বৃষ্টিময় সকাল
গত দুদিন আগে সকালবেলা যখন একদম ঘুমে কাতর ছিলাম, তখন সেই অবস্থাতেই বারবার চোখে হালকা বাহিরের আলো আসছিল, বুঝতে পারছিলাম কে যেন জানালার পর্দা বারবার সরাচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে শুধু চোখে আলো ই আসেনি বরং মৃদু পানির ঝাপটাও লাগছিল।
কোন রকমে চোখ খুলতেই দেখি, বাবু বারবার জানালা দিয়ে বাহিরে হাত বের করছে আর বৃষ্টির পানি ধরার চেষ্টা করছে। অনেকটা সময় চোখ খুলে ওর এই কর্মকাণ্ডগুলো দেখলাম, মনে হচ্ছিল যেন আমার ছোটবেলার প্রতিচ্ছবি ওর মাঝে দেখতে পারছি।
সময় কত দ্রুত পরিবর্তন হয়ে যায় তাই না, একটা সময় ওর মতো বয়সে এমন কর্মকান্ড আমি করেছি , আজ আমি নিজে বাবা হয়ে আমার সন্তানের এমন কর্মকাণ্ড দেখছি।
ও ভীষণ মজা পাচ্ছিল,বারবার পানি ধরার চেষ্টা করছিল আর নিজের থেকে হাসাহাসি করছিল। যদিও আমার ঘুমটা পরিপক্ক হয়নি, তারপরেও বাবুর এমন কর্মকাণ্ড দেখে আমার চোখের ঘুম যেন পালিয়ে গিয়েছিল।
অতঃপর বাবা ছেলে মিলে দুজনেই জানালার পাশে বসে, সকালবেলা দারুণ সময় অতিবাহিত করেছিলাম সেদিন। আমার নিজের ভিতরেও যেন শিশুসুলভ আচরণ ফুটে উঠেছিল।
ঐদিন কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম, প্রতিটা মানুষের ভিতরেই মাঝে মাঝে শিশুসুলভ আচরণ প্রকাশ পায়, হয়তো তা নির্ভর করে বিভিন্ন মুহূর্তের উপর।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার লেখাটি খুবই হৃদয়গ্রাহী এবং সাবলীলভাবে একটি সুন্দর সকালের মুহূর্তকে ধারণ করেছে।আপনার লেখাটি পড়ে আমার নিজের ছোটবেলার বৃষ্টিভেজা সকালের কথা মনে পড়ে গেল। তখন আমিও জানালা দিয়ে বৃষ্টির পানি ধরার চেষ্টা করতাম, আর মা বকা দিতেন ভিজে যাওয়ার জন্য। আপনার বাবুর মতোই আমি আনন্দ পেতাম এমন ছোট ছোট মুহূর্তে। সত্যিই, সময় কত দ্রুত বদলে যায়!