নতুন কর্মস্থল
অবশেষে নিজের নতুন বাড়িতে উঠে গিয়েছি। শুধু নতুন বাড়ি বললেই হবে না, এটা মূলত আমার নতুন কর্মস্থল। কেন কর্মস্থল কথাটি বললাম, তা আর অতিরিক্ত ব্যাখ্যা করে বলতে চাই না। তবে এতোটুকু বলতেই পারি, ঘরের মধ্যে শুয়ে বসে থেকে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েই দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করতে হয়, তাই বলতে গেলে কর্মস্থল আমার নিজের ঘর।
বিগত তিন মাস থেকে বাড়ির কাজ চলমান ছিল, যে পরিমাণ মিশ্র অভিজ্ঞতা এই তিন মাসে আমার হয়েছে , তা মনে হয় সারা জীবনে কখনোই ভুলবো না। যত সহজে অবলীলায় বলে দিলাম বাড়ি করে ফেলেছি , তবে বাস্তবে মুদ্রার অন্য পিঠ বেশ ঝামেলা পূর্ণ ছিল। যেমনটা শারীরিক পরিশ্রম গিয়েছে, তেমনটা বেশ মানসিক চাপেও থাকতে হয়েছে। তাছাড়া অর্থনৈতিক ব্যাপার তো ছিলই।
থাক অতীতের কথা আর বলতে চাই না, তবে মোটামুটি সবদিকের ধকল সামলিয়ে অবশেষে নিজের নতুন বাড়িতে উঠে গিয়েছি। গতকাল রাতে কমিউনিটির যে সাপ্তাহিক হ্যাংআউট শো হল, তা আমি আমার নতুন বাড়ির ঘরে বসেই করেছি। সবকিছুর মাঝে যেন নতুনত্ব খুঁজে পাচ্ছিলাম, যদিও আবহাওয়া পরিবর্তনের কারণে, শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম তারপরেও মনটা ছিল বেশ চাঙ্গা।
নিজের নতুন কর্মস্থলে গতকাল আমার প্রথম দিন ছিল, বলতে গেলে বেশ ভালই সময় কাটিয়েছিলাম আপনাদের সঙ্গে। আশা রাখছি, বিগত সময়ের মতো, নতুন পরিবেশে নতুন কর্মস্থলে নতুন উদ্যমে পুনরায় কাজ শুরু করতে পারব।
আমি কর্মের মানুষ, কর্মই আমার কাছে মুখ্য বিষয়, তাই কর্মকে প্রাধান্য দিয়েই দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। মানুষ বাঁচে তার কর্মের মাঝে , এই কথার হাজারো বার প্রমাণ পেয়েছি নিজের ব্যক্তি জীবনে। তাই আমার কাছে কর্মই প্রথম ও শেষ কথা।
সততা, পরিশ্রম, ধৈর্য, দায়িত্বশীল পেশাদারিত্ব আচরণ যদি ঠিক থাকে, তাহলে কর্মক্ষেত্রে অনেকটাই সুফল পাওয়া যায়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
দীর্ঘ দিন অপেক্ষা করার পর আপনি নিজ বাড়িতে উঠতে পারছেন, দেখে বেশ ভালো লাগলো। আসলে ধৈর্য এবং ইচ্ছাশক্তি থাকলে সব ধরনের কাজে সফলতা আসবেই। এখন আপনি নিজ ঘরে বসেই আমাদের সাথে যুক্ত হবেন, এটা জেনেই ভালো লাগলো। আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো ভাইয়া।
আমিও এমনটাই ভাবি ভাই।
নতুন বাসায় সবকিছু গুছিয়ে উঠে ফেলেছেন এবং কর্মক্ষেত্রটি বেশ সুন্দর সাজিয়ে ফেলেছেন সবকিছু দেখে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং নিজের আনন্দ প্রকাশ করছি। আর শারীরিক অসুস্থতার কথা বলব বাংলায় এসে আমি নিজেও খুব অসুস্থ হয়ে পড়েছি ভেবেছিলাম বাড়ির সবার সাথে খুব আনন্দ করবো কিন্তু তার সেভাবে হয়ে উঠছে না।
বাংলার ওয়েদার আসলেই এখন একটু কঠিন যাচ্ছে, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
ঠিক বলেছেন ভাইয়া মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। যাইহোক সবকিছু গুছিয়ে নতুন বাসায় উঠেছেন জেনে অনেক ভালো লাগলো। আপনার নতুন কর্মস্হাল অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আমার কাছেও তেমনটাই মনে হয় আপু।
নিজের বাড়ির শান্তিই আলাদা,সে যেমনই হোক না কেনো তারপরও শান্তি আর শান্তি।আপনার নতুন কর্মস্থল দেখে খুবই ভালো লাগলো।যারা কাজপাগল মানুষ তাদের নিজস্ব একটা নিরিবিলি কাজের জায়গার খুব দরকার আর সেটা আপনার হয়েছে।আশাকরি সামনের দিনগুলো আরও অনেক ভালো কাটবে।অনেক অনেক শুভকামনা রইলো।🙏
এটা সত্যি বৌদি, কাজের জন্য নিরিবিলি জায়গার বেশ দরকার ছিল, যেটা আমি পেয়েছি এখন।
ভাই আপনার কথাগুলো বেশ ভালো লাগছে হ্যাঁ মানুষ বাঁচে তার কর্মের উপর। একজন মানুষের প্রথম ভালো গুণ থাকা উচিত নিজের কর্মের উপরে প্রাধান্য দিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া। আর হ্যাঁ যেহেতু বাড়ির কাজ শেষ হয়েছে সেহেতু নতুন বাড়িতে একদিন আমাদের সবাইকে ইনভাইট করেন হা হা হা।
তোমাদের জন্য আমার বাড়ির দরজা সর্বদাই খোলা। তোমরা আসলে আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব।
যাক তাহলে ভালোভাবে নিজের শখের বাড়িতে শেষ পযর্ন্ত উঠতে পেরেছেন দেখে ভালো লাগল ভাই। নিজের বাড়ি যদি নিজের কর্মস্থল হয় এর থেকে ভালো আর কী হতে পারে। তবে যেহেতু প্রথম হ্যাংআউট এখানে বসে একটা নতুনত্ব থাকা একেবারে স্বাভাবিক। চমৎকার লাগল আপনার পোস্ট টা।
ধন্যবাদ ভাই আমার অনুভূতি বুঝতে পারার জন্য।
এতো কষ্টের পরেও সব কাজ ঠিকঠাক মতো শেষ হয়েছে এবং নতুন বাসায় উঠতে পেরেছেন,এটাই অনেক কিছু ভাই। এখন আর কোনো ঝামেলা নেই। বরং শান্তি আর শান্তি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এটা ঠিক বলেছেন ভাই, এখন অনেকটাই মানসিক প্রশান্তি কাজ করছে।