নিদ্রাহীন রজনী
এবার গরমের শুরুতেই যে পরিমাণ গরম পড়েছে , তাতেই জনজীবন যেন একদম নাজেহাল অবস্থা। গতরাতে বেশ ভালই কষ্ট পেতে হয়েছে গরমের জন্য, এমনিতেই বিদ্যুৎ ব্যবস্থার যা-তা অবস্থা তার ভিতরে আবার প্রচন্ড ভ্যাপসা গরম।
এমন অবস্থা যদি টানা কয়েক দিন চলতে থাকে, তাহলে হয়তো শারীরিকভাবে অসুস্থ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমার তো মনে হয় গত কয়েক দিনের গরমে অনেকে অসুস্থই হয়ে গিয়েছে। তবে আমার ক্ষেত্রে প্রেক্ষাপট একটু আলাদা, যে জায়গাটাতে থাকি জানালা খুলে দিলে যতদূর চোখ যাবে শুধু আম গাছের বাগান দেখা যাবে।
বলতে গেলে একদম সবুজের ছড়াছড়ি, তারপরেও যেন গুমোট বাঁধা গরম, হয়তো আবহাওয়া জনিত কারণে। সারা এলাকার সব গাছটুকু মনেহয় আমার জানালার পাশেই লাগানো আছে, মাঝে মাঝে ভাবি এত গাছ থাকার পরেও যদি এখানে এই পরিমাণ গরম অনুভব হয়, তাহলে না জানি বাহিরে কি অবস্থা।
গতকাল সারাটা রাত বিছানায় শুধুমাত্র এদিক ওদিক করতেই সময় কেটে গেছে, অতঃপর বাধ্য হয়ে ভোর বেলার দিকে ফ্লোরে শুয়ে গিয়েছিলাম, তখন যেন আবার মশার অত্যাচার বেড়ে গিয়েছিল। সারাটা রাতে এক বিন্দু যেন শান্তি পাইনি।
একটা বিষয় খেয়াল করে দেখবেন, রাতে যদি ঠিকমত ঘুম না হয় তাহলে কিন্তু কোন অবস্থাতেই মেজাজ ঠিক থাকে না। আমার ক্ষেত্রে আজ তেমনই হয়েছে, নিদ্রাহীন রজনী যে আমাকে আজ দিনের বেলায় এভাবে মানসিকভাবে কষ্ট দিয়ে যাবে, তা যেন ভুলেও বুঝতে পারিনি। সব মিলিয়ে সময়টা একদম বিরক্তিকর যাচ্ছে।
আপাতত গরমটা একটু কমুক, ধরণী শীতল হোক এতোটুকুই চাওয়া ।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.