" ছেলের পছন্দের বার্গার খেতে যাওয়া " 🍔
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।
ছেলের পছন্দের বার্গার খেতে যাওয়াঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজকের ব্লগটি আশাকরি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগবে।প্রতিনিয়ত নানা ধরনের বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আপনারা আমার একটি পরিবার।তাই পরিবারের সবার মাঝে নিজের ভালো লাগা, মন্দ লাগা অনুভূতি গুলো শেয়ার করে নিলে মনে আনব্দ কাজ করে।আজ এসেছি ভ্রমন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারা অনেকেই হয়তো জানেন যারা আমার ব্লগ নিয়মিত পড়েন আমি খুব একটা বাইরে যাই না।খুব দরকার না হলে বাইরে যাওয়া হয় না আমার।তবে ছেলের কারনে তার পছন্দের খাবার খাওয়াতে গিয়েছিলাম রেস্টুরেন্টে তাই আজ শেয়ার করতে চলে এলাম।বাইরের খাবার ও আমি খুব একটা যে খাই তেমন নয়।সবার সাথে বের হলে তখন বাধ্য হয়ে কোন একটা কিছু আমি সবার সাথে বসে খেতে বাধ্য হই।নয়ত বাইরের খাবার আমি একদমই খাই না।
ছেলে বায়না করেছিল বার্গার খাবে বলে।বেশীর ভাগ সময় ঘরে বসে অর্ডার করে দিয়ে থাকি।কিন্তু সেদিন ওর বায়নাতে তাকে নিয়ে বের হয়েছিলাম ধানমন্ডির একটি রেস্টুরেন্টে। ধানমন্ডি তো খাবারের দোকান,রেস্টুরেন্টের অভাব নেই।যেদিকে তাকাবেন সেদিকেই খাবারের দোকানের সমারোহ দেখতে পাবেন।আর সবচেয়ে বড় কথা এখানের বাসিন্দারা আমার মনে হয়না ঘরে কোন খাবার তৈরি করেন।যেখানেই যান না কেন লোকে লোকারণ্য প্রতিটি খাবারের দোকানেই।
আমরা কিছু সময় বসে খাবার অর্ডার করেছিলাম।ওর জন্য বার্গার অর্ডার করে আমি কফি অর্ডার করেছিলাম।কারন তখন শীতের সময় ছিল।যদিও আমি কফি খুব একটা পছন্দ করিনা।চা পান করেই তৃপ্তি পাই।কিন্তু সেখানে চা ছিল না।তাই বাধ্য হয়েই কফি অর্ডার করে নিয়েছিলাম।ঠান্ডায় কফি খেতে ভীষণ ভালো লাগছিলো। এরপর ছেলের বার্গার এলে ছেলে বার্গার খেতে শুরু করে দিল।আমি ওকে অফার করেছিলাম নাগা মরিচের বার্গার খেতে।কিন্তু ও রাজি হয়নি।যাই হোক ছোট মানুষ এতো ঝাল কি করে খাবে।বার্গার এতো পছন্দ হলে কি হবে এক বসাতে একটি বার্গার সে খেতে পারেনা।সেদিন ও সবটা খেতে পারেনি।পরে জুসের অর্ডার করবো।কিন্তু ছেলে আর কিছুই খেতে পারলো না।এই ছিল আজ ছেলের বার্গার খাওয়ার অনুভূতি।
আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | ভ্রমন |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ধানমন্ডি, ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1917673126491742565?t=ab1TZyjeeX8PQh3W5RpPMQ&s=19
X-promotion