লাইফ স্টাইল পোস্ট - " হাসবেন্ড আজ ওমরাহ হজ্জ করতে গেলো "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

হাসবেন্ড আজ ওমরাহ হজ্জ করতে গেলোঃ


20250310_045336.jpg

বন্ধুরা,শরীর তেমন একটা ও ভালো হয়নি যাতে করে নিজে ঠিক মতো রান্না করে খেতে পারছি।আম্মু এসেই সবকিছু ম্যানেজ করছেন।হাসবেন্ডের আজ ওমরাহ হজ্জ করতে যাওয়ার ডেট ছিল।আর এদিকে আমি অসুস্থ। সবকিছু মিলিয়ে নাজেহাল অবস্থা।ডাক্তার আমাকে বলেছেন ধুলা-বালি,পানি এসব কাজ বাদ দিতে।কিন্তু গৃহিণীরা কি পারে হাত-পা গুটিয়ে বসে থাকতে।সুস্থ থাকলে আমি সবকিছু মুহূর্তে ই করে ফেলি।কিন্তু এখন শরীরের এই অবস্থায় সবকিছুই উল্টো পাল্টা হয়ে গেছে।তবুও আম্মু আসাতে খাওয়া-দাওয়াটা বাসার খাবারই এখন খেতে পারছি।প্রথম দুইদিন বাইরের খাবারই খেতে হয়েছিল রোজাদারদের। আর হে আমার ছেলে এবার ও একটি রোজা বাদে সব গুলোই রোজা রেখেছে আলহামদুলিল্লাহ।

20250310_045235.jpg

আজ দুপুরের ফ্লাইট ৩.৩০ টায়।কিন্তু বাংলাদেশের যে জ্যাম তাতে বাসা থেকে বেলা ১১ টার সময় বেড়িয়ে গেছে।আপনাদের মাঝে সবকিছু ই তো শেয়ার করি।জীবনের সুখ-দুঃখ, আনন্দ -বেদনা।তাই ভাবলাম আজকের এই সুন্দর মূহুর্তটি ও শেয়ার করি।প্রতিটি ধর্মের সৌন্দর্য আছে।আর সেই সৌন্দর্যে ডুবতে ইচ্ছে করে সব ধর্মপ্রান মানুষদের।দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তিনি সকল মুসলমানকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন,আমিন।

আমার শ্বশুরের চাচাতো ভাইয়ের ছেলে আমার ভাসুরের সাথেই হাসবেন্ড হজ্জে যাচ্ছে।তাদের হজ্জ পালন করতে যাওয়ার সকল প্রস্তুতি আরও আগেই করে নিয়েছিল।আমার এই ভাসুর সুইডেন পরিবার নিয়ে থাকেন।তিনি দেশে এসেছেন এক মাসের মতো।এর মধ্যে তিনি কলকাতা ও ঘুরে এসেছেন। তিনি সকল দেশই ঘোরা শেষ করেছেন।কিন্তু হজ্জে যাচ্ছেন এই প্রথমবার। আল্লাহ রাব্বুল আলামীন তাদের হজ্জ কবুল করে নিবেন এমনটা ই চাওয়া আমার। আপনারাও দোয়া করবেন সবাই।

আজকের দিনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।অসুস্থতা নিয়েও নিজেকে আপনাদের সাথে যুক্ত রেখে যাচ্ছি ভালোবাসা থেকে।আপনাদের ভালবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।ভালো থাকবেন সবাই পরিবারের সবাইকে নিয়ে এমনটাই আশাকরি।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LXWEPyuutVf4B17oB3cSdcc8taCXtxi6aMZ85XduECkRxeYki5WT6pbC9bFD8D63XLHFx6xfoeR4gs4i (1).png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250310-154058_Chrome.jpg

Screenshot_20250310-153913_Chrome.jpg

Screenshot_20250310-153058_Chrome.jpg

Screenshot_20250310-152623_X.jpg

 last year 
 last year 

আপনার হাসবেন্ড এর জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করছি ভাইয়া সুস্থ ভাবে আবার বাড়ি ফিরতে পারবে। আসলে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আরব দেশ একটি স্বপ্নের দেশ। আমার ও ইচ্ছা আছে একবার মক্কা মদিনা থেকে ঘুরে আসার।

 last year 

অনেক ধন্যবাদ জানাই।

 last year 

আমাদের ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ্জ ফরয। আপনার স্বামীর জন্য দোয়া রইল আপু। আশা করছি হজের প্রতিটি কাজ একদম সুস্থ ভাবে সম্পন্ন করতে পারবে। আমাদের ও যাওয়ার ইচ্ছা আছে এইসব দেশের মধ্যে।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

প্রথমেই আপনার দ্রুত সুস্থ্যতা কামনা করছি। সেই সাথে দোয়া করি ভাইয়া সহ আপনার পরিবারের সকলে যেন ভালো ভাবে ওমরা পালন করে দেশে ফিরে আসেন। আর সকল মুসলমারদের যেনো আল্লাহ সেই তৌফিক দেন হজ্জ্ব পালনের।

 last year 

আমিন।অনেক ধন্যবাদ আপু।

 last year 

প্রথমে আপু আপনার সুস্থতা কামনা করি। আপনার হাজবেন্ড ওমরাহ হজ্জ করতে গেলেন শুনে ভালো লাগলো। আর প্রত্যেক মুসলমানের যেন নসিবে থাকে হজ্জ করা। তবে আপু এটি ভালো করেছে একটু সবারে বাইর হয়ে। কারণ রাস্তার মধ্যে জাম থাকলে নির্দিষ্ট টাইম এর মধ্যে না পৌঁছতে পারলে বিপদ। আর সাথে আরো দুইজন আছে সবাই হজ্জ যেন সুন্দরভাবে করতে পারে এই কামনাই করি।

 last year 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 last year 

আপনার হাসবেন্ড আজ ওমরাহ হজ্জ করতে গেলো শুনে খুবই খুশি হয়েছি। প্রত্যেকটা মুসলমান কে যেন আল্লাহ তায়ালা জীবনে একবার হলেও পবিত্র মক্কা মদিনা জিযারত করার তৌফিক দান করে। ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42