" হঠাৎ একদিন মোতালিব প্লাজায় "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।

হঠাৎ একদিন মোতালিব প্লাজায়ঃ


20250107_121254.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি ভ্রমন বিষয়ক।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করার।বাইরে খুব একটা যাওয়া হয় না আমার।ছেলের স্কুল আর বাসা।খুব বেশী প্রয়োজন না হলে আসলে বাইরে খুব কম ই বের হই। হঠাৎ একদিন মেতালিব প্লাজা যেতে হয়েছিল। আজ সেই অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করে নিব।

বেশ কিছুদিন আগের কথা।আমার হাসবেন্ড ঢাকাতে না থাকার কারনে আমাকে একাই যেতে হয়েছিল সেখানে।আপনারা হয়তো অনেকেই জানেন আমার দেবর-ননদরা সবাই দেশের বাইরে থাকেন।আমার সেজো ননদ আমেরিকাতে আছেন।সেখান থেকে এক আপু দেশে এসেছিলেন।আমার ননদের জন্য ড্রেস কিনেছিলাম।আর সেই ড্রেসটি সেই আপুর কাছে পৌঁছে দিতে আমিও একদিন মোতালিব প্লাজায় গিয়েছিলাম।মোতালিব প্লাজা নাম শুনেছি অনেক বার।বাসার ফোন,ট্যাব নষ্ট হলে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সারানোর জন্য অনেকবার।কিন্তু কখনো যাওয়া হয়নি আমার।সেদিন এই প্রথম যেতে হয়েছিল এই কারনের জন্য।নতুন জায়গায় একা একা গেলে কেমন যেনো ভয় ভয় লাগে।কিন্তু সেটা তো বুঝতে দেওয়া যাবে না।

20250107_120937.jpg

আমি একা একাই একটি রিকশা নিয়ে রওনা হয়েছিলাম সেদিন। ১১ টার সময় বের হওয়াতে তেমন কোন জ্যাম ছিল না রাস্তায়।আমি অল্প সময়ের মধ্যে চলে গেলাম।এরপর কফি খেতে খেতে সেই আপুর সাথে কিছু সময় কথা বলে তার কাছে ননদের জন্য নিয়ে যাওয়া ড্রেসটি দিয়ে আমি বিদায় নিয়েছিলাম।আপুকে বলেছিলাম আমার বাসায় আসার জন্য।কিন্তু আপু সেদিন বলেছিলো তার যাওয়ার সময় হয়ে গেছে।এবার নয়।আবার বাংলাদেশে এলে আমার বাসায় তিনি আসবেন।তার সাথে পরিচিত হতে পেরে সেদিন খুব ভালো লেগেছিল।

নতুন এক জায়গায় রওনা দিলে কখনো পথে গাড়িচালক কিংবা রিকশাচালককে বুঝতে দেওয়া উচিত নয় যে আপনি পথ চেনেন না।এতে ঝামেলায় পরার সম্ভাবনা আছে।তাই বুঝাতে হবে আপনার সব পথ ঘাট চেনা।আমি অচেনা জায়গায় কখনো একা গেলে এমন ভাব ই করি,যে আমি সব জায়গা চিনি।আমি অবশ্য একবার কোন জায়গায় গেলে পরবর্তীতে আর সেই জায়গায় যেতে ভুল করিনা।ঠিক পথ চিনে চলে যেতে পারি।ননদের কারনে সেই পরিচিত হলেও অচেনা সেই মোতালিব প্লাজা আমার দেখা হয়ে গেলো।এমনিতে কোন কারনে ওখানে যাওয়ার কখনো কোন সম্ভাবনা নেই।সুন্দর ভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় কাজটি সেরে আসতে পেরেছি এজন্য ভালো লেগেছিল সেদিন।তাইতো অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।

আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিভ্রমন
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

Screenshot_20250422-212312_Chrome.jpg

Screenshot_20250422-212041_Chrome.jpg

Screenshot_20250422-211417_Chrome.jpg

 last year 

আপনি আপনার ননদের জন্য ড্রেস কিনে পাঠাচ্ছেন এই ব্যাপারটা শুনতে খুব ভালো লাগছে। যারা প্রবাসে থাকে বা বিদেশে থাকে তাদের জন্য দেশ থেকে যখন কিছু আসে সেটা সামান্য হোক বা অনেক কিছু সেটাই অনেক আনন্দের হয়। আর আপনার মত আমিও করি তবে এখানে অতটাও সমস্যার নয় উল্টে অটোচালকরা অনেক সাহায্য করে দেয় পথ না জানলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64134.32
ETH 1731.02
USDT 1.00
SBD 0.41