কেনো ভাই?

in আমার বাংলা ব্লগlast year

ask-4304981_1280.jpg
source

আপনার সব কথায় কেন আমাকে সহমত জানাতে হবে, আমার নিজেরও তো কোন প্রশ্ন বা মতামত থাকতে পারে! আর আপনার কথাই যে সব যৌক্তিক হবে, তার কি মানে আছে?

প্রত্যেকের তো নিজস্ব ভাবনাচিন্তা থাকতেই পারে, তাই না ! দেখুন আপনার মতামত যেমন আপনার কাছে গুরুত্বপূর্ণ, তেমনটা অন্যের মতামত কে প্রাধান্য দেওয়ার মানসিকতা রাখাও কিন্তু ভদ্রতার ভিতরে পড়ে। চাপিয়ে দিয়ে আসলে কোন কিছু হয় না, হলেও সেটা বড্ড ভঙ্গুর হয়।

আধুনিক সমাজ ব্যবস্থাতেও অভিনব আকারে দাসত্বের বিষয়গুলো কোন না কোনভাবে থেকেই গিয়েছে। যা কেউ হয়তো অকপটে স্বীকার করে, আবার কেউ নীরবে সহ্য করে যায়।

এখন হয়তো শারীরিক বল প্রয়োগ নেই, তবে এখন যা আছে, তা হচ্ছে মানসিক চাপ। হোক সেটা কর্মক্ষেত্র থেকে শুরু করে, পারিপার্শ্বিক সমাজে কিংবা সর্বক্ষেত্রেই। অনেকটা অন্যের অধীনস্থ হয়ে থাকতে হয়। মানে সরাসরি সহজ কথায় বলতে গেলে, স্বল্প কিছু সুযোগ-সুবিধার বিনিময়ে আপনাকে দাস বানিয়ে রাখা হয়।

না পারবেন নিজের মতো করে চলতে ফিরতে, না পারবেন স্বাধীনভাবে মতামত দিতে। কিংবা আপনার স্বাধীনচেতা মতামত কে সর্বদাই উপেক্ষা করা হবে। এটাই আশেপাশে হচ্ছে, একটু ভালোভাবে তাকিয়ে দেখুন। সবাই যেন সহমত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গিয়েছে।

একটা কথা কোন অবস্থাতেই এসব বিকারগ্রস্ত লোকের মাথায় ঢুকছে না কিংবা ঢুকলেও বুঝতে পারছে না, সহমত বলা যে এক প্রকার ব্যাধি,এটা যেন তারা বুঝেও না বোঝার ভান করছে। আবার অনেকে বুঝতে পেরেও শুধুমাত্র কিছু সুযোগ সুবিধার জন্য নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিচ্ছে।

দেখুন কোন কিছুতে সহমত পোষণ করার আগে, অন্তত কিছুটা সময় ভাবুন, বুঝুন, তারপর না হয় সময় সুযোগ বুঝে, নিজের মতো করে স্বাধীন মতামত দিন।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ঠিক বলেছেন ভাইয়া কোন কিছু করার আগে আমাদের ভাবা অবশ্যই উচিত। আসলে কথায় আছে না ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।আর কোন কাজ ভেবে করলে তার সফলতা আসবেই ।আপনার পড়া অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপনাকে আপু, সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 64274.25
ETH 1739.95
USDT 1.00
SBD 0.44