মেনে নিতে হয়
একটা বিষয় জীবনে খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, পছন্দের জিনিসগুলো খুব একটা বেশি দিন টিকে থাকে না। হোক সেটা পছন্দের জামা, জুতো, মোবাইল ফোন, ঘড়ি কিংবা অন্যান্য যে কোন জিনিস।
আরো অপ্রিয় সত্য কথা হচ্ছে, এমনকি পছন্দের মানুষের মাঝেও পরিবর্তন চলে আসে, সময়ের ব্যবধানে পছন্দের মানুষের সঙ্গেও বহু দূরত্ব তৈরি হয়ে যায়। সময় ক্ষেত্রে সম্পর্ক গুলোও নিষ্প্রাণ হয়ে যায়।
আমার নিজের কথাই বলি না কেন, গত কয়েক দিন থেকে মনটা খুব একটা ভালো নেই, পছন্দের মোবাইল ফোনটা হঠাৎই নষ্ট হয়ে গেল, তার আগে নষ্ট হলো ল্যাপটপ, মানে যেটাই আমার শখ কিংবা পছন্দের জিনিস, সেটাই যেন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
গত কয়েকদিন ঘুম ঠিকভাবে হয়নি, এত যত্ন করি জিনিসগুলোর, তারপরেও কেনো যেন নষ্ট হয়ে গেল। আসলে দিনশেষে এটাই বাস্তবতা, যেটা আমাদের মেনে নিতে কষ্ট হলেও, একটা সময়ের পরে গিয়ে মেনে নিতে হয়।
এই যে পিছুটান, মায়া কিংবা পুনরায় নতুন করে আবার কোন কিছু ক্রয় করা, সবকিছুর মাঝে যেন মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তবে এ প্রতিক্রিয়া মাঝেমাঝে মেনে নেওয়া যায় আবার মাঝে মাঝে মেনে নিতে বেগ পেতে হয়।
যেহেতু মোবাইল এবং ল্যাপটপ দুটো কেনাই জরুরি ছিল, তাই অবশেষে আর দেরি না করে, ধার-দেনা করে গতরাতেই ল্যাপটপ এবং মোবাইল কিনে ফেলেছি।
তবে যত কথাই বলি না কেন, বিগত মোবাইল আর ল্যাপটপের স্মৃতি বহুদিন পর্যন্ত থেকে যাবে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
পছন্দের জিনিসগুলো নষ্ট হয়ে গেলে আসলেই খুব খারাপ লাগে। তবে দিনশেষে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আমিও আমার ল্যাপটপ এবং মোবাইলের বেশ যত্ন করে থাকি। যাইহোক ল্যাপটপ এবং মোবাইল কিনে ফেলেছেন,জেনে খুব ভালো লাগলো ভাই। আশা করি ল্যাপটপ এবং মোবাইল বেশ ভালো সার্ভিস দিবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ ভাই, আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি আপনার মন্তব্যের কাছে।