মরা করতোয়া

in আমার বাংলা ব্লগlast year

সেদিন আসলে রোজা থেকে বিকেলের দিকে স্থানীয় করতোয়া নদীর তীরবর্তী এলাকায় ঘুরতে গিয়েছিলাম। মূলত বিকালের দিকে সময় কাটছিল না, এজন্যই সেখানে যাওয়া। তবে যাওয়ার পরে নদীর অবস্থা দেখে যে অভিজ্ঞতা হয়েছে , তাতে আসলে হতাশা ছাড়া আর কিছুই মনে উদয় হয়নি।

এমনিতেই পরিবেশ প্রকৃতির অবস্থা দিন দিন বড্ড নাজুক হয়ে যাচ্ছে, সেটা আপনারা সকলেই জানেন। তারপরেও সশরীরে গিয়ে যখন নদীর এই অবস্থা দেখা যায়, তখন আসলে মনে এমনিতেই হতাশার ছাপ পড়ে যায় ।

20250303_173236.jpg

20250303_173156.jpg

20250303_174044.jpg

20250303_174047.jpg

20250303_174053.jpg

এমনিতেই দেশে নদী শাসন ঠিকঠাক নেই, যার কারণে নদী হারিয়েছে তার নিজস্ব রূপ। এত কিছুর মাঝেও যখন প্রতিনিয়ত আবার বালু খেকোরা নদীর মধ্য থেকে বালু উত্তোলন করেছে, তখন নদীর এই অবস্থা হয়েছে। দুই পাড় ভেঙ্গে শেষ, সবকিছু গিলে খেয়েছ বালু ব্যবসায়ীরা।এদের কাছে আসলে, প্রকৃতি ধ্বংস হলেই কি বা পরিবেশ নষ্ট হলেই কি , এরা শুধু টাকা বোঝে এর বাইরে আর কিছুই না।

সত্যি বলতে গেলে কি, এভাবে চলতে থাকলে সামনে নদীর তীরবর্তী এলাকার মানুষজনের জন্য বড্ড ভয়াবহ কিছু অপেক্ষা করছে। সাধারণ মানুষজন এসব জানে বোঝে, তারপরেও সবাই ভয়ের কারণে মুখ খুলতে পারেনা।

তাছাড়া সাধারণ জনগণ প্রতিনিয়তই জিম্মি অবস্থায় থাকে এই সকল অবৈধ বালু ব্যবসায়ীদের কাছে। ব্যাপারগুলো বেশ ভাবিয়েছে আমাকে, তাই খোলা মনেই লিখে ফেললাম বিষয়টা।

আর একটা কথা বলছি, এই সকল কাজের সঙ্গে যারা লিপ্ত হয়ে আছে, তারাই দেখবেন আবার সমাজের বিভিন্ন স্তরের তথাকথিত উচ্চপদস্থ মানুষ। এরা টাকা দিয়ে সবকিছুই ম্যানেজ করে রাখে আর পরিবেশ প্রকৃতির উপর প্রতিনিয়ত নির্যাতন করে ।

এদের যে আসলে কবে সুবুদ্ধি উদয় হবে, সেটা নিয়েই এখন ভাবছি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অবৈধ বালু ব্যবসায়ীরা সারাদেশের প্রায় সব নদীর অবস্থার বারোটা বাজিয়ে দিয়েছে। তারা আসলে টাকা ছাড়া কিছুই বুঝে না। তারা মোটা অংকের টাকা খাইয়ে, প্রশাসনের মুখ বন্ধ করে রাখে। এদের আসলে কখনোই সুবুদ্ধির উদয় হবে না ভাই। কারণ তারা হচ্ছে প্রচন্ড লোভী প্রকৃতির মানুষ। সুতরাং নিজেদের স্বার্থ ছাড়া তারা কিছুই বুঝতে চায় না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

প্রকৃতির প্রতিশোধ বড় ভয়ংকর প্রতিশোধ, এরা এটা মানতে নারাজ। আসলেই ব্যাপারটা বেশ দুঃখজনক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 63307.59
ETH 1704.34
USDT 1.00
SBD 0.42