ছুটির দিনের ব্যস্ততা

in আমার বাংলা ব্লগlast year

20240923_174015.jpg

ছুটির দিনগুলোতে যদি আপনি গুছিয়ে নিজের সব কাজ ঠিকঠাক মত করতে চান , তাহলে দেখবেন পরিকল্পনা অনুযায়ী সেভাবে কোন কিছুই বাস্তবায়ন হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে, পরিকল্পনা আপনার ঠিকই থাকবে, তবে অহেতুক নানারকম ঝুট ঝামেলায় আপনি ফেঁসে যাবেন।

পছন্দের বইগুলো অনেকদিন থেকেই সংগ্রহ করে রাখা আছে, তবে সময় সুযোগ করে সেগুলোর ভিতরে যে ডুবে যাবো, সেটা যেন কোন ভাবেই করতে পারছিলাম না। আজ যখন মনস্থির করেছি, তখন যেন আগন্তুক নানা রকম সমস্যা এসে উপস্থিত।

বইগুলোর দিকে অপলক দৃষ্টিতে অনেকটা সময় চেয়েছিলাম, পৃষ্ঠাগুলো কিছুটা সময়ের জন্য নেড়েচেড়েও দেখছিলাম তবে আর বইয়ের মাঝে ডুব দেওয়া হলো না। তৃষ্ণার্ত আত্মা যেন কোনভাবেই ভরিয়ে তুলতে পারলাম না।

আজ ছুটির দিন, তাই ইচ্ছে করেই অনেকটা দ্রুত উঠেছি নিজের শখের বই গুলো পড়বো বলে, তবে দেখুন না সিরিয়াল ধরে যেন টুকটাক কাজ লেগেই আছে আমার দায়িত্বে । কয়েকজন প্রতিবেশী এসেছিল নিজেদের সমস্যার কথা জানানোর জন্য, তাছাড়া বাড়ির কিছু টুকটাক কাজ বাকি ছিল সেই মিস্ত্রীরাও আজ হঠাৎই এসে উপস্থিত।

আর এদিকে গৃহকর্ত্রী সকাল থেকে চেঁচিয়ে যাচ্ছে, কি হলো সব কাজ কি আমাকেই সামলাতে হবে নাকি তোমার নজর পড়বে। আপাতত বইগুলো ভাঁজ করে যত্ন করে রেখে দিলাম, আমার কোন ছুটির দিন নেই, এটাও দ্রুতই ভুলে গেলাম।

তারপর এইতো হাসিমুখে প্রতিবেশীদের সঙ্গে কথা বলা, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা কিংবা মিস্ত্রীদের সঙ্গে বসে তাদের কাজগুলো টুকটাক দেখাশোনা করতেই বেলা গড়িয়ে গেল।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পছন্দের বই গুলো হাতের কাছে থাকা সত্ত্বেও পড়ে শেষ করতে না পারার যন্ত্রণার সাথে আমিও পরিচিত! তাই ভালোই বুঝতে পারছি আপনার অবস্থা টা!

 last year 

এমন অবস্থার সবার অবসান ঘটুক এমনটাই চাওয়া।

 last year 

ছুটির দিনগুলোতে যখন নিজের জন্য একটু সময় পেতে চাই, তখনই নানা কাজের চাপ এসে পড়ে। বই পড়ার ইচ্ছে থাকলেও প্রতিবেশী, বাড়ির কাজ, মিস্ত্রীদের কাজ সবই যেন একে অপরকে অতিক্রম করে চলে। মাঝে মাঝে মনে হয়, আমাদের পরিকল্পনা আর বাস্তবতার মাঝে একটা অনুপাত তৈরি করা খুবই কঠিন। এই গল্পে ঠিক তেমনই এক বাস্তবতার প্রতিফলন, যেখানে নিজেকে সময় দেওয়া মানে অজান্তেই অন্যদের প্রয়োজনে নিজেকে হারিয়ে ফেলা। আপনার শেয়ার করা পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 last year 

এটাই সত্য আপু, নিজের জন্য আর সময় বের করা হয়ে ওঠে না। নিজের বলতে এখন আর কিছুই নেই ।

 last year 

একদম ঠিক বলেছেন ভাইয়া ছুটির দিনগুলোতে পরিকল্পনা ব্যাপক হলেও কাজগুলো তেমন ঠিকভাবে করা হয়ে ওঠে না। কোন না কোন কাজ এসে পরেই। আর এদিকে ছুটির দিন বলেই প্রতিবেশীরাও আপনার কাছে সমস্যা সমাধানের জন্য এলো। আসলে কিভাবে নিজেকে একটু সময় দেয়া যাবে সেই উপায়টা হয়তো আমাদের কারোই জানা নেই। শখের বইগুলো আবারও সেই ভাঁজে স্থান পেল।

 last year 

আবার যে বইয়ের ভাঁজ কবে খোলা পড়বে, সেটাই এখন ভাবছি ।

 last year 

ছুটির দিন গুলো একটু নিজের মতো করে কাটানোর চেষ্টা করলেও,বেশিরভাগ সময়ই সেটা সম্ভব হয় না। কারণ ছুটির দিনে বিভিন্ন ধরনের সমস্যা এসে হাজির হয়ে যায়। আর সেই সমস্যা গুলো সমাধান করতে করতে ছুটির দিন এমনিতেই পার হয়ে যায়। যাইহোক পছন্দের বইগুলো পরবর্তীতে সময় করে পড়ার চেষ্টা করবেন ভাই। আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

অবশ্যই ভাই, আমি নিজেও সেই অবসরের জন্য সময় খুঁজছি।

 last year 

ছুটির দিন বলে কিছু আসলে নেই।এই ছুটির দিনেই বেশী ঝক্কিঝামেলা পোহাতে হয়।শখের বই রেখে উঠা সত্যি ই ভীষণ কষ্টের।তবে সংসার নামক সংসারে পা রাখলে শখ বলতে কিছু আর থাকে না।সংসার বড় ধর্ম একথা তখন মাথায় চলে আসে।

 last year 

আপনার মন্তব্যের সঙ্গে একদম সহমত পোষণ করছি আপু ।

 last year 

আপনি চাইলে সব পারবেন। কিন্তু পরিকল্পনা মতো বাড়িতে থেকে ছুটির দিন কাটাতে হয়তো পারবেন না। এটা একপ্রকার অসম্ভব । ঐগুলো করতে গেলেই দেখবেন নানান উটকো ঝামেলা এসে উপস্থিত হা হা। জীবন টা এমনই ভাই।

 last year 

ছুটির দিনে এভাবেই হাজার কাজ নিয়ে সময় কেটে যায় ভাই। মনে হয় যেন ছুটির দিন বলে কিছু নেই। শুধু ঘরের বিভিন্ন কাজ থেকে শুরু করে অন্যান্য সকল কাজেই ছুটির দিনে করতে হয়। তাই এভাবেই ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কেটে যায়। আপনার পোস্ট পড়ে আমার নিজের ছুটির দিনের কথা গুলো মনে পড়ল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 61656.48
ETH 1593.99
USDT 1.00
SBD 0.47