খুঁজে ফিরি

in আমার বাংলা ব্লগlast year

আজকাল পড়ন্ত বেলায় মোটরবাইকে চড়ে ঘোরাঘুরি করা অনেকটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, যদিও ঠান্ডার প্রকোপ আগের থেকে অনেকটাই কমেছে, তাই এমন পরিবেশে ঘুরতে ভালই লাগে।

যেহেতু গ্রামীণ রাস্তা গুলো সদ্য পাকাকরণ হয়েছে, তাই অনায়াসেই অনেকটা পথ নিরিবিলি ঘুরতে তেমন খুব একটা ক্লান্তি কাজ করে না। তাছাড়া গ্রামীন পরিবেশ ও প্রকৃতি প্রতিনিয়তই ছুঁয়ে যায় আমাকে।

20250113_173031-01.jpeg

20250113_173521-01.jpeg

20250113_173144-01.jpeg

20250113_173508-01.jpeg

যে জমিগুলোতে কিছুদিন আগেও ধানের চাষ হয়েছিল, আজ তা সম্পূর্ণ ফাঁকা। আবার কোন কোন জমিতে আলু চাষ হয়েছে। বলতে গেলে, গ্রামীণ তরুণদের হাতে প্রচুর অবসর এখন।

রাস্তার পাশে অনেকটা সময় মোটরবাইক থামিয়ে, গ্রামীণ তরুণদের ক্রিকেট খেলা উপভোগ করেছি। ধানের জমির ভিতরেই তারা গোল করে খেলার মাঠ বানিয়েছে। তাতেই যেন সবাই ক্রিকেট খেলার আনন্দে মাতোয়ারা ।

সন্ধ্যের আগ মুহূর্তেই এই খেলা শেষ হয়ে যাবে, তারপরেও বিকেল বেলা থেকে তরুণদের মাঝে ক্রিকেট খেলা নিয়ে যে টানটান উত্তেজনা দেখছিলাম, তা যেন মুহূর্তেই আমার শৈশব কে কিছুটা হলেও মনে করে দিয়েছিল।

কোন এক সময় এরকম মুহূর্ত আমি নিজেও অতিবাহিত করেছি, তবে আজ তা শুধুই স্মৃতি। তাই হয়তো চলতি পথে যখনই এরকম দৃশ্য হুটহাট চোখে পড়ে, তাই হয়তো বাধ্য হয়েই দাঁড়িয়ে যাই আর শৈশব স্মৃতিকে খুঁজে ফিরি ।

শৈশবের বন্ধুরা আজ কে কোথায় আছে, তা জানিনা। তবে যারা আমার শৈশব কে রাঙিয়ে ছিল তাদের কল্যাণ হোক, এমনটাই কামনা করি।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে কিছু কিছু দৃশ্য দেখলে শৈশবের স্মৃতি মনে পড়ে যায়। তারা ধানের জমির ভিতরে গোল করে দারুণভাবে খেলার মাঠ বানিয়েছে। একসময় প্রায় সারাদিন ক্রিকেট খেলতাম। সত্যি বলতে এখনো ক্রিকেট খেলতে ইচ্ছে করে আমার। যাইহোক বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আমারও খেলাধুলা করতে ইচ্ছা করে ভাই, তবে বাস্তবতা বড্ড নিষ্ঠুর। সময় পাইনা আর।

 last year 

আপনি খুব সুন্দর ভাবে গ্রামের পথে ঘুরে ঘুরে বেড়ান। যা দেখে খুব ভালো লাগে ভাই। শীট একটু কমেছে বলে ঘুরে বেড়াতে সমস্যাও কম হচ্ছে। আর খেলা দেখে সত্যিই শৈশবের কথা মনে পড়ে যায়। সেই সব বন্ধুদের কথা মনে পড়ে যাদের সঙ্গে রোজ খেলাধুলা করে একটা সময় খুব ভালোভাবে কেটে গেছিল।

 last year 

শৈশব তা আজ শুধুই স্মৃতি, তাই হয়তো মাঝে মাঝে খুঁজে ফিরি।

 last year 

কেউ হয়তো কোন জিনিস পড়ে স্বাদ পায় আবার সেটা কেউ উপলব্ধি করে স্বাদ পায়। ঠিক তেমনি আমিও আপনার পোস্ট পড়েই শৈশবের সেই সোনালী স্মৃতি স্বাদ পেলাম। ধানের জমিতে এরকম ক্রিকেট খেলার অনেক স্মৃতি আছে আমার ও।আপনার আজকের পোস্ট এর টপিক টা চমৎকার ছিল ভাই।ধন্যবাদ শেয়ার করার জন্যে।

 last year 

ভালো লাগলো আপনার অতীত জেনে ভাই।

 last year 

কতো ক্রিকেট খেলেছি। এই ক্রিকেট খেলার জন্য মায়ের হাতের মাইরও খেয়েছি বহুবার! এখন সবই স্মৃতি। মাঠ পরে থাকে কিন্তু খেলার লোক নেই! সন্ধ্যায় বাড়ির ফেরার ফিলিংসটা এ জেনারেশন বুঝে না!

 last year 

জীবন বদলায় শুধু স্মৃতি থেকে যায়।

 last year 

সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশে আছেন আপনি। যেহেতু গ্রামের রাস্তা আবার সেখানে পাকা করা হয়েছে। চারপাশে খেলার মাঠ সবজির বাগান যেন কোন রূপপুরের গল্প। তাছাড়া সুন্দর ঝলমলে পরিবেশ। এত সুন্দর একটি জায়গায় বিকেল বেলায় হাটাহাটি করলে খুব ভালো লাগবে। আপনার দিনগুলো ভালো কাটুক সবসময় এটাই কামনা করি।

 last year 

আপনার সময় গুলোও ভালো কাটুক আপু, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 last year 

আসলে ভাই নতুন বাইক নিয়ে ঘোরাঘুরি করার মজাই আলাদা। আমি তো গ্রামে আসলে সব সময় বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই খুব ভালো লাগে আমার কাছে। আজকেও পদ্মা নদীর চরে গিয়ে পিকনিক করে আসলাম। শৈশবের সুন্দর স্মৃতি গুলো আমাদের এখন বড্ড মনে পড়ে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আপনাদের পিকনিক করার ব্যাপারটা জেনে বেশ ভালো লাগলো, আপনাদের বন্ধন আরও দৃঢ় হোক এই কামনাই করি।

 last year 

আপনার লেখায় গ্রামীণ পরিবেশ ও শৈশবের স্মৃতির যে চমৎকার ছবি ফুটে উঠেছে, তা সত্যিই মন ছুঁয়ে গেছে ভাইয়া। শৈশবের দিনগুলোর সরলতা আর আনন্দের মাধুর্য মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার শৈশবের বন্ধুদের জন্য শুভকামনা রইলো।

 last year 

সবার শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা মানুষ গুলোর জন্য শুভকামনা রইল।

 last year 

সন্ধ্যের আগ মুহূর্তেই এই খেলা শেষ হয়ে যাবে,

এই খেলার কখনও শেষ হয় না ভাই। এই সন্ধ‍্যা প্রকৃতি তে নামে কিন্তু কিশোরদের কল্পনায় অনূভুতি তে ঠিক থেকে যায়। চমৎকার লাগল আপনার পোস্ট টা। শেষ বিকেলে গিয়ে আমিও যেন ছেলেদের ঐ ক্রিকেট খেলায় আটকে গেলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60221.23
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42