গিন্নির জন্য কেনাকাটা।

in আমার বাংলা ব্লগlast year

সেদিন যখন লোটো শো-রুমে কেনাকাটা করতে গিয়েছিলাম, তখন আপনাদের ভাবী কিছুটা আবদার করেছিল তার নিজের কেনাকাটার জন্য। যেহেতু বাড়ির গিন্নি আবদার করেছে, তাই তার আবদার পূরণ করা অত্যাবশ্যক।

একটা বিষয় সর্বদা মাথায় রাখবেন, বাড়ির গিন্নির মাথা যদি ঠিকঠাক মতো ঠান্ডা থাকে তাহলে দেখবেন সংসারে সবকিছুই নিয়ন্ত্রণে আছে, না হলে সংসারে টিকে থাকা একদম মুশকিল হয়ে যাবে। যদিও কথাটা আমার নিজের চিন্তাভাবনা থেকে বললাম, তবে কতটুকু সত্য না মিথ্যা, তা কিন্তু যাচাই করার দায়িত্ব আপনাদের।

20250211_151015-01.jpeg

20250211_151015-01.jpeg

20250211_151022-01.jpeg

20250211_152520-01.jpeg

20250211_152835-01.jpeg

20250211_152912-01.jpeg

20250211_153001-01.jpeg

20250211_153602-01.jpeg

ভিডিও লিংক

যেহেতু হিরার লোটো শো-রুমে তেমন কোন কিছুই পছন্দ হয়নি, তাই অবশেষে পরিচিত ছোট ভাই রাকিবের ওয়াইফের শো-রুমে আমরা গিয়েছিলাম। এই শো-রুমটা খুবই সাম্প্রতিক সময়ে হয়েছে, শুধুমাত্র মেয়েদের জন্য। যেহেতু মেয়েদের শো-রুম তাই আমার শুধুমাত্র দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

হিরা নিজের মতো করে ঘুরে ঘুরে পুরো শো-রুমটা দেখছিল এবং পছন্দ অনুযায়ী কাপড় গুলো সিলেক্ট করছিল। আরও একটা পরামর্শ দিচ্ছি, গিন্নি যখন কোন কিছু পছন্দ করবে তখন পারতপক্ষে চুপচাপ থাকবেন এবং তার কথা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে অন্তত সংসারে শান্তি প্রতিনিয়ত রক্ষা হবে।

যাক অবশেষে অল্পের উপর দিয়েই বাঁচা গিয়েছে ,বেশি না মাত্র তিনটা থ্রি পিস নিয়েছে। তারপরে শো-রুমে দাম মিটিয়ে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা আবারো পুনরায় রওনা দিয়েছিলাম।

যেহেতু দীর্ঘদিন পরে কেনাকাটা করতে এসেছিলাম তাই অভিজ্ঞতা যে খুব একটা খারাপ ছিল, তেমনটা বলবো না। সব মিলিয়ে বলতে গেলে সময়টা মোটামুটি ভালোই কেটেছে। আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে, একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

হীরা ভাবীর জন্য যে জামাকাপড় কিনে দিয়েছেন এইটা অত্যন্ত আনন্দের বিষয় ভাই। ভাবীকে কিনে দেবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার। আর ভাবী যখন নিজে চেয়েছে তখন তো তাকে দিতেই হবে। তবে মাত্র তিনটি থ্রি পিসে যে কেনাকাটি থেমে গেছে সেটা কিন্তু অবাক বিষয়। আরো কিছু কিনে দেওয়া উচিত ছিল ভাই।

 last year 

তিনটা কিনে দিতেই আমার অবস্থা খারাপ দাদা, অনেকগুলো পয়সা খরচা হয়ে গিয়েছে।

 last year 

আসলে শপিং করতে সবাই কমবেশি পছন্দ করে। আর মেয়েদের তো শপিং করতে একটু বেশিই ভালো লাগে। যাইহোক হীরা আপুকে তিনটি থ্রি-পিস কিনে দিয়েছেন, জেনে খুব ভালো লাগলো। সেদিন আপনারা দু'জন তো তাহলে ভালোই শপিং করেছিলেন। তাহলে শায়ান কি সেদিন দর্শক ছিলো নাকি ভাই হা হা হা।

 last year 

এবার শুধু সামনে শায়ানের শপিং হবে ভাই।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া। যারা সংসার টিকাতে চায় তারা কিন্তু সবকিছুতে মাথা ঠান্ডা রেখে বুঝ নিয়ে সবকিছু করে। যাই হোক আপনার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে ভাবীর পছন্দ অনুযায়ী আপনি তাকে অনেকগুলো জামা কিনে দিয়েছেন। যদিও মেয়েদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিলে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আর নিজের স্বামীর কাছ থেকে নিজের পছন্দের কিছু যদি কিনে নিতে পারে তখন আরও বেশি ভালো লাগে। আমি নিজেও আপুর সাইডে আছি,হাহাহা।

 last year 

ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।

 last year 

সংসারে গিন্নির ভূমিকা অনেক। গিন্নির মাথা গরম মানে সংসারে অশান্তি। এজন্য শান্তি বজায় রাখতে হলেও সবকিছু মেনে নিতে হবে। ফাইনালি আপু তিনটা থ্রি পিস নিয়েছে। সামনে ঈদ ও আসছে। ছোটখাটো একটা শপিং হয়ে গেল তাহলে।

 last year 

এটা সত্য গিন্নির মাথা ঠান্ডা থাকলে, সংসারে তেমন বড় কোন অশান্তি হয় না ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42