সাদামাটা ঈদ

in আমার বাংলা ব্লগlast year

বিগত কয়েক বছরের থেকে, এবারের ঈদ অনেকটা গৃহবন্দী কেটেছে। যেহেতু ঈদের আগের রাতে কমিউনিটির কাজগুলো শেষ করে ঘুমোতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তার মধ্যে আবার পরের দিন ভোর বেলায় উঠতে হয়েছে, তাই ঘুম থেকে ওঠার পরেই কিছুটা অস্বস্তি লাগছিল। হয়তো তা পরিপূর্ণ ঘুম না হওয়ার কারণে।

অবশেষে ওই অবস্থাতেই কোন মতো ফ্রেশ হয়ে বাবুকে নিয়ে ঈদগাহ মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মজার ব্যাপার হচ্ছে, মাঠে যাওয়ার পরে প্রচুর লোকজন দেখে কিছুটা সময়ের জন্য হলেও অস্বস্তি বোধ লাগা কমে গিয়েছিল।

ramadan-5128849_1280.jpg
source

ভিডিও লিংক


তারপরে মাঠের নামাজ শেষ করে আবারো বাড়ি ফিরে এসেছিলাম। সত্যি বলতে গেলে কি, বাহিরে কাটানো ওই ঘন্টা খানিক সময়েই যতটুকু আনন্দ হয়েছে, ততটুকু নিয়েই সন্তুষ্ট ছিলাম। তারপরে ওই যে আবারো দিনের বেলা ঘুমিয়ে ছিলাম, সেই ঘুম ভেঙে ছিল একদম পড়ন্ত বেলায়।

এভাবে ঘুমিয়েই দিনটা কাটিয়ে দিলাম, ঈদটাও শেষ হয়ে গেল। তবে এ যাত্রায় যে উপলব্ধি হলো, একটা সময়ের পরে গিয়ে উৎসব আনন্দ অনেকটাই পানসে হয়ে যায়। সবকিছু চাইলেও আর আগের মত হয় না, এটাই বাস্তবতা।

সামনের দিনগুলো তে যে আরো কত অভিজ্ঞতা হবে , তা হয়তো সময়ই বলে দেবে। তবে যা কিছু হচ্ছে, তাতে আর কোনোভাবেই আগের মত আনন্দের সজীবতা পাচ্ছিনা।

এইতো আমার সাদামাটা ঈদ, এভাবেই চলছে জীবন। যাইহোক আমার কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বয়স যত বাড়ছে ঈদ উপভোগ করার বিষয়টা ততই কমছে। তবে এবারের ঈদটা আমার বেশ ভালো কেটেছে। বলতে গেলে এবারের ঈদে আলাদা একটা উত্তেজনা ছিল। ঈদের মাঠে না গেলে ঈদের অনুভূতিটা আসে না।

 last year 

আপনার ঈদ ভালো কেটেছে জেনে খুশি হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62305.60
ETH 1649.35
USDT 1.00
SBD 0.42