্তটাকে সুন্দর করে পোস্ট আকারে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। যারা উপস্থিত ছিল না তারাও জেনে নিতে পারবে। গতকালকের মুহূর্তটা অনেক সুন্দর কেটেছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এটা এত সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রিয় রকি ভাইয়ের জীবনের গল্প শুনে খুব ভালো লাগলো। জীবনের গল্পের মুহূর্ত গুলো বেশ সুন্দর ভাবে অতিবাহিত করেছি। ভাইয়ের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। প্রতিটি মুহূর্ত ভালোভাবেই উপভোগ করেছি।

 2 years ago 

গতকালকে জীবনের গল্প এপিসোড দারুণ লেগেছে। রকি ভাইয়ের জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। উনার বাবা বিদেশে মারা গিয়েছেন,এটা সত্যিই জানা ছিলো না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গত রবিবারের আড্ডাটি দারুণ লেগেছে। কারণ আমাদের সবার প্রিয় রকি ভাইয়ের জীবনের গল্প আমাদেরকে বিস্তারিত শেয়ার করেছেন। অনেক কিছু জানতে পেরেছি খুব সুন্দর উপভোগ করেছি আমরা সবাই। অনেক ধন্যবাদ আপনাকে আবারও বিস্তারিত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59894.30
ETH 1581.19
USDT 1.00
SBD 0.42