ফটোগ্রাফি- চমৎকার ফুলের সমাহার||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি চমৎকার সব ফুলের সমাহার নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা চলুন আমার আজকের ফটোগ্রাফি দেখে নেয়া যাক।


চমৎকার ফুলের সমাহার:

IMG_20250820_132934.jpg
Device-OPPO-A12
Location


জবা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। হালকা গোলাপি রঙের জবা ফুল প্রথমবার দেখেছি। খুবই চমৎকার এবং আকর্ষণীয় দেখতে ছিল। বিশেষ করে জবা ফুলের পাপড়িগুলো বেশি সুন্দর ছিল। আমি ফুল খুবই পছন্দ করি। ছোটবেলায় আমাদের স্কুল মাঠে লাল রঙে যাওয়া ফুল দেখে বড় হয়েছি। আর তখন থেকে জবা ফুল আমার ভালো লাগে। তবে গোলাপী কালার জবা ফুল প্রথমবার দেখতে পেয়ে আমি ফটোগ্রাফি করেছিলাম।


IMG_20250820_132911.jpg
Device-OPPO-A12
Location


এই ফুলের কলিটি দেখে আমার খুবই ভালো লেগেছে। ফুল ফুটলে দেখতে আরো বেশি ভালো লাগতো। শাপলা ফুলের কলির সৌন্দর্য কিন্তু কম নয়। তবে শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য দেখার সৌভাগ্য সেদিন আমার হয়নি। হয়তো পরের দিন এই ফুলটি ফুটে ছিল। আর পরের দিন সেখানে যাওয়ার মত সুযোগ ছিল না। তাই ফুলের কলিটির ফটোগ্রাফি করে রেখেছিলাম।


IMG_20250820_132851.jpg
Device-OPPO-A12
Location


লাল টকটকে জবা ফুল আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলা থেকেই এই ফুল পছন্দ করি আমি। স্কুলের মাঠের এক কোণে বড় একটি জবা ফুলের গাছ ছিল। আর সেই জবা ফুলের সৌন্দর্য দেখে দেখেই আমি বড় হয়েছি। তাই তো এই লাল রঙের জবা ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সুন্দর এই ফুলটি দেখে আমি ছবি তুলেছিলাম।


IMG_20250820_132820.jpg
Device-OPPO-A12
Location


নীল অপরাজিতা ফুল গুলো দেখতে ভালো লাগে। এক পাশে ঝোপের মত হয়েছিল। নার্সারিতে যাওয়ার পর আমি এই ফুলগুলো দেখেছিলাম। তবে কাছে যাওয়ার মত কোন উপায় ছিল না। নার্সারিতে বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায়। তার মধ্যে থেকে কিছু কিছু গাছ আছে যেগুলো নার্সারির সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর এই নীল অপরাজিতা নার্সারির সৌন্দর্য বাড়িয়ে ছিল।


IMG_20250820_132724.jpg
Device-OPPO-A12
Location


সুন্দর একটি ফুলের দেখা পেয়েছিলাম নার্সারিতে যাওয়ার পর। সাদা রংয়ের এই সুন্দর ফুলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফুলের নাম আমার মনে নেই। তবে দেখতে অনেকটা বেলি ফুলের মত। দেখতে যেমন সুন্দর তেমনি ছিল ঘ্রাণ। আমার তো হৃদয় জুড়িয়ে গিয়েছিল ফুলের মিষ্টি সুবাসে। তাই ফটোগ্রাফিটি শেয়ার করলাম।


চমৎকার সব ফুলের সমাহার নিয়ে আজকে হাজির হয়েছিলাম। তো বন্ধুরা আমার এই ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 months ago 

1755677738290.png

 10 months ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটো ছিল দুর্দান্ত। খুবই নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

বাহ্ আপনি তো দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে এইরকম ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে।বিশেষ করে আপনার তোলা জবা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 9 months ago 

ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই চমৎকার সব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি।

 10 months ago 

ভাইয়া আপনার ফুলের ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।প্রতিটি ফটোগ্রাফি যেন জীবন্ত।খুবই ভালো লেগেছে,ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম। দারুন একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.425989331119619 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 10 months ago 

ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আজকে আপনি। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রফি গুলো বেশি ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার চেষ্টা করেছি। জবা ফুল দেখতে খুবই আকর্ষণীয়।

 10 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি এখানে এই অসাধারণ ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে শেষের দিকে আপনি যে সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 9 months ago 

ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63386.83
ETH 1683.18
USDT 1.00
SBD 0.41