আজ আমার বাবা হওয়ার দিন।

in আমার বাংলা ব্লগ10 months ago

2370.jpg

এখন থেকে বছর চারেক আগে এই দিনে আমি বাবা হয়েছিলাম আর গিন্নী হয়েছিল মা। বাবা হওয়ার অনুভূতি আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। এটা অন্যরকম অনুভূতি, এই সুখকর অনুভূতি এতটাই গভীর হয় যে, অনেক সময় চোখ দিয়ে এমনিতেই আনন্দে পানি চলে আসে।

আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, যখন নিজের চোখের সামনে নিজের সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম এবং দেখেছিলাম , তখন যেন আনন্দে বিহ্বল হয়ে গিয়েছিলাম।

দেখতে দেখতে চারটা বছর পূর্ণ হয়ে গেল, বাবু যেন খুব দ্রুতই বেড়ে উঠছে, দারুণ উপভোগ করছি পিতৃত্ব।

এই চার বছরে বহু চড়াই-উতরাই অতিবাহিত করতে হয়েছে। জানি সামনের দিনগুলো আরো কঠিন হবে, বাবু বেড়ে উঠবে আরো দায়িত্ব বাড়বে। তবে তারপরেও আমি মনে করি, এসব দায়িত্ব হচ্ছে পিতা মাতার জীবনের অংশ ।

একজন বাবা হিসেবে, সন্তানের এই বিশেষ দিনে তেমন কিছু চাওয়া নেই, যারা আমাকে দীর্ঘদিন থেকে চেনেন-জানেন কিংবা যারা আমার পাঠক, তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আপনাদের ভাতিজার জন্য দোয়া-আশীর্বাদ করিয়েন। ও যেন সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং মানবিক গুণাবলি যেন ওর ভিতরে প্রতিনিয়তই বিরাজ করে। এতোটুকুই চাওয়া।

তাছাড়াও একজন পিতা হিসেবে, নিজের সন্তানের আগামী নিয়ে যেমনটা ভাবছি, তেমনটা সবার সন্তানের জন্যই ভালোবাসা জ্ঞাপন করছি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@shuvo35, congratulations on your son's 4th birthday! 🎉 Your post is so heartwarming; it beautifully captures the profound joy and overwhelming love that comes with being a father. The way you describe the moment you first held your child brought a tear to my eye - such a pure and universal feeling.

It's wonderful to see you reflecting on the journey of parenthood, acknowledging the challenges while emphasizing the immeasurable rewards. Your wish for your son to grow up healthy and with strong moral values is truly touching.

Thank you for sharing such a personal and meaningful moment with the Steemit community. I'm sure many parents here can relate to your sentiments. Wishing you and your family all the best! Let's all send some blessings to your little one in the comments! 🙏

 10 months ago 

প্রথমবার বাবা হওয়ার অনুভূতি অসাধারণ হয়। আপনার সন্তানের জন্য দোয়া রইল।

 10 months ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 10 months ago 

প্রথমেই শায়ানের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। দেখতে দেখতে শায়ান বড় হয়ে যাচ্ছে। আসলে প্রতিটি বাবা চায় নিজের সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে। যাইহোক আপনি দারুণভাবে শায়ানের জন্মের সময়ের সুখকর মুহূর্ত গুলোর স্মৃতিচারণ করেছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

আমার অনুভূতি বুঝতে পারার জন্য, আমি সত্যিই কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

 10 months ago 

শায়ানের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো। সেই সাথে আপনাকে ও আপু রইলো অনেক অনেক শুভেচ্ছে। কারন আপনাদেরও আজ জন্মদিন বাবা মা হওয়ার। আর সময় দ্রুত চলে যায়। দেখতে দেখতে শায়ান বাবুও বড় হয়ে যাচ্ছে। দোয়া করি সে যেন ভালো মানুষ হয়ে উঠে।

 10 months ago 

এটা সত্য আমাদেরও আজ বাবা-মা হওয়ার দিন। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42