উদ্যোক্তার গল্প
মানুষের সফলতার গল্প শুনতে বেশ ভালো লাগে। তারথেকেও গুরুত্বপূর্ণ আমার কাছে যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষটা কিভাবে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছালো, সেই বিষয়গুলো জানার জন্য আমি বেশ কৌতুহলী হয়ে থাকি।
মানুষের জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করা এক প্রকার নেশা আমার। প্রত্যেকটা জীবনই যেন একেকটা সংগ্রামের গল্প। মানুষ শুধু উপর থেকে সফলতা দেখে, পিছনের গল্প তেমন কেউ জানতে চায় না।
ভিডিও লিংক
তবে আমি বরাবরই কান পেতে থাকি, মানুষের সফলতার পিছনের গল্প জানার জন্য । মাঝে মাঝে সেই সুযোগ হয়, এই যেমন গতকাল এক উদ্যোক্তার কথা শুনলাম। তাই ভাবলাম সেই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেই ।
স্থানীয় এলাকায় দীর্ঘ সাত বছর ধরে এক ইলেকট্রনিক্সের দোকানে ছিল শাকিব। যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল, তাই বলতে গেলে দোকানের কর্মচারী থাকার পাশাপাশি পড়াশোনাটাও সে চালিয়ে নিয়েছিল।
পড়াশোনার শেষে অবশ্য চাকরির সুযোগ এসেছিল, তবে চাকরি সে আর করেনি। যেহেতু বিগত সময় ইলেকট্রনিক্স দোকানে ছিল, তাই ওই পেশা তাকে খুব করে টানতো ।
অবশেষে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেছিল ব্যবসা, যা এখন মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। ছেলেটার একটা কথা আমার খুব ভালো লেগেছে, ও বেশ স্বাচ্ছন্দ্যে বারবার বলছিল ভাই, আমি আমার দোকানের নিজেই কর্মচারী নিজেই মালিক । ইচ্ছে আসে ভবিষ্যতে, আরো কিছু তরুণদের এখানে চাকরি দেওয়ার ।
যাইহোক ছেলেটার কথাগুলো আমি ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করেছি এবং তা ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে, আশা করি ভালো লাগবে ভিডিওটি।
ধন্যবাদ সবাইকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি ঠিক বলেছেন ভাইয়া সফলতা সবাই দেখে কিন্তু এর পিছনের গল্প কেউ শোনতে চায় না। আর ছেলেটার কথা শোনে বেশ ভালো লাগলো। পুরো ভিডিও মনযোগ দিয়ে শোনেছি।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যের জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবেই সবাই এগিয়ে যাক।