DIY পোস্ট -❣️ " ক্লে দিয়ে ঝুড়িসহ শিউলি ফুল তৈরি "
আমার প্রিয় বাংলা ব্লগবাসী।
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।ক্লে দিয়ে ঝুড়িসহ শিউলি ফুল আমি তৈরি করেছিলাম।তাই আজ শেয়ার করবো।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে ঝুড়িসহ শিউলি ফুল তৈরিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে।আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে আশাকরি।শীতের এই সময়টাতে কতো ফুলই না ফোটে।তবে আমার কাছে মনে হয় শিউলি ফুলটি একটু বেশী সুন্দর শীতের সময়ের সব ফুলের মধ্যে। একটা শুভ্র স্নিগ্ধতা আছে এই ফুলটিতে।আমার কাছে খুবই ভালো লাগে এই শিউলি ফুলটি।তাইতো আজ ডাই পোস্টে শিউলি ফুলটি তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।সত্যি কথা বলতে ডাই পোস্ট বলেন কিংবা অন্য কোন পোস্ট ই বলেন প্রতিটি পোস্ট তৈরি করার পেছনে কিন্তু নানান রকমের গল্প থাকে।আমরা যদিও সেই গল্প গুলো কে বাদ দিয়েই মূলত পোস্ট শেয়ার করে থাকি।তবে আজকের এই ডাই পোস্টটি করার সময়ের গল্পটি যদিও সবটা বলবো না।সামান্য কিছু তুলে ধরছি- আসলে আমি এখন শ্বশুরবাড়িতে আছি।আমি সাধারণত একা ঘরেই এই ডাই কাজ গুলো করে থাকি।কিন্তু কাল ক্লে দিয়ে শিউলি ফুল গুলো তৈরি করে নিচ্ছিলাম একা ঘরেই।কিন্তু ফুলের পাপড়ি গুলো তৈরি করতে আমার বেশকিছু সময় লেগে যায়।আসলে আমিতো দক্ষ কারিগর নই।কিন্তু নাছোরবান্দা একজন কারিগর,হিহিহি।হবে না কেন,হতেই হবে।যাক সময় লাগাতে হাসবেন্ড বাসায় এসে আমার এই ক্লে দিয়ে কাজ করাকে সে ছেলেমানুষী কাজ বলে মতামত প্রকাশ করলেন।
আমিও হাসবেন্ড কে বললাম,আপনার কাছে যা ছেলে মানুষী,আমার কাছে তা নিজের সৃজনশীলতা।সৃজনশীল কাজ যেকোনো সময় ও বয়সেই করা যায়।কাজ কখনো সময় ও বয়সে আটকায় না।উত্তরটা কি ঠিক দিয়েছি বন্ধুরা??সত্যি কথা বলতে আমরা যারা গৃহিণী তারা পরিবারের সবার কথা চিন্তা করতে করতে নিজের মধ্যে সৃজনশীলতা,গুন এসব হারাতে বসি।আর এক সময় হারিয়েও ফেলি।কিন্তু আমার বাংলা ব্লগ সেই হারিয়ে যাওয়া সব গুন ফিরিয়ে আনতে আমাদেরকে সাহায্য করেছে।এজন্য আমি সব সময় কৃতজ্ঞতা স্বীকার করি আমার বাংলা ব্লগ এর।এখানে না এলে নিজের মধ্যে থাকা সৃজনশীলতা হারিয়ে ফেলতাম তাতে কোন সন্দেহ নেই।অনেকটা ই শেয়ার করে নিলাম আপনাদের মাঝে।অনুভূতি গুলো সব সময়ই পোস্টের মাধ্যমে শেয়ার করে থাকি।তবে ডাই পোস্ট নিয়ে কিছু অনুভূতি আজ ই শেয়ার করলাম।এবার পোস্টে চলে আসি।আজকের এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরার চেষ্টা করছি --
প্রয়োজনীয় উপকরনঃ
১. কেঁচি
২..ক্লে
কার্য প্রনালীঃ
ধাপ-১
আমি প্রথমে দুই রঙের ক্লে দিয়ে ঝুড়ি তৈরি করে নেয়ার চেষ্টা করলাম।
ধাপ-২
এরপর অন্য এক কালারের ক্লে লম্বা করে তৈরি করে নিলাম। এরপর ঝুড়ির উপরে লাগিয়ে নিলাম। এবার আরো দুইটি রঙের ক্লে লম্বা করে তৈরি করে নিয়ে পেঁচিয়ে ঝুড়ির উপর লাগিয়ে নিলাম।
ধাপ-৩
এবার সাদা রঙের ক্লে কে ছোট ছোট টুকরো করে নিলাম।
ধাপ-৪
এরপর আমি সাদা ক্লে গুলো হাতে নিয়ে ছোট গোল গোল করে লম্বাটে করে পাপড়ি করে নেয়ার চেষ্টা করলাম।এরপর মাথার অংশটুকু কেঁচি দিয়ে কেটে নিলাম।
ধাপ-৫
এরপর কমলা রঙের ক্লে দিয়ে লম্বা করে তৈরি করে তার মধ্যে পাপড়ি গুলোকে লাগিয়ে নিলাম।
ধাপ-৬
একই ভাবে আমি আরো কিছু ফুল তৈরি করে নিলাম। এরপর ঝুড়ির মধ্যে ফুলগুলোকে রেখে দিলাম।দেখলাম সুন্দর লাগছে ফুল গুলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY | |
|---|---|---|
| ক্যামেরা | SamsungA20 | |
| পোস্ট তৈরি | @shimulakter | |
| লোকেশন | ঝালকাঠি,বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ক্লে দিয়ে শিউলি ফুল আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
অনেক সুন্দর সুন্দর ফুল তৈরি করেছেন। তেলে দিয়ে এত সুন্দর সুন্দর ফুল। স্বচক্ষে অনেক দিন শিউলি ফুল দেখি নাই। সেই কতদিন আগে মেহেরপুর কলেজের নিকটে দেখেছিলাম। তবে যাই হোক আজকে তার আকৃতিতে ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো।
সুন্দর মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভীষন সুন্দর হয়েছে আপু। ক্লে দিয়ে সকলেই কত কি বানায়। আমার আর কিছু বানানো হয় না। আপু, শিউলিফুল গুলো মোটেই ছেলেমানুষি লাগছে না। খুব মিষ্টি হয়েছে। বাড়িতে কোথায় সাজিয়ে রাখলেই অসাধারণ দেখাবে। আপনি দক্ষ নন সেটা কে বলল? আমার তো বেশ ভালো লাগল আপনার হাতের কাজ।
টি টেবিলে সাজিয়ে রেখেছি দিদি।অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
X-promotion
শিউলি ফুলের ফাইনাল লুক যদি ভাইয়া দেখে তাহলে ছেলেমানুষিকে সৃজনশীল বলতে বাধ্য হবে।কি দারুণ বানিয়েছেন আপু কে বলবে এ গুলো ক্লে দিয়ে বানানো শিউলি ফুল।অসাধারণ হয়েছে। হুবহু শিউলি তলে শিউলি ফুল পড়ে আছে এমন টা মনে হচ্ছে। মনে হচ্ছে ক্লে দিয়ে নয় অরিজিনাল শিউলি ফুল কুড়িয়ে এনে ফটোগ্রাফি করেছেন। ধাপে ধাপে নিখুঁত ভাবে ক্লে শিউলি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।
ক্লে দিয়ে খুব সুন্দর ফুলের ঝুড়ি এবং শিউলি ফুল তৈরি করেছেন। প্রথম দেখাতে মনে হচ্ছিল শিউলি ফুলগুলো সত্যিকারের। দারুন ছিল আপনার আজকের এই পোস্ট। শিউলি ফুল গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম পারফেক্টলি তৈরি করেছেন। ধন্যবাদ আপু।
সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের কিছু তৈরি করা যায়। যেমনটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। আপনি দেখছি ঝুড়ি সহ শিউলি ফুলের সৌন্দর্য খুব সুন্দর ভাবে তৈরি করে ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ জানাই ভাইয়া।
আপু আপনার প্রতিভা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। শিউলি ফুলগুলো দেখে মনে হচ্ছে একদম বাস্তবের ফুল। অনেক সুন্দরভাবে ঝুড়ি তৈরি করেছেন। শিউলি ফুলের সাথে ঝুড়ি অসম্ভব সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু ।
সুন্দর ও সাবলীল মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু।ধন্যবাদ জানাই।
ক্লে দিয়ে ঝুড়িসহ শিউলি ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ভাবে আপনি এই শিউলি ফুল তৈরি করেছেন। দেখে অরজিনাল ফুলের মত লাগছে।
অনেক ধন্যবাদ জানাচ্ছি।