আর্ট পোস্ট - "অন্য রকম ফুলের পেইন্টিং "

in আমার বাংলা ব্লগ11 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি আর্ট পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

অন্য রকম ফুলের পেইন্টিংঃ


20250719_155614.jpg

20250719_155610.jpg

20250719_155629.jpg

20250719_155622.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি পেইন্টিং শেয়ার করে নেবো।ছেলের এক্সাম শেষ হয়েছে।তাই এখন কিছুটা টেনশন মুক্ত।আর তাইতো আজকাল সময় পেলেই পেইন্টিং করতে বসে যাই। আমি কোন শিল্পী নই। তবে চেষ্টা করছি পেইন্টিং এ কি করে দক্ষ হওয়া যায়। আর আমি মনে করি প্রতিনিয়ত চেষ্টাতে ভালো কিছু হয়।আর এ কারনেই পেইন্টিং আজকাল একটু বেশী ই করছি।আশাকরি আপনাদের কাছে আমার পেইন্টিং গুলো ভালো ই লাগে।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করে।আজকে আমি ফুলের পেইন্টিংটি একটু ভিন্ন ভাবে করেছি।আসুন আগে দেখি এই পেইন্টিংটি করতে আমার কি কি উপকরন লেগেছিল ----

প্রয়োজনীয় উপকরণঃ

১.কাগজ
২.এ্যাক্রেলিক কালার
৩.তুলি

20250719_120423.jpg

ধাপ-১


20250719_120829.jpg

প্রথমে আমি দুই রঙের সংমিশ্রণে কিছু ডাল এঁকে নিলাম।

ধাপ-২


20250719_121123.jpg

এরপর আমি পাতা এঁকে নিচ্ছিলাম।

ধাপ-৩


20250719_121853.jpg

20250719_122128.jpg

এই ধাপে এসে আমি সবগুলো পাতা পেইন্টিং করে নিলাম।

ধাপ-৪


20250719_154848.jpg

20250719_155037.jpg

এরপর আমি এক এক করে ফুল ও কলি পেইন্টিং করে নিলাম।

ধাপ-৫


20250719_155348.jpg

এই ধাপে এসে আমার অন্য রকম ফুলের পেইন্টিংটি করা শেষ হলো।কেমন লাগলো বন্ধুরা?? অবশ্যই কমেন্ট করে জানাবেন।আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি প্রতিনিয়ত নানা রকমের পেইন্টিং করে যাচ্ছি।আশাকরি ভবিষ্যতে ও চেষ্টা অব্যাহত রেখে এগিয়ে যাব।

উপস্থাপনা


20250719_155629.jpg

20250719_155622.jpg

20250719_155614.jpg

20250719_155610.jpg

আজ আর নয়।আশাকরি আমার আজকের এই পেইন্টিংটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার সার্থকতা।আবার নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


বিষয়আর্ট পোস্ট
ডিভাইসSamsungA20
ফটোগ্রাফার@shimulakter
ভৌগলিক অবস্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

এমন সুন্দর ফুলের পেইন্টিং করেছেন আপনি যা দেখে ভীষণ ভালো লাগলো। সুন্দর সবুজ পাতা আর তার সাথে সাদা রঙের ফুলের মাঝে নীল ফোঁটা দেখতে চমৎকার লাগছে। ভীষণ সুন্দর করে পেইন্টিংটি করেছেন আপনি। দেখে ভীষণ ভালো লাগলো।

 11 months ago 

আপনার পেইন্টিংয়ের রঙের সংমিশ্রণ খুবই সুন্দর! বিশেষ করে নীল ও গোলাপির মিশেল ফুলগুলোকে জীবন্ত করে তুলেছে।আপনার শৈলী সম্পূর্ণ আলাদা এবং মনকাড়া! প্রতিটি ফুলের নিজস্ব ব্যক্তিত্ব ফুটে উঠেছে—এটা সত্যিই অভিনব।ফুলের পাপড়িগুলোর ডিটেইলিং অসাধারণ! প্রতিটি স্ট্রোকের মধ্যে যত্ন ও ধৈর্য্য লক্ষ্য করা যাচ্ছে।

 11 months ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা আর্ট করেছেন, নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং প্রচুর সময় ব্যবহার করে। আপনার করা পেইন্টিংটা দেখতে আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে, আমি তো কোনো রকমে চোখ ফেরাতে পারছিলাম না। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে।

 11 months ago 

এ্যাক্রেলিক কালার দিয়ে পেইন্টিং করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমন কি এ্যাক্রেলিক কালার দিয়ে করা পেইন্টিং দেখতেও আমি অনেক বেশি পছন্দ করি। আপনি কয়েকটা রঙের এ্যাক্রেলিক কালার ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা পেইন্টিং করেছেন, যেটা একেবারে মনোমুগ্ধকর ছিল। এরকম পেইন্টিং গুলো যত বেশি সুন্দর করে করা হয় ততই ভালো লাগে দেখতে। আর এগুলো করার জন্য নিজের ভেতরে ধৈর্যের দক্ষতা এসব কিছু থাকার প্রয়োজন বেশি হয়।

 11 months ago 

চমৎকার সুন্দর অন্য রকম ফুলের পেইন্টিং করেছেন। দারুণ হয়েছে আপনার পেইন্টিং গুলো।সবুজ গাছও পাতার মাঝে দারুণ ফুটে উঠেছে ফুল গুলো।ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

একেবারে অসাধারণ একটি ফুলের পেইন্টিং শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই সুন্দর ফুলের পেইন্টিং দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর ফুলের পেইন্টিং শেয়ার করে ফেলেছেন তার মধ্যে রঙের সংমিশ্রন যেভাবে দিয়েছেন৷ তার পাশাপাশি এখানে আপনি ডিজাইনগুলো একেবারে অসাধারণ ভাবে দিয়েছেন ৷

 11 months ago 

আপনি তো খুব চমৎকার ফুলের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং কিন্তু অসাধারণ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বাস্তবে কোন ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর করে ফুলের পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42