জুলাই
দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল, গত বছর এই সময়েই শুধুমাত্র মুক্তভাবে লেখালেখি করার জন্য, স্বৈরাচারের দোসরদের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলাম।
থাপ্পড় মেরে আমার কান ফাটিয়ে দেওয়া হয়েছিল। কটন বাডে লেগে থাকা তাজা রক্ত গুলো দেখে সেদিন বেশ হতভম্ভ হয়ে গিয়েছিলাম।
অপরাধ তেমন কোন কিছুই ছিল না, শুধু মুক্তভাবে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করাটাই আমার অপরাধ ছিল।
তাছাড়াও আমাদের স্থানীয় এলাকায় যে সকল ছোট ভাইয়েরা রাজপথে মিছিল করেছিল তাদেরকেও মেরে রক্তাক্ত করা হয়েছিল। সেই মিছিলে আমার নিজের মায়ের পেটের ভাই ছিল। হকিস্টিক দিয়ে তাকেও আঘাত করা হয়েছিল।
যদিও বিগত সময়ের জুলাই পরবর্তী অবস্থা নিয়ে আর কিছুই বলতে চাই না, তবে দেখতে দেখতে নতুন করে আবারো জুলাই চলে এসেছে।
নিজের রক্তাক্ত হওয়ার বিচার কখনো চাইনি , তবে বিগত সময়ের জুলাইয়ে সেদিন স্থানীয় এলাকার যে ছোট ভাই গুলো রাজপথে মার খেয়েছিল, সেটার সঠিক বিচার এখনো হয়নি, আদৌ হবে নাকি তাও জানা নেই। তবে রাঘববোয়াল ছেড়ে দিয়ে চুনোপুঁটির সঙ্গে ধরপাকড় খেলে, মামলা বাণিজ্যের হিসাব-নিকাশ রমরমাই চলছে, এসবের শেষ যে কবে হবে, তাও বলা যাচ্ছে না !
সেদিন যে ছেলেগুলো রাজপথে নেমেছিল, তাদেরকে নিয়ে এখন আবার মাথা মোটা গান্ডুরা রাজনৈতিক ছক কষা শুরু করেছে। ওদেরকে বলির পাঁঠা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে ।
একদম যা তা অবস্থা, অথচ এদিকে তারা যে সেদিন রাজপথে মার খেলো, সেই বিচার এখনো হলো না।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.