“ ছোট এই জীবনে সময়কে কাজে লাগানো জরুরী “
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ছোট এই জীবনে সময়কে কাজে লাগানো জরুরী:
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেব একটি জেনারেল রাইটিং পোস্ট।আজকের যে বিষয়টি আলোচনা করবো আপনারা তা ইতিমধ্যে দেখে নিয়েছেন পোস্টের টাইটেল থেকে।আশাকরি আজকের বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,আজকের বিষয়টি নিয়ে আলোচনা করি।মানুষের জীবন খুবই ক্ষণস্থায়ী।এই ক্ষণস্থায়ী জীবনে সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া ভীষণ জরুরী।সময় কারো জন্যই কিন্তু থেমে থাকে না।তাই আমাদের সময়কে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
মানুষ মরণশীল।মানুষ স্বল্প জীবনে অনেক বেশি কাজ তখন ই করতে পারে যখন সেই মানুষটি সময়ের প্রতি সচেতন থাকতে পারে।প্রতিটি মানুষের উচিত সময়ের প্রতি যত্নশীল হওয়া।ছোট এই জীবনে আমাদেরকে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সময়মত কাজ করে যেতে হবে।আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময়ের কাজ সময়ে না করে পরে করার জন্য আলসেমি করে থাকেন।এটা আসলে ঠিক নয় করা।আমরা আমাদের কাজ যখন সময় মতো করবো তখন আমাদের সফলতা ও সহজ হবে।আর ছোট জীবনে খুব কম সময়েই আমরা সফল হতে পারবো।
ছোট এই জীবনে সময়কে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে খুব সুন্দর করে গড়ে তুলব।কখন ও সময়কে অবহেলা করবনা।সময়কে অবহেলা করলে সময় একদিন আমদেরকেই অবহেলা করবে।যে বা যারা সময়কে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের ক্ষতি সাধন করছেন।সময় ফুরিয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না।তাই আমাদের সকলের উচিত সময়কে মূল্য দেয়া।ছোট জীবনে সময়ের মূল্য দিয়ে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেয়া।এতে আমাদের ছোট জীবনটা অনেকবেশি আনন্দ ও ভালো ভাবে কাটবে।সময়কে অবহেলা নয়,সময়কে কাজে লাগানোই হোক আমাদের আজকের অঙ্গীকার।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে খুব গর্ববোধ হয় ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় কাজে লাগানো উচিত। তাহলেই সফলতা অর্জন করা যাবে। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।