DIY পোস্ট -❣️ " রঙিন কাগজ দিয়ে বৃত্ত কেটে খরগোশ তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।তবে শরীরটা ভীষণ দুর্বল।দোয়া করবেন যেনো খুব শীঘ্রই দুর্বলতা কাটিয়ে উঠতে পারি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে বৃত্ত কেটে খরগোশ তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে।আজ আমি এসেছি একটি ডাই পোস্ট নিয়ে।রঙিন কাগজ দিয়ে যা কিছু তৈরি করা হয় তা দেখতে ভীষণ ভালো ই লাগে।আমি সময় সুযোগ পেলেই ডাই পোস্ট করে থাকি।রমজান মাসে যদিও তেমন একটা সময় পাওয়া যায় না।তারপরেও চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আর এই কারনে ই আজ রঙিন কাগজ দিয়ে বৃত্ত কেটে খরগোশ তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আশাকরি আমার আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন আগে দেখি এই ডাই পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.কেঁচি
৩.গ্লু
৪.সাইন পেন
কার্য প্রনালীঃ
ধাপ-১
আমি প্রথমে রঙিন কাগজ বৃত্ত করে কেটে নিয়েছি।
ধাপ-২
অন্য কালারের কাগজ দিয়ে আরও দুটো বৃত্ত আকারে কাগজ কেটে নিলাম।
ধাপ-৩
এরপর বড় গোল আকারের কাগজ দুটো মাঝ বরাবর ভাজ করে নিলাম। এরপর ছোট গোল আকারের কাগজের টুকরোটিকে এর উপর গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৪
এরপর রঙিন কাগজ কেটে কান তৈরি করে নিলাম।
ধাপ-৫
এরপর কাগজ কেটে ছোট ছোট বৃত্ত কেটে নিয়ে গ্লু দিয়ে লাগিয়ে নিলাম।
ধাপ-৬
এরপর কানের মধ্যে সাইন পেন দিয়ে এঁকে নিলাম।
ধাপ-৭
এরপর সাইন পেন দিয়ে নাক,চোখ এঁকে নিলাম।
ধাপ-৮
এরপর সবুজ কাগজ দিয়ে পাতা কেটে সাইন পেন দিয়ে এঁকে নিয়ে গ্লু দিয়ে আটকে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার ডাই পোস্টটি তৈরি করা শেষ হয়ে গেলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা রঙিন কাগজের ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বৃত্ত কেটে খরগোশ তৈরি করেছেন। আপনার তৈরি করা খরগোশ টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খরগোশ টি তৈরি করার চেষ্টা করেছেন।
মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
রঙিন কাগজ দিয়ে বৃত্তের ভেতর খরগোশ বানিয়েছেন। আর দুটো রংই খুব সুন্দর হয়েছে। আসলে খরগোশ নিজেই এত সুন্দর দেখতে তাকে যেভাবেই বাড়ানো হোক না কেন অপূর্ব সুন্দর দেখায়। এই কাজগুলো করতে অনেক সময় লাগে আর আপনি দেখছি বেশ ধৈর্য ধরেই করেছেন।
অনেক ধন্যবাদ দিদি।
বাহ, রঙিন কাগজ বৃত্ত আকারে কেটে দারুন ভাবে খরগোশ। খরগোশ দুইটি দেখতে দারুন লাগছে। খুবই সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই ধরনের ডাই পোস্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে।
মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার খরগোশ গুলো অনেক বেশি সুন্দর লাগছে। রঙিন কাগজ, আর সাইন পেন দিয়েই যে এত সুন্দর করে খরগোশ তৈরি করা যায় সেটা আগে কখনো দেখেনি। এত সুন্দর একটি ক্রিয়েটিভিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দাদা।
আপনার রঙিন কাগজ দিয়ে বৃত্ত কেটে খরগোশ তৈরি করার প্রক্রিয়াটা দেখলাম। একটু সময় খরচ করে বানিয়েছেন। অনেক সুন্দর হয়েছে।
অসংখ্য ধন্যবাদ জানাই।
রঙিন কাগজ দিয়ে যখন এরকম সুন্দর কিছু দেখি তখন বেশি ভালো লাগে। আসলে ক্রিয়েটিভিটি গুলো এভাবেই উপস্থাপন করা যায়। আপনি সৃজনশীলতার শক্তি দিয়ে দারুন একটা জিনিস তৈরি করেছেন আপু। দেখতে ভীষণ কিউট লাগছে। আর দুটো তৈরি করেছেন তো দেখে আরো বেশি ভালো লাগছে।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।