দীর্ঘদিন পর কাচ্চি ডাইনে | বগুড়া শাখায়।
মূলত গতকাল বগুড়ায় গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য, যেহেতু সারাদিন সময় লেগেছিল, তাই দুপুর বেলার দিকে প্রচুর ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম এবং অবশেষে কাচ্চি ডাইনে উঁকি দেওয়া হয়েছিল।
সেই সকাল ছয়টার দিকে বাসা থেকে বেরিয়েছিলাম, এমনিতেই মাঝপথে অনেকটা সময় বৃষ্টির ভিতরে ভিজতে হয়েছে, তার মধ্যে আবার বিআরটিএ কার্যালয়ে পৌঁছেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এবং ছবি তুলতে হয়েছে। এ কাজ গুলো করতেই আবার লিখিত ও ভাইভা পরীক্ষার ডাক চলে এসেছিল। ইচ্ছা আছে, এই সমস্ত বিষয় নিয়ে অন্যদিন লেখার।
ভিডিও লিংক
যাইহোক দুপুর বেলার দিকে ক্লান্ত শরীর নিয়ে আমি আর সাগর মামা অবশেষে চলে গিয়েছিলাম কাচ্চি ডাইনে। যেহেতু কয়েকদিন থেকেই শুনছিলাম, তাদের খাবার মেনুতে কিছুটা পরিবর্তন এসেছে এবং তারা পুরনো মেনুর খাবারগুলোই নতুন আঙ্গিকে পরিবেশন করার চেষ্টা করছে, তাই একটু অতিরিক্ত আগ্রহ কাজ করছিল।
অবশেষে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে গিয়েছিলাম। আসলে তাদের রেস্টুরেন্টের ভিতরের ডেকোরেশন, আলোকসজ্জা ও পরিবেশ এক কথায় সাজানো গোছানো ও পরিপাটি। আমরা মূলত অর্ডার করেছিলাম বাসমতি কাচ্চি এবং বাদাম শরবত। এটাই সব থেকে বেশি চলমান ওই রেস্টুরেন্ট।
মিনিট পাঁচেক বসে থাকতে না থাকতেই, এক এক করে সব খাবার আমাদের টেবিলে চলে আসলো। আহা চোখের সামনে এমন সব লোভনীয় খাবার দেখে, নিজেকে স্থির করা কিছুটা যেন কষ্টকর হয়ে যাচ্ছিল ।
যেহেতু আমরা যে যার মতো করে ভিডিও এবং ছবি তুলছিলাম, তাই কিছুটা সময় অপচয় হয়েছিল। অতঃপর নিজেদের মুহূর্ত মুঠোফোনে বন্দি করে, তারপর খাওয়া শুরু করে দিয়েছিলাম ।
সব মিলিয়ে দারুণ সময় অতিবাহিত করেছি, যেমনটা খেয়েছি তেমনটা আরাম পেয়েছি। আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে , একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাচ্চি ডাইনের বিশেষ রেসিপি ও স্বাদের জন্য বগুড়াবাসী সবসময়ই উৎসুক।শাখাটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং স্টাফদের আন্তরিকতার জন্য কাচ্চি ডাইন সবার প্রিয়।বগুড়া শাখার সাফল্য কামনা করছি! আশা করি আগামীতেও এই শাখা থেকে স্বাদ ও সেবার মান বাড়তে থাকবে।দীর্ঘদিন পর কাচ্চি ডাইনে বিরিয়ানি খেয়েছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ ভাই আপনার সাবলীল মন্তব্যের জন্য।
কাচ্চি ডাইনের বাসমতী কাচ্চি এবং বাদাম শরবত আসলেই দারুণ হয়। আপনি আর সাগর মামা কাচ্চি ডাইনে গিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া করেছেন। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।