😋 " হাঁসের কালো ভুনা রেসিপি "

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।

হাঁসের কালো ভুনা রেসিপিঃ


20250211_132803.jpg

20250211_132838.jpg

20250211_132738.jpg

20250211_132403.jpg

20250211_132800.jpg

বন্ধুরা,আজ আবার এসেছি নতুন একটি পোস্ট শেয়ার করতে।আমার আজকের পোস্টটি একটি রেসিপি পোস্ট।রেসিপি পোস্ট করতে হলে সময়ের দরকার হয়।সত্যি কথা বলতে শ্বশুরবাড়িতে এসে সময় এমনিতেই কেটে যাচ্ছে। রান্না তেমন করতে হয়ে না এখানে।কারন রান্নার লোক আছে।তিনিই রান্না করেন।তবে সেদিন হাঁস রান্না হবে ভেবে আমিই রান্নাটা করেছিলাম।ভুনা খিচুড়ি দিয়ে হাঁসের কালো ভুনা রেসিপিটি একদম পারফেক্ট ছিল।সেদিন ভুনা খিচুড়ি ও আমিই রান্না করেছিলাম।ভুনা খিচুড়ি আমার খুব পছন্দের একটি খাবার।সেদিন সবাই রেসিপি দুটো খেয়ে খুব প্রশংসা করেছিল।তাইতো আজ এলাম দারুন মজার রেসিপিটি শেয়ার করতে।আসুন বন্ধুরা,আগে দেখি এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল --

প্রয়োজনীয় উপকরনঃ

১.হাঁস -১ টি
২. তেল -- আন্দাজ মতো
৩. হলুদ গুঁড়া - এক চামচ
৪.মরিচের গুড়া - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ কুচি - ৫/৬ টি
৭.রসুন পেস্ট - ২ চামচ
৮.জিরা পেস্ট - ১ চামচ
৯.আদা পেস্ট - ১ চামচ
১০. গরম মসলা - আন্দাজ মতো
১১.ভাজা জিরার গুঁড়া - ১ চামচ

20250211_122354.jpg

20250211_122427.jpg

20250211_122421.jpg

20250211_131641.jpg

রান্নার ধাপ সমুহঃ

ধাপ -- ১


20250211_122541.jpg

20250211_122840.jpg

প্রথমে হাঁস ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর প্যান চুলায় বসিয়ে দিলাম।এরপর তেল দিয়ে গরম মসলা গুলো দিয়ে ভেজে নিলাম।

ধাপ -- ২


20250211_122907.jpg

20250211_123124.jpg

20250211_123200.jpg

এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম।এবার পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা,রসুন ও জিরা পেস্ট দিয়ে ভালো মতো ভুনা করে নিলাম।

ধাপ -- ৩


20250211_123206.jpg

20250211_123358.jpg

এবার হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ভুনা করে নিলাম।সব মসলা গুলো ভুনা করে নেব।

ধাপ -- ৪


20250211_123623.jpg

20250211_123701.jpg

মসলা ভুনা হয়ে এলে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে মসলার সাথে ভালো মতো ভুনা করে নিলাম।

ধাপ -- ৫


20250211_125431.jpg

20250211_125551.jpg

মাংস ভালো মতো ভুনা হয়ে এলে পরিমান মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ -- ৬


20250211_131708.jpg

20250211_132001.jpg

মাংস সিদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম।এরই মধ্যে আমার হাঁসের কালো ভুনা রেসিপিটি তৈরি করা শেষ হয়ে গেলো।

কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি?? খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল।

পরিবেশনা


20250211_132800.jpg

20250211_132738.jpg

20250211_132403.jpg

20250211_132300.jpg

পোস্ট বিবরন

<

শ্রেনিরেসিপি
ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইসsamsungA20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঝালকাঠি

আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  
 last year 

হাঁসের মাংস খেতে আমি খুবই ভালোবাসি। আর আপনি হাঁসের মাংসের কালা ভুনা রেসিপি তৈরি করেছেন দেখে তো আমার জিভে জল চলে আসলো। আপনার তৈরি করা এই রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় লাগছে। লোভ লেগে যাওয়ার মত একটা রেসিপি শেয়ার করেছেন আপনি। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে ভালোই লাগবে। এরকম রেসিপি গুলো তৈরি করে মাঝেমধ্যে দাওয়াত দিতে পারেন। যাইহোক ভালো লাগলো এটা।

 last year 

মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও আপনি আজকে আমার অনেক পছন্দের একটি রেসিপি শেয়ার করছেন আপু।হাঁসের মাংসের কালো ভুনা আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনার রেসিপির কালার ও পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

রেসিপিটি সত্যি ই খুব ভালো হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 last year 

Screenshot_20250214-085602_Chrome.jpg

Screenshot_20250214-085244_Chrome.jpg

Screenshot_20250214-085139_Chrome.jpg

Screenshot_20250214-084923_X.jpg

 last year 
 last year 

শ্বশুরবাড়িতে গিয়ে রান্নাবান্না করার ঝামেলা নেই তাহলে তো আপনি বেশি ভালোই ফ্রি আছেন আপু। তবে কোথাও বেড়াতে গেলে সময়গুলো যেন এমনিতেই চলে যায়। ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য হাঁসের কালা ভুনা করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার তো লোভ লেগে গেল আপু। এভাবে যদি খেতে পারতাম খুবই ভালো লাগতো।

 last year 

মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনাদের রেসিপিতে হাঁসের মাংস দেখে আমার হাঁসের মাংস খেতে বড় ইচ্ছা করে জানেন। কিন্তু কোনদিন খেয়ে ওঠা হয়নি। আসলে কলকাতার দিকে হাঁসের মাংস সব জায়গায় পাওয়া যায় না। মুরগিটাই বেশি চলে। তবে একদিন খুঁজে ঠিক বার করে আপনার মত এরকম ভুনা বানিয়ে খাব। মনের মধ্যে এক তীব্র ইচ্ছা রইল।

 last year 

আহারে দাদা।সত্যি ই কোন কিছু খেতে ইচ্ছে হলে না পাওয়া গেলে খারাপ ই লাগে।কাছাকাছি হলে বক্সে করে পাঠানো যেতো।

 last year 

হাঁসের মাংস আমার খুবই প্রিয়। শ্বশুর বাড়িতে গিয়ে বেশ ভালো সময় পার করছেন তাহলে।হাঁসের মাংস রান্না হবে জেনে রান্না আপনি করেছেন জেনে ভালে লাগলো।খুবই চমৎকার হয়েছে আপনার হাঁসের মাংসের কালা ভুনা রেসিপিটি। লোভনীয় লাগছে দেখতে।খেতে অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপিটি তা বুঝতে পারছি।ধাপে ধাপে লোভনীয় রেসিপিটি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অনেক ধন্যবাদ দিদি মন্তব্য শেয়ার করার জন্য।

 last year 

শীতের সিজনে এরকম হাঁসের মাংস খেতে ভালোই লাগে। হাঁসের মাংসের কালা ভুনা কখনো খাওয়া হয়নি। খেতে নিশ্চয়ই সুস্বাদু ছিল। গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগবে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে ও।

 last year 

ভুনা খিচুড়ি আর হাঁসের মাংস দুটো একসাথে খাওয়ার মজাই আলাদা। আমি এখন পর্যন্ত যত মাংস খেয়েছি সব থেকে বেশি ভালো লাগে হাঁসের মাংস। অনেক সুন্দর করে হাঁসের মাংসের কালো ভুনা রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে ও সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 64716.20
ETH 1742.01
USDT 1.00
SBD 0.42