ভাবনার এপিঠ ওপিঠ
কেউ হয়তো যখন খুব করে ঝড়-বৃষ্টি চাচ্ছে, তখন হয়তো কারো স্বপ্নে কিছুটা ভাটা পড়ছে।
ব্যাপারটা খুবই সাধারণ, ধরুন ঘুম থেকে উঠে চার দেয়ালের ভিতরে অসহ্য গরমে হাঁসফাঁস করছেন, তখন হয়তো অন্যত্র কেউ হাঁসফাঁস করা গরমের ভিতরেই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে তীব্র রোদের ঝলকানিতেই মুখের কোণে প্রাপ্তির হাসি ফুটিয়ে তুলছে।
কাদামাটি লাগা শরীরটাকে ঘর্মাক্ত অবস্থায় দেখে যখন আপনার দম বন্ধ হওয়ার উপক্রম হয়ে আসছে, তখন হয়তো কোনরকমে কেউ সুবিশাল জমিনের গাছতলায় বসে খানিকটা জিরিয়ে নিচ্ছে আর ভাবছে এই রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া আর কয়েকটা দিন থাকলেই হয়তো ফসলগুলো কেটে ঘরে তোলা যাবে।
দুই মেরুর দুই চিন্তার মানুষ, তাদের ভাবনা চিন্তার যন্ত্রণায় আবহাওয়া আজকাল বড্ড বেরসিক হয়ে গিয়েছে। থেকেই কালো মেঘের ঘনঘটা আবার থেকেই সূর্যের আলোর ঝলকানি। সবাই ওই আকাশেই খানিক পরপরেই চক্ষু মেলিয়া চায়।
আপনার মনে যখন প্রশান্তির হওয়া বয়ে যাচ্ছে ওই কালো মেঘ দেখে , এলোমেলো বাতাসে যখন আপনি মনে মনে ঠিক করেছেন হয়তো ঝড়-বৃষ্টিতে নিজের মতো করে একান্তে সময় কাটাবেন, তখন হয়তো অন্য কেউ জমিনের ফসলের কথা ভেবে আকাশের দিকে চেয়ে থেকে শুধুই আফসোস আর হতাশা করে যাচ্ছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.