" বিরহের একগুচ্ছ অনুকবিতা "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন কিছুটা ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একগুচ্ছ অনুকবিতা।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
বিরহের একগুচ্ছ অনুকবিতাঃ
বন্ধুরা,আমি আজ আবার ও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি মূলত কিছু অনুকবিতা দিয়ে সাজানো।সত্যি কথা বলতে কবিতা লেখা সহজ বিষয় নয়।এরপরেও চেষ্টা করে যাচ্ছি কবিতা লেখার।আপনাদের অনুপ্রেরণা পেয়ে প্রতিনিয়ত কবিতা লেখার চেষ্টা করে চলেছি।আজকের অনুকবিতা গুলো বিরহ নিয়ে লেখা।বিরহ নিয়ে কবিতা লিখতে আমার ভীষণ ভালো লাগে।তাই চেষ্টা করি সব সময় বিরহ নিয়ে লেখার।
কবিতা আবৃত্তি করতে আমার ভীষণ ভালো লাগে। আজকের অনুকবিতা গুলো আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আজকের বিরহ নিয়ে লেখা অনুকবিতা গুলো নানা রকমের অনুভূতি নিয়ে লেখা।প্রিয় মানুষের জন্য অপেক্ষায় থেকে,ভালোবেসে প্রিয় মানুষটিকে হারিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা।এমন কিছু অনুভূতি নিয়ে আমার আজকের অনুকবিতা গুলো লেখা।আসুন বন্ধুরা,অনুকবিতা গুলো আবৃত্তি করে আসি।
অনুকবিতা -১
পথ চেয়ে দিন কাটে মোর
রাত কেটে যায় অশ্রু জলে
তোমার কথা ভেবে ভেবে
ঘুম আসেনা মোর দুটি চোখে।
অনুকবিতা -২
ভালোবেসে শুধু পেয়েছি যাতনা
মনে বাজে শুধু বিরহ বেদনা।
বুকের মাঝে ব্যথা নিয়ে
আছি বেঁচে আমি যে একলা।
অনুকবিতা -৩
নিরবে নিভৃতে বেসেছি ভালো
কখনো পাই নি তোমার সাড়া
মনের মাঝে ভালোবাসা
বয়ে চলেছি আমি একা।
অনুকবিতা -৪
রাতের আকাশে অনেক তারা
মিটিমিটি জোনাক জ্বলে
থেকে থেকে আবেগ গুলো
যাতনা বাড়ায় মনের গভীরে।
অনুকবিতা -৫
তোমার বিরহে পথপানে
চেয়ে আছি বসে একা
নিরালায় বসে স্মৃতি গুলো
বাড়ায় কেবল ই মনের যাতনা।
অনুকবিতা -৬
তারা ভরা ঐ আকাশের পানে
চেয়ে থেকে নিরব নিভৃতে
চোখ দুটো মোর খোঁজে তোমায়
এক বুক ভরা ভালোবাসা নিয়ে।
আজ আর নয়।আশাকরি আজকের অনুকবিতা গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আবার নতুন কোন অনুকবিতা লিখব আশাকরি।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | অনুকবিতা |
|---|---|
| ফটোগ্রাফির জন্য ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1918311592112038238?t=Vsxz6GugQ7cWvdnzg-kaoA&s=19
https://x.com/shimulakter403/status/1918316006671630492?t=5mJ72xTdF-SvTakf27ns2Q&s=19
X-promotion
একের পর এক খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর অনু কবিতাগুলো পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব ভালোই হয়েছে৷ একই সাথে এখানে লাইনের সামঞ্জস্যতা খুব সুন্দরভাবে বজায় রেখেছেন৷