DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি “

in আমার বাংলা ব্লগ11 months ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি:


IMG_0836.jpeg

IMG_0835.jpeg

IMG_0834.jpeg

IMG_0831.jpeg

IMG_0829.jpeg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।যদিও মনটা ভালো নেই।মনের সাথে সাথে শরীরও খারাপ হয়েছিল।আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি।তবে মন খারাপের কারণটি মন ভালো করতে পারেনি।মোবাইলটি আর ঠিক হল না।নতুন মোবাইল কিনতে হবে।মোবাইলে পুরনো অনেক কিছুই আর পাওয়া যাবে না।এ কারণেই মন ভালো নেই।তবুও কাজ চালিয়ে যাচ্ছি।কী পোস্ট করব ভাবতে ভাবতে ক্লে নিয়ে বসে গেলাম।ক্লে দিয়ে কিছু একটা তৈরি করব বলে বসে ফুল তৈরি করার কথা ভেবে বানাতে বসে গেলাম।ফুল রাখার জন্য ফুলদানি তো আগে দরকার ।তাই আগে ফুলদানি তৈরি করতে বসে গেলাম।এরপর ফুল তৈরি করে নিয়েছিলাম।ডাই পোস্ট গুলো করতে আমার ভীষণ ভালো লাগে।কিন্তু এখন মোবাইল না থাকার কারণে বার বার আই প্যাড ধরে ধরে ছবি তোলা ভীষণ টাফ।এরপরেও করতে তো হবে।তাইতো কষ্ট হলেও আপনাদের জন্য চমৎকার এই ডাই পোস্টটি নিয়ে হাজির হলাম।আশাকরি আমার আজকের এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,বন্ধুরা আগে দেখি এই ডাই পোস্টটি করতে আমার কী কী উপকরণ লেগেছিল —

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথপিক

IMG_0820.jpeg

ধাপ-১


IMG_0821.jpeg

IMG_0822.jpeg

আমি প্রথমে ফুলদানি তৈরি করতে ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম।

ধাপ-২


IMG_0824.jpeg

আমি বল গুলো জোরা লাগিয়ে ফুলদানি তৈরি করে নিলাম।এবার টুথ পিকের মধ্যে সবুজ রঙের ক্লে দিয়ে ডাল তৈরি করে নিলাম।

ধাপ-৩


IMG_0825.jpeg

এ পর্যায়ে আমি ফুল তৈরি করে নিলাম।এরপর ডালের মধ্যে লাগিয়ে নিলাম।

ধাপ-৪


IMG_0826.jpeg

IMG_0827.jpeg

এরপর আমি সবুজ রঙের ক্লে দিয়ে পাতা তৈরি করে নিলাম।এরপর পাতাগুলো ফুলের নিচে লাগিয়ে নিলাম।এরই মধ্যে দিয়ে আমার ডাই পোস্টটি তৈরি করা শেষ হয়ে গেল।

উপস্থাপনা


IMG_0829.jpeg

IMG_0834.jpeg

IMG_0835.jpeg

IMG_0831.jpeg

IMG_0836.jpeg

ডিভাইস-আই প্যাড

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

IMG_0780.png

IMG_0781.gif

IMG_0782.jpeg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরির পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছেও খুবই ভালো লেগেছে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 11 months ago 

আপু আপনার ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরির কর্মটা অসাধারণ হয়েছে। হাতের কাজ ভালোই পারেন। সুন্দর ভাবেই কাজটি করেছেন।

 11 months ago 

ফুল এবং ফুলদানি খুবই সুন্দর হয়েছে আপু। আপনি মাঝে মাঝেই দেখছি এই ধরনের সুন্দর সুন্দর কাজগুলো আমাদের মাঝে উপহার দিচ্ছেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগে।

 11 months ago 

আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সুন্দর একটা ফুলদানিসহ ফুল তৈরি করে শেয়ার করার জন্য।

 11 months ago 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে বেশ ভালই লাগে। ফুলসহ সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। এগুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজভাবে দেখিয়েছেন। চাইলে যে কেউ এটি তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ।

 11 months ago 

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং এই ক্লে দিয়ে যখন কোন কিছু তৈরি করা হয় তখন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না৷ আর আজকে যেভাবে আপনি এখানে এই ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42