আমার স্বরচিত অনুভূতির কবিতা -- " সোনালী ছেলেবেলা "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো আমার স্বরচিত কবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত কবিতাঃ


friendship-2366955_1280.jpg

সোর্স

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি কবিতা দিয়ে সাজিয়ে এলাম।কবিতা লিখতে কিংবা আবৃত্তি করতে ভীষণ ভালো লাগে আমার।কবিতা লিখি ভালো লাগে বলে।আর কবিতা লেখার আগ্রহটা পাই আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণা মূলক কমেন্ট পড়ে।সত্যি কথা বলতে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের কারনেই কবিতা লেখার চেষ্টা করা।প্রতিনিয়ত চেষ্টা করি সপ্তাহে একটি করে অন্তত কবিতা পোস্ট করার।আজকে তাই কবিতা পোস্ট করতে চলে এলাম।

আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে।আর বৃষ্টির দিনগুলোতে আমার মনটা ভীষণ খারাপ লাগে।বৃষ্টির দিনে একটু অলস সময় কাটে।আর অলস সময়ে বসে বসে ছেলেবেলার সোনালী দিনের কথা বড্ড মনে পরে।আর এ কারনেই মনটা বিষন্নতায় কাটে।অনেকের কাছেই বৃষ্টির দিন ভীষন ভালো লাগে।আর আমার ছেলেবেলার সেই খেলার সাথীদের কথা মনে পরে কষ্টে কাটে।সবাই হয়তো এই শহরে ই আছি।কিন্তু কেউ জানি না কে কোথায় আছি।তাই বৃষ্টি মুখর দিনগুলো আমার ভীষণ কষ্টে কাটে।আজ সকাল থেকে বৃষ্টি দেখে বসে বসে কবিতাটি লিখলাম।সেই অনুভূতি দিয়ে আজকের এই কবিতাটি লেখা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে কবিতাটি।আসুন,কবিতাটি আবৃত্তি করি ---

কবিতার নাম- " সোনালী ছেলেবেলা "


লেখা -- শিমুল আক্তার


আকাশ জুড়ে মেঘ করেছে
সূর্য গেছে ঢেকে
মনের মাঝে স্মৃতিগুলো
উঁকি দিল এসে।

মেঘে মেঘে ছেয়ে গেছে
আকাশ হলো কালো
ছেলেবেলার মধুর স্মৃতি
মনে পরে গেলো।

রিমঝিম বৃষ্টি পরে
উতলা হলো মন
মধুর স্মৃতিতে ভরে আছে
সোনালী শৈশব।

হারিয়ে যাওয়া সাথীরা আজ
কোথায় কেমন আছে
বাদল দিনে ভাবছি বসে
মন যে কেমন করে।

হারিয়ে যাওয়া সুখ স্মৃতি
আজ ও খুঁজে ফিরি
রিমঝিম ঝিম বৃষ্টি পরে
মন যে কেমন করে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...FzdR6oBmXFh9tTNfrMbynFFuFVTTxDDD6Akm6QnciMSSFXKpSiM4vxwuDKGhhYgr3tgRYmwZCH3NJMTkXSaCwMH4tNVBmU37aH4N6V4X1BEDXhNsEYULXswg2a.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

20250504_184123.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2VhXb1DmeH6o3MAxQ1xnMnUxrxqBEtic73cQ9XMW9ERzfzNTqQLnKUj71Uj6...P3RxrNBpxmw3gBfm2XLFR8F8jLQ7Sfke91gjLE1c242WuRxKg8pkpRA5WHfdGQPAkcZV8wnNogXTdMbV9Y7TAnoytPF5EeYpsdb773HF3Yp5zwkoRxaGY1riLE.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভীষণ সুন্দর একটি কবিতা আপনি বৃষ্টি নিয়ে রচনা করেছেন। সত্যি আমারও বৃষ্টির দিনে ছোটবেলার কথা খুব মনে পড়ে। ছেলেবেলা ছিল বৃষ্টির দিনে অলসতার সময়। আর বর্তমানে তো অলসতার কোন সময় নেই বৃষ্টির মধ্যেও কাজ করতেই হবে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60866.94
ETH 1568.75
USDT 1.00
SBD 0.50