লাইফ স্টাইল - " অনেকদিন পর কেক অর্ডার করলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
অনেকদিন পর কেক অর্ডার করলামঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ আমি লাইফ স্টাইল পোস্ট শেয়ার করবো।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন মতুন বিষয়ের পোস্ট শেয়ার করতে।জীবনে প্রতিনিয়ত নানা রকমের কাজের মধ্যে দিয়ে সময় কেটে যাচ্ছে।তার মধ্যে থেকে কিছু কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে পারলে অনেক বেশি ভালো লাগে।আজকের অনুভুতিটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এইতো সেদিন হঠাৎ করে খুব কেক খেতে ইচ্ছে হলো।আর কেক মানেই চকলেট কেক।আমার মতো আমার ছেলের ও চকলেট কেক ভীষণ পছন্দ। তাই আর দেরী না করে অনলাইনে কেকের অর্ডার করে নিলাম। চকলেট কেক গুলোতে প্রচুর চিনি অ্যাড করে কেক তৈরি করা হয়,চকলেটের তেতো কমাতে।এই কারনে খুব একটা খাওয়া আর হয়ে উঠে না।সচেতন থাকতে হলে খাওয়ার ইচ্ছে হলেও বুঝে শুনেই খেতে হয়।ছেলেকে ও বারণ করেছি এই কেক শেষ হলে আবার আগামী জন্মদিনের আগে কিন্তু কেক অর্ডার করবো না। ছেলে এ কথায় রাজী হয়ে গেলো।কেকের উপর ছোট ছোট চকলেট কিউব দেখে কিছুতেই যেনো লোভ সামলানো যাচ্ছিল না।কেক না খেলে ও এই চকলেট কিউব তো খাবোই আমি।বিশ্বাস করবেন কিনা জানি না আমি ফটোগ্রাফি করার সাথে সাথেই চকলেট কিউব তুলে মুখে দিয়ে দিলাম।
খুবই টেস্টি ছিল কেক দুটো।আমি যে খুব খেয়েছি তা কিন্তু নয়।শুধু চকলেট কিউব কিছু খেয়েছি।খুবই মজার ছিল। ছেলে কেক খেয়ে বলল,সত্যি ই মজার কেক।যাক কোন কিছু অনলাইন থেকে অর্ডার করলে মনে ভয় কাজ করে ভালো না খারাপ হয়।কিন্তু না এ যাত্রায় ও ভালো ই হয়েছে।আজ অব্দি অনলাইন থেকে কিছু এনে ঠকতে হয়নি।এজন্য মনে সাহস পাই।আর ভালো পেইজ থেকে কিছু আনা হলে খারাপ হয় ও না।আমার মতো কারা কারা অনলাইন থেকে কেক অর্ডার করেন জানাবেন কিন্তু।
মন যখন কিছু চায় তখন সেটা করে নেয়া ভালো।সবকিছু অপূর্ণ রাখা ঠিক নয়।তাইতো দেরী করিনি। আজ সেই সুন্দর কিছু অনুভূতি গুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ছেলে কেক খেতে অনেক পছন্দ করে বুঝতে পারছি। অনলাইন থেকে চমৎকার একটি কেক অর্ডার করেছেন আপু। চকলেট কেক খেতে খুবই ভালো লাগে। তবে এই কেকে চিনি একটু বেশি মনে হয়।