আমার স্বরচিত অনুভূতির কবিতা -- ❤️ " না বলা কথা "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি।আশাকরি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার স্বরচিত অনুভূতির কবিতাঃ


না বলা কথা_20250320_115545_0000.jpg

কানভা দিয়ে তৈরি

বন্ধুরা,আজ শরীর কিছুটা ভালো আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় প্রতিনিয়ত লিখে চলেছি মনের অনুভূতি গুলো ভিন্ন ভিন্ন ব্লগে।আপনারা পাশে আছেন বলেই ভালো থাকতে পারছি।ভালো থাকার জন্য ও অনুপ্রেরণার দরকার হয় যা আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত পেয়ে থাকি।আপনাদের অনুপ্রেরণায় নিত্য নতুন কবিতা লিখে চলেছি।আজ ও এসেছি একটি অনুভূতির কবিতা নিয়ে।প্রতিনিয়ত কবিতা পড়তে ও লিখতে চেষ্টা করি।মনের অনুভূতি গুলো কবিতায় খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।

যদিও কবিতা লেখা সহজ বিষয় নয়।তবুও প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি কবিতা লেখার।আপনাদের ভালো লাগার মাঝে রয়েছে নতুন নতুন লেখার শক্তি।আজকের কবিতাটি মূলত অনুভূতির।আজকের কবিতার নাম না বলা কথা।যে কথা গুলো বলা হয়ে উঠে না,সেই কথা গুলো ই হলো না বলা কথা।না বলা কথা গুলো বলার জন্য আমাদের মন আকুলি বিকুলি করতে থাকে।কথা গুলো বলতে না পারার মাঝে কি যে এক যন্ত্রনা মনের মাঝে থাকে তা প্রকাশ করা যায় না।সেই কথা গুলো বলার যে মনের বাসনা তাই এই কবিতায় ফুটে উঠেছে।

প্রিয় মানুষটিকে কাছে পেয়ে মনের সব কথা বলার যে বাসনা তাই কবিতায় ফুটে উঠেছে।কবিতাটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আসুন কবিতাটি আবৃত্তি করে আসি--

কবিতার নাম - " না বলা কথা "


লেখা-শিমুল আক্তার



বলতে চেয়েও পারিনি বলতে
কি যে এক যন্ত্রনা মনের মাঝে
নিদারুন কষ্টে যাচ্ছে কেটে
দিনগুলো মোর তুমিহীনে।

কতো কথা বলতে চেয়ে
পারিনি বলতে আটকে গেছে
কতো স্বপ্ন বুনেছি আমি
তারা ভরা ঐ আকাশে চেয়ে।

দিন কাটে মোর ব্যথা নিয়ে
নিদ্রাহীন কাটে রাত গুলো
বলতে না পারা মনের কথা
বাড়ায় জ্বালা আরো দিগুন।

তোমার ভাবনাতে আছি বেঁচে
ভালো লাগে না আর কিছু
ভালোবাসার মায়ায় পরেছি
তোমায় ছাড়া দেখিনা কেউ।

মনের কথা বলবো তোমায়
ভেবে রেখেছি অনেক কিছু ই
তুমি এসে তাকাবে যখন
মনের মাঝে উঠবে যে ঢেউ।

মনের কথা ঢেউয়ের স্রোতে
বলে যাব তোমায় প্রিয়
কথা মালা সাজিয়ে রেখেছি
বলবো এবার না বলা কথা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPe3tHZVB77sSuCQ4Cs1FckYC7TChNkJ2k2vrGWuPbnhKehdCoUK2hRRV2owfV...4vnNCJoz33KertpWqFdu8gRyDNrrxCGk1VeAhY73BFSyT2CoKtAtv3v56Mby6YaJeRRPw8WjfSTJtEeZZenFeR33b31d84zjjDpezV9t54QGAGdmzfvKQjkBFU.png

আজ আর নয়।আশাকরি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন কবিতা অন্য কোন অনুভূতি নিয়ে লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিকবিতা
ফটোগ্রাফির জন্য ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানবাংলাদেশ

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

নিজের মনের মানুষকে মনের কথা বলতে না পারার যে কি কষ্ট সেটা মুখে বলে প্রকাশ করা সম্ভব না। তবে আপনার কবিতার মাধ্যমে ভালোবাসার মানুষের প্রতি যে আবেগ সেটা পুরোই প্রকাশ পেয়েছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year (edited)

অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 last year 

বেশ সুন্দর কবিতা লিখেছেন আপু, নিজের মনের মানুষকে না বলতে পারা কথাগুলো মনের মধ্যে জমিয়ে রেখে অপেক্ষার দিন গুনে চলেছেন। এমনটাই কবিতা বলছে। কবিতা যত্ন নিয়ে প্রতিনিয়ত লিখলেই লেখার দিনকে দিন আরো সুন্দর হবে। আপনার কবিতা ভালো হচ্ছে।

 last year 

সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।

 last year 

Screenshot_20250320-202412_X.jpg

Screenshot_20250320-201301_Chrome.jpg

Screenshot_20250320-201134_Chrome.jpg

Screenshot_20250320-164434_Chrome.jpg

 last year 

খুব চমৎকার একটা কবিতা লিখেছেন আপু। আসলেই আমাদের মধ্যে এরকম না বলা অনেক কথা থাকে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা গুলো পড়তে বেশ ভালো লাগে। বরাবরই চমৎকার ভাবে লিখেন আপনি। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 last year 

মনের অনুভূতি গুলো নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখে নিয়েছেন আজকে। আপনার লেখা আজকের পুরো কবিতাটা ছিল খুবই সুন্দর। এরকম সুন্দর কবিতা গুলো পড়লে মনটাও ভালো হয়ে যায়। এই কবিতার সবগুলো লাইন আপনি অনেক সুন্দর করে লিখেছেন। আপনার অনুভূতি অনেক দারুন ছিল। না বলা কথা গুলোর অনুভূতিগুলো খুব সুন্দর করে লিখলেন। সত্যি আপনি অনেক সুন্দর কবিতা লিখতে পারেন।

 last year 

সুন্দর মতামত প্রকাশ করে অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনার কবিতাটি খুবই আবেগপ্রবণ এবং হৃদয়গ্রাহী।আপনার কবিতায় ব্যবহৃত ভাষা খুবই সাবলীল এবং শব্দচয়ন যথাযথ। "না বলা কথা", "যন্ত্রনা", "নিদারুন কষ্ট" এর মতো শব্দগুলি কবিতার আবেগকে আরও গভীর করে তুলেছে।কবিতাটির ভাব ও আবেগ খুবই গভীর। "তোমার ভাবনাতে আছি বেঁচে" বা "মনের কথা ঢেউয়ের স্রোতে" এর মতো লাইনগুলি আমাদের হৃদয় স্পর্শ করে।

 last year 

অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাকে।

 last year 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।না বলা কথা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের মনে না বলার কিছু কথা থাকে। আর এই কথাগুলো প্রিয়জনের সাথে বা বিশ্বস্ত লোকের সাথে শেয়ার করতে চাই। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। ভালো লাগার মত একটি কবিতা লিখে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61676.34
ETH 1642.77
USDT 1.00
SBD 0.41