📷 " কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।

কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফিঃ


20241211_185925.jpg

বন্ধুরা,আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।আজ সারাদিন অনেক বেশী ব্যস্ততায় কেটেছে আমার।বাইরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে।কিন্তু নিউ মার্কেটের ভীড়ের কথা আর কি বলবো।এতো পরিমান ভীড়,শুধু মানুষ আর মানুষ।এইতো কিছুক্ষন আগেই বাসায় ফিরলাম।এতো পরিমান ভীড় যে দোকানের কেনাকাটার কোন ফটোগ্রাফি ই আমি করতে পারিনি।আমি চিন্তা করে পাই না মানুষ এতো কি কেনাকাটা করে।কারন নিউ মার্কেট আমি আজ পর্যন্ত ভীড় ছাড়া দেখিনি।

20241211_190015.jpg

কেনাকাটা করার দরকার ছিল আমার কিছু কাজের জিনিসপত্র।সেই কেনাকাটা শেষ করে বাইরে বের হয়ে চোখের সামনে এতো চমৎকার ফুলের সমাহার একটি দোকানে দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না।একমাত্র এই ফুলের দোকানে ভীড় কম থাকাতে আমি খুব সুন্দরভাবে ই ফটোগ্রাফিগুলো করে নিতে পেরেছিলাম।তাই ভাবলাম আগে পোস্ট করে ফেলি।এরপর তো আরো কাজ আছে।আর এ কারনেই বাসায় ফিরে পোস্ট লিখতে বসে গেলাম।

20241211_185830.jpg

ফুল ভালোবাসে না এমন মানুষ একজন ও পাওয়া যাবে না,তাই না বন্ধুরা?আর আজকাল এতো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল মার্কেটে দেখা যায়।যার সৌন্দর্যে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না।আমি আজ এমন কিছু ফুলেরই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনারা ফুল গুলো দেখে মুগ্ধ হবেন।

20241211_185820.jpg

কতো রকমের যে ফুল দেখতে পেলাম ছোট এই দোকানটিতে তা আর কি বলবো।সব ফুলের ফটোগ্রাফি করার মতো আমার এনার্জি ও ছিল না।আর তাছাড়া ফুলগুলো আলাদা করে তোলা একটু ঝামেলারই ছিল।

20241211_185736.jpg

ফুল আমার ভীষণ পছন্দ।হোক সেটা কাঁচা ফুল কিংবা আর্টিফিশিয়াল ফুল।তাইতো চোখে পরা মাত্র ই দোকানে গিয়ে টপাটপ ফটোগ্রাফি করে নিলাম।কেমন লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো ?

20241211_185621.jpg

আজ আর নয়।আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই আমার স্বার্থকতা।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীফটোগ্রাফি পোস্ট
ক্যামেরাsamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশননিউ মার্কেট,ঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 last year 

এতো ব্যাস্ততার মাঝেও চমৎকার ছবিগুলো তুলতে পেরেছেন এটা কিন্তু দারুন ব্যাপার। আর আর্টিফিসিয়াল ফুলগুলো ইদানিং একদমই বাস্তব ফুলের মতো দেখায়। দোকানে কেনাকাটার ছবি তুলতে না পারলেও এই ছবিগুলো কিন্তু দারুন হয়েছে।
ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 last year 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

CollageMaker_20241211221944395.jpg

 last year 

আমি আর্টিফিশিয়াল ফুল অনেক পছন্দ করি। এগুলো ঘর সাজানোর জন্য ঘরে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকে ব্যবহার করে থাকেন। মাঝেমধ্যে আমি যখন মার্কেটে যাই প্রায় দোকানে এগুলো লক্ষ্য করি। অনেক ভালো লাগে দেখে। আপনি অনেক সুন্দর ভাবে আর্টিফিশিয়াল ফুল গুলো ফটো ধারণ করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ আপু।

 last year 

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি দেখে মুক্ত হলাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেকগুলো লিখেছে। সুন্দর বর্ণনা করেছেন অসাধারণ হয়েছে।

 last year 

ধন্যবাদ ভাইয়া। বানান কিছু ভুল হয়েছে আশাকরি দেখবেন।

 last year 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। এই ফুলগুলো যখন ঘরে সাজানো হয় তখন কিন্তু পুরো ঘরটার চেহারা অনেকটা পাল্টে যায়। এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ দাদা সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 last year 

আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ফুলের ফটোগ্রাফি করেছেন।

 last year 

অনেক ধন্যবাদ জানাচ্ছি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 
 last year 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এখন বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল ফুল দেখা যায়। দেখতেও বেশ চমৎকার লাগে ফুলগুলো। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার মতো ভালো ফটোগ্রাফার নই ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60641.47
ETH 1556.65
USDT 1.00
SBD 0.47