ছুটির ঘন্টা

in আমার বাংলা ব্লগ2 years ago

20241127_142955-01.jpeg

আমাদের সময় আসলে এত কিন্ডারগার্টেন স্কুল ছিল না, পড়াশোনার জন্য সর্বোচ্চ প্রাইমারি স্কুল নতুবা শহর অঞ্চলে থাকা হাতেগোনা কিছু কিন্ডারগার্টেন স্কুল ছিল। তবে কিন্ডারগার্টেন স্কুলে পড়তো মূলত যাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল ছিল ঠিক তারা।

যেহেতু মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, তাই মায়ের সঙ্গে আমারও রোজ গন্তব্য হতো প্রাইমারি স্কুলে। শৈশবের যে শিক্ষাটুকু পেয়েছি তা মায়ের মাধ্যমেই। আজকাল তো গ্রাম অঞ্চলেও ব্যাঙের ছাতার মত কিন্ডারগার্ডেন স্কুল গজিয়ে গিয়েছে। স্কুলগুলোতে কতটুকু সঠিক শিক্ষা কার্যক্রম চলে তা আমার জানা নেই, তবে শিক্ষা যে বাণিজ্য হয়ে গিয়েছে, তা মনে হয় সকলেই অবগত।

যে জায়গাটাতে থাকি, এখানে পর্যায়ক্রমে কয়েকটা কিন্ডারগার্টেন স্কুল ও প্রাইমারি স্কুল আছে। সবগুলোতেই গিয়েছিলাম, সবগুলোর শিক্ষা কার্যক্রম একদম ভঙ্গুর। ছোট ছোট কোমলমতি শিশুরা এখান থেকে কি শিক্ষা লাভ করে তা নিয়ে বড্ড সংশয় কাজ করে।

যেহেতু একটা কিন্ডারগার্টেন স্কুলে মাসে দুই-তিন দিন যাতায়াত করি এবং সম্পূর্ণ ফ্রিতে চিত্ত-বিনোদনমূলক কার্যক্রম বাচ্চাদের শেখাতে উদ্যোগ নিয়েছি , তাই গতদিন যখন বাচ্চাদের সামনে গল্প পাঠ করছিলাম, তখন কখন যে ছুটির ঘন্টা বেজে গিয়েছিল তা খেয়াল করতে পারিনি।

মজার ব্যাপার হচ্ছে, বাচ্চারা কোনভাবেই আমার সামন থেকে যেতে চাচ্ছিল না, তারা যেন গল্পের ভেতরে ডুবে গিয়েছিল, ছুটির ঘন্টা দিয়েছে তারপরেও তারা স্কুলে থাকতে চায় এবং গল্প পাঠ শুনতে চায়।

বর্তমান সিলেবাস ভিত্তিক শিক্ষানীতি আমি খুব একটা বুঝি না। তবে আমি এটা বুঝি, যে শিক্ষায় আনন্দ নেই সেটা আর যাইহোক কোমলমতি শিশুদের ভিতরে ইনজেকশন করার কোন মানেই হয় না। শিশুরা শিক্ষা গ্রহণ করুক হাসি আনন্দে এবং আগ্রহ নিয়ে।

জ্ঞান অর্জনের শুরুটা হোক সহজ-সাবলীল ভাবে । যাতে ভয় নয়, আনন্দ ছড়িয়ে পড়ুক কোমলমতি শিশুদের মাঝে ।

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2C8nYkd2N.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW787kzcgWYkwvNtA2hFHjZmHJF7T9cU9fuNnktTXyjPQrbBYfZq5mcrxbtVXjuouLjrPEViYtkZQyE2bNmeVzsXTft.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শিশুরা আসলে বিনোদন পছন্দ করে৷ মুক্ত শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে রবিঠাকুর শান্তনিকেতন চালু করেছিলেন। মুক্ত শিক্ষা আমি গোয়াতেও দেখেছি৷ মেয়ে যেখানে পড়ত সব কিছুই হাতে কলমে পড়ানো হত৷

আচ্ছা আপনার থ্রি ইডিয়টস সিনেমা মনে আছে? আমাদের শিক্ষা ব্যবস্থা খানিকটা ওইরকম হলে বোধহয় ভালো হত৷

 2 years ago 

খুব ভালোভাবে মনে আছে সেই সিনেমার কথা, শিক্ষা ব্যবস্থা ওরকম হলে বেশ দারুণ হত।

 2 years ago 

আপনার উদ্যোগ কে অবশ্যই সাধুবাদ জানাই ভাইয়া। সমাজের উপকার নানা ভাবেই করা যায়। আপনি বেশ দারুণ একটি পন্থা বেছে নিয়েছেন। বর্তমানে বাচ্চারা আনন্দের সাথে পড়া হয়তো ভুলেই গিয়েছে। আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যান। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

মানুষ হওয়ার চেষ্টা করছি আপু, দেখি সামনে কি হয়।

 2 years ago 

তবে শিক্ষা যে বাণিজ্য হয়ে গিয়েছে, তা মনে হয় সকলেই অবগত।

একেবারে যথার্থ বলেছেন ভাই। এটা এখন আমাদের দেশের সব জায়গায় দেখা যায়। তারা বাচ্চাদেরকে পড়ানোর নাম করে প্রচুর পরিমাণে অর্থ হাতিয়ে নিচ্ছে। যাইহোক আপনি বেশ ভালো কাজ করছেন ভাই। আপনার মন-মানসিকতা আসলেই খুব ভালো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এমন চিন্তাভাবনা গভীর বিশ্লেষণের পরে এসেছে আমার ভাই।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বর্তমান সময়ে মনে হয় ছাত্রদের থেকে কিন্ডারগার্ডের স্কুলের সংখ্যায় বেশি। এগুলো থেকে যে ভালো ইনকাম হয় তা বোঝাই যায়। তা না হলে এত স্কুল তৈরি হতো না। আপনি মনে হয় বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করে সময় কাটিয়েছেন। এ জন্যই বাচ্চারা আপনার সামনে থেকে যেতে চাচ্ছিল না। যাইহোক ভালো লাগলো আপনার এই উদ্যোগ।

 2 years ago 

আমার কাছে তেমনটাই মনে হয় আপু, সব হচ্ছে বাণিজ্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 64185.72
ETH 1731.38
USDT 1.00
SBD 0.44