নির্মল প্রকৃতি

in আমার বাংলা ব্লগlast year

গতকাল পড়ন্ত বেলার দিকে পুরো পরিবার নিয়ে, বাড়ি থেকে কিছুটা দূরে বাইকে চড়ে ঘুরতে গিয়েছিলাম। মূলত এই কয়েকদিনের তীব্র গরমে বাড়ির ভিতরে ভীষণ অস্বস্তিবোধ করছিলাম,তাই হঠাৎই ঘুরতে যাওয়া।

বড্ড হাঁপিয়ে গিয়েছিলাম,তাই হয়তো শারীরিক ও মানসিক প্রশান্তি খুঁজে নেওয়ার জন্য আমাদের এই ঘোরাঘুরির প্লান ছিল। গত কয়েকদিনের থেকে, গতকালকের আবহাওয়া বেশ ঠান্ডা ছিল। সঙ্গে মৃদু শীতল বাতাস বইছিল।

20250512_175003-01.jpeg

20250512_174958.jpg

ভিডিও লিংক

বুঝতে পারছিলাম এমনভাবে আবহাওয়ার পরিবর্তন অবশ্যই শুভকর। তাই ওই বাতাসের মাঝেই বাইকে চড়ে আমি, বাবু ও বাবুর মা অনেকটা মনের আনন্দেই বাড়ির পার্শ্ববর্তী এলাকার পাকা রাস্তা ধরে অনেকটা দূরে চলে গিয়েছিলাম।

একটা বিষয় খেয়াল করে দেখবেন, মোটরবাইকে চড়ে ঘুরতে এমনিতেই ভালো লাগে, তার মাঝে যদি এরকম নির্মল প্রকৃতির মাঝে খুবই নিরিবিলি ঘোরাফেরা করা যায়, তাহলে সেই আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে যায় ।

আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল, বাহিরে কোনরকম ভ্যাপসা গরম ছিল না, প্রচুর ঠান্ডা বাতাস বইছিল, গাছের পাতা এবং জমির ধানের শীষ গুলো যেন প্রচুরভাবে দোল খাচ্ছিল। সব মিলিয়ে একদম মনোমুগ্ধকর পরিবেশ।

কম করে হলেও দু'ঘণ্টার মতো আমরা এমন পরিবেশের মাঝে বিচরণ করে বেরিয়েছি, মনের যত অবসাদ ক্লান্তি ছিল সব যেন দূর হয়ে গিয়েছিল। এমন একটা মুহূর্ত সত্যিই দরকার ছিল, নিজেদেরকে মানসিকভাবে চাঙ্গা করার জন্য।

নির্মল প্রকৃতির মাঝে, আমাদের কাটানো মুহূর্তের উপর ভিত্তি করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে আপনাদের।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গ্রামের প্রকৃতি দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না। মাঝে মাঝে চিন্তা করি আসলেই আমাদের দেশের মত এত সুন্দর দেশ দ্বিতীয় আর নেই। কিন্তু দুঃখের বিষয় আমরা নিজ হাতে এই সুন্দর্য ধ্বংস করে দিচ্ছি। যায়হোক আপনার অনুভুতি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

আপনার মতামতে যুক্তি আছে ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42