প্যাকেটজাত স্বপ্ন
আজকাল বাস্তব জগৎ থেকে শুরু করে, ভার্চুয়াল জগতেও প্যাকেটজাত স্বপ্ন বিক্রি হয়। আর এই প্যাকেটজাত স্বপ্ন ক্রয়ের প্রধান ক্রেতা হল আমি কিংবা আপনি সকলেই। অনেক সময় আমরা বুঝে শুনেই এই স্বপ্নগুলো ক্রয় করার চেষ্টা করি, আবার কখনো না বুঝেই হুমড়ি খেয়ে পড়ি।
হুমড়ি খেয়ে পড়ার কথাটা কেন বললাম, এটা মূলত হয় অন্য কেউ স্বপ্ন কিনছে, এটা দেখে সবাই না বুঝেই দৌড়াদৌড়ি শুরু করেছে। আচ্ছা একটাবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, যারা স্বপ্ন বিক্রি করছে, তারা কি আপনার অবস্থানটা বোঝার চেষ্টা করেছে কি ?
স্বপ্ন মূলত কোনটা, আমরা যেটা জানি সেটা হচ্ছে নিজে কোন কিছু পাওয়া কিংবা করার কল্পনা-আকাঙ্ক্ষা। আর এই সুযোগটাই একশ্রেণির মানুষ তাদের নিজেদের দখলে নিয়েছে। এই দেখুন না, আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুতেই একপ্রকার স্বপ্নের ঝিলিক বাতি লাগানো আছে।
ধরুন আপনি একজন ছাত্র, আপনার আশেপাশে ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত কোচিং সেন্টার গজিয়ে গিয়েছে, তারা ক্রমাগত আপনার সামনে বিজ্ঞাপন দিয়েই যাচ্ছে, এই কোচিংয়ে ভর্তি হলেই এ প্লাস নিশ্চিত। এখন আপনার সহপাঠীরা পালের গরুর মতো সেখানে ভর্তি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি তাদের সঙ্গে কখন যে নিজের অজান্তে যুক্ত হয়ে গিয়েছেন, তা নিজেও জানেন না।
এখন কোচিং এ ভর্তি হওয়ার পর আপনি আপনার নিজের অবস্থার পরিবর্তন করতে পারছেন না, এ ক্ষেত্রে আমি দোষ কোচিং সেন্টার কে দেবো না বরং আপনার অজ্ঞতা কে আমি দিতে পারি। বাস্তবিক জগতে শুধু কোচিং সেন্টার কে কেন্দ্র করেই ছোট্ট উদাহরণ টানলাম, তবে এমন শত শত উদাহরণ বাস্তবিক জগতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। যেখানে আপনি শুধুই প্রোডাক্ট হিসেবে ব্যবহার হন।
আচ্ছা, যদি আরো পরিষ্কার করে বলি। অনলাইনে দেখবেন প্রতিনিয়ত হাজার হাজার কোর্স কিংবা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেখানো কেন্দ্রের চটকদার বিজ্ঞাপন। মানে বিষয়টা এমন, যেন তাদের কোর্স কিংবা আইটি সেক্টরে প্রশিক্ষণ নিলেই, আপনি মাসিক হাজার হাজার ডলার কামাই করবেন।
এটা একটা টোপ ঝুলিয়ে রেখেছে আপনার সামনে। হয়তো গুটি কয়েকজন এক্ষেত্রে সফল হতে পারে, তাও তাদের দক্ষতা ও ধৈর্য অনুযায়ী। তবে সবার মতো যে সফলের তালিকায় আপনিও থাকবেন , ব্যাপারটা কিন্তু তেমন না। কেননা, সবার দক্ষতা একরকম না।
প্যাকেটজাত স্বপ্ন ক্রয় আমরা ঠিকই করি, তবে সেটা অন্যের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমার-আপনার নিজের স্বপ্ন কতটুকু পূরণ হয়, তা নিয়ে দিনশেষে প্রশ্ন থেকেই যায়।
আপনি নিজেই জানেন আপনার ধৈর্য, শেখার ইচ্ছা-আগ্রহ কিংবা দক্ষতা সম্পর্কে। সুতরাং অন্যের দেখানো প্যাকেটজাত স্বপ্নে নিমজ্জিত না হয়ে বরং মুদ্রার দুই পিঠ দেখতে শিখুন এবং তারপরে সিদ্ধান্ত নিন, আপনি কোথায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
আপনার ধৈর্য, ইচ্ছা , আগ্রহ, স্যাক্রিফাইস, চিন্তা-চেতনা, অর্থনৈতিক অবস্থা সবকিছুই মূল্যহীন প্যাকেটজাত স্বপ্ন বিক্রেতার কাছে। তাদের কাছে, আপনি শুধুইমাত্র প্রোডাক্ট এর বাইরে আর কিছুই না।
এখন সিদ্ধান্ত আপনার হাতে, নিজে অন্যের স্বপ্ন পূরণের প্রোডাক্ট হবেন নাকি নিজের দক্ষতা অনুযায়ী নিজে কাজ চালিয়ে যাবেন !!
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ভাই আপনি আমার মনের কথা তুলে ধরেছেন। বরাবরই আমি আপনার পোস্টগুলো পড়ার চেষ্টা করি কেননা আপনার পোস্ট গুলির মধ্যে সুন্দর কিছু বাস্তবিক চিত্র লুকিয়ে থাকে। আমাদের সমাজটা বর্তমান নবজাতকের মত হয়ে গেছে। নবজাতক বলার কারণ হচ্ছে আমাদের যেকোনো কাজের শুরুটা আমরা যেভাবে করি কিন্তু শেষে সেরকম আমাদের এনার্জি থাকে না। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সুবিধাবাদী এক শ্রেণীর লোক আমাদের ব্যবহার করে যাচ্ছে। ভাইয়া সময় উপযোগী একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, পুরো ব্যাপারটি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।
বর্তমানে প্রায় সব জায়গাতেই অফলাইন কিংবা অনলাইনে এতো এতো লোভনীয় অফার দেওয়া হয়, যেগুলো দেখলে মনে হয় রাতারাতি জীবনটা পাল্টে যাবে। কিন্তু তাদের ফাঁদে পা দিয়ে বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হয়। তাই এখনকার দিনে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হয়। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ফাঁদে পা দেওয়া মানেই, একদম ক্ষতিগ্রস্ত হওয়া ভাই।
কথাগুলো একেবারে খাটি সত্য কথা বলেছেন ভাই। প্রাথমিকভাবে এরা আপনাকে ফ্রিল্যান্সিং শিখিয়ে এক মাসেই বড়লোক করে দেবে। কিন্তু সেই লোভে পড়ে আপনি যখন তাদের কোর্স নিবেন তখন দেখবেন পুরো ব্যাপার টাই আসলে আলাদা হা হা। বেশ ভালো ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
সবদিকেই শুধু ধান্দাবাজ ভাই।