দৃঢ় সংকল্প

in আমার বাংলা ব্লগ10 months ago

5798.jpg
Source

গতকাল রাতে কোনভাবেই দুই চোখের পাতা এক করতে পারিনি, অনেকটা যন্ত্রণাদায়ক সময় কেটেছে। একদিকে ছোট ভাই এক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আর অন্যদিকে কমিউনিটির কঠিন অবস্থা, সবমিলিয়ে মনটা একদম ভেঙে গিয়েছে।

মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছি, কিছু অনুভূতি আসলে কখনোই কোনোভাবে লিখে বা বলে প্রকাশ করা যায় না, কেননা কিছু অনুভূতি শুধু নিতান্তই ব্যক্তিগত, প্রকাশ করলেও মনে হয় অনেকটাই কমতি থেকে যায়।

ভীষণ কঠিন সময় যাচ্ছে, মনটাও বেশ ভেঙে গিয়েছে, সামনে যে কি অপেক্ষা করছে, কে জানে তা। তবে আমি ভীষণ আশাবাদী মানুষ, মনেকরি সবকিছুর পরে গিয়েও, কোন একটা ভালো সমাধান আসবে। এই বিশ্বাস নিয়ে আপাতত নিজেকে স্থির করে রেখেছি।

বিশ্বাস রাখছি, ভালো সময় আসবে, পুনরায় সবকিছু স্বাভাবিক হবে, হয়তো সাময়িক খারাপ লাগা কিংবা হৃদয়ে রক্তক্ষরণ এই বিষয়গুলোও মুছে যাবে, তবে নিজেকে স্থির রাখার প্রতিটা সময় যেন, ভীষণ দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে।

একটা বিষয় খেয়াল করে দেখবেন, কঠিন মুহূর্তের প্রতিটা সময় যেন বারবার নিজেকে মনে করিয়ে দেয়, যন্ত্রণা কাহাকে বলে।

এই যন্ত্রণাগুলো আসলে ভুলবার নয়, নিজেকে আরও পরিপক্ক করে তোলার মতো একটা অবস্থা। আমি যেনটা গতরাত থেকে বিপর্যস্ত , তেমনটা আবার মানসিকভাবে নিজেকে চাঙা করে তোলার চেষ্টা করছি, সামনের দিনগুলোর জন্য নিজেকে প্রস্তুত করার দৃঢ় সংকল্প করেছি, দেখি কি হয় সামনে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

আপনার লেখায় মানসিক যন্ত্রণা আর দৃঢ় সংকল্প দুটোই গভীরভাবে প্রকাশ পেয়েছে। কঠিন সময় সত্যিই মানুষকে ভেঙে দেয়, আবার সেই ভাঙন থেকেই নতুন করে গড়ে তোলে। আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আশাবাদী মনোভাব নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমাদের কমিউনিটির জন্য দৃঢ় মনোবল সবার পথচলায় শক্তি যোগাক এই প্রার্থনা করছি।🙏

 10 months ago 

ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।

 10 months ago 

আসলে মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে আমরা পড়ে যাই,তখন কি করবো কিছুই বুঝতে পারি না। তবে এমতাবস্থায় মনটাকে অবশ্যই শক্ত করতে হবে এবং আল্লাহ তায়ালার উপর ভরসা করতে হবে। তাহলে তিনি সবকিছু ঠিক করে দিবেন। যাইহোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

 10 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে, অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42