আমার স্বরচিত বিরহের কবিতা - " কষ্ট গুলো বড্ড আপন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার স্বরচিত বিরহের কবিতাঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকে আমি একটি বিরহের কবিতা শেয়ার করবো।কবিতা লিখতে আমার যেমন ভালো লাগে।তেমনি কবিতা আবৃত্তি করতে ও ভালো লাগে।সপ্তাহে একটি কবিতা আমি শেয়ার করে থাকি।আজকের কবিতাটি বিরহ নিয়ে লেখা।বিরহ নিয়ে কবিতা লিখতে আমি ভীষণ পছন্দ করি।আমি কবি নই।তবুও প্রতিনিয়ত নতুন নতুন কবিতা আমি লিখে থাকি।আপনাদের অনুপ্রেরণায় চেষ্টা করি নতুন নতুন কবিতা শেয়ার করার।কবিতা লেখা সহজ বিষয় নয়।তারপরেও চেষ্টা করে যাচ্ছি নতুন নতুন কবিতা শেয়ার করার।আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন কবিতা লেখার অনুপ্রেরণা যোগায়।
আজকের কবিতার নাম "কষ্ট গুলো বড্ড আপন"।কবিতাটিতে ভালোবাসার বিরহ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।ভালোবাসা মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।সত্যিকারের ভালোবাসা মানুষকে অনেক বেশি অনুভূতি কে বাঁচিয়ে রাখতে সহায়তা করে।যে ভালোবাসা শুধু মোহতে সীমাবদ্ধ থাকে,সেই ভালোবাসা এক সময় হারিয়ে যায়।আমার কবিতাটিতে মিথ্যে ভালোবাসার কিছু অনুভূতি নিয়ে লেখা।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।
আসুন,কবিতাটি আবৃত্তি করে আসি ---
কবিতা - " কষ্ট গুলো বড্ড আপন "
লেখা - শিমুল আক্তার
চেনা মানুষ অচেনা হলো
দুঃস্বপ্ন গুলো দু'চোখ জুড়ে
ভালোবাসার মোহ মায়ায়
অজস্র যন্ত্রণা মনে বাজে।
যে পথ ছিল বড়ই চেনা
সে পথ হলো আজ অচেনা
বিরহ ব্যথা বুকের মাঝে
বাড়ায় ক্ষত মনের গহীনে।
কষ্ট গুলো আজ বড্ড আপন
ভালোবেসে থাকে পাশে
যায় যে ছেড়ে সবাই একদিন
কষ্টগুলো শুধু আঁকড়ে থাকে।
মিথ্যে মায়ার বাঁধনে পরে
হারিয়ে ফেলেছি ভালোবাসা
ভুলে যেতে সেইজন ই পারে
মোহ ছিল যার ভালোবাসা।
স্বপ্নগুলো আজ এলোমেলো
মন বসে না কোন কাজে
হারিয়ে ফেলেছি ভালোবাসা
মিথ্যে মোহ আর মায়ার কাছে।
আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | কবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুবই সুন্দর ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে। ছন্দ মিলিয়ে দারুন ভাবে লিখেছেন আপনি আজকের এই কবিতাটা।