DIY পোস্ট -❣️ " রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি "
প্রিয় বন্ধুরা,
**মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।তবে শরীরটা ভীষণ দুর্বল।দোয়া করবেন যেনো খুব শীঘ্রই দুর্বলতা কাটিয়ে উঠতে পারি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরিঃ
বন্ধুরা,রমজান মাস চলে যাচ্ছে।এই রহমতের মাসে সবাই কম-বেশী নিজেকে ইবাদতের মধ্যে রেখে মাসটিকে তাৎপর্যপূর্ণ করে তুলছে।দেখতে দেখতে বিদায় নিবে রমজান।নতুন নাস শুরু হয়ে যাবে।তবে আমরা যেনো আমাদের মধ্যে গড়ে তোলা ভালো কাজগুলোর চর্চা করতে পারি তার চেষ্টা করে যেতে হবে।বন্ধুরা রমজানের শুরুতে খুব বেশী অসুস্থ হয়ে পরেছিলাম।এখন আপনাদের দোয়ায় অনেকটা ই ভালো আছি।আজ রঙিন কাগজ দিয়ে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।রঙিন কাগজের যেকোনো কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে।আশাকরি আজকের রঙিন কাগজের ফুল গুলো আপনাদের কাছে ভালো লাগবে।রঙিন কাগজের ফুল গুলো তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল তা আগে তুলে ধরছি ---
প্রয়োজনীয় উপকরনঃ
১.রঙিন কাগজ
২.কেঁচি
৩.গ্লু
কার্য প্রনালীঃ
ধাপ-১
প্রথমে সবুজ রঙের কাগজ কেটে স্টিক তৈরি করে নিলাম।
ধাপ-২
রঙিন কাগজ নিয়ে চিকন করে কেটে একটি ভাজ করে নিলাম।
ধাপ-৩
এবার কাগজ কেটে নিয়ে গ্লু দিয়ে আটকে নিলাম।
ধাপ-৪
এবার কেটে রাখা কাগজটিকে স্টিকের মধ্যে পেঁচিয়ে নিলাম।আর এভাবেই সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেলো।
ধাপ-৫
এবার সবুজ কাগজ দিয়ে পাতা কেটে নিয়ে ফুলের নীচে লাগিয়ে নিলাম।এরই মধ্যে আমার রঙিন কাগজের ফুলগুলো তৈরি হয়ে গেলো।কেমন লাগলো বন্ধুরা রঙিন কাগজের ফুল গুলো?অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
উপস্থাপনা
পোস্ট বিবরন
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা রঙিন কাগজের ফুল গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর দেখতে ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা সবগুলো ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। ছোট্ট একটা ফুলদানিতে যদি আপনি এই ফুলগুলো সাজিয়ে রাখেন তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
অনেক ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে রঙিন কাগজ দিয়ে চমৎকার ফুল তৈরি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ও।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলগুলো দেখতে চমৎকার লাগে। কয়েকটি উপকরণে রঙিন কাগজ দিয়ে চমৎকার কয়েকটি কালারফুল ফুল তৈরি করে নিয়েছেন। এরকম ফুলগুলো তৈরি করা খুব একটা সময় সাপেক্ষ নয়। এ ধরনের ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে চমৎকার লাগে। ফুলগুলো আপু ফুলদানিতে রাখতে পারেন। এতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। চমৎকার ফুল গুলো তৈরি করার প্রসেস শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ জানাই।
X-promotion
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন।দারুণ হয়েছে ফুল গুলো।এরকম এক গুচ্ছ ফুলের স্টিক বানিয়ে রাখলে দেখতে দারুণ লাগবে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রঙ্গিন কাগজের তৈরি ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে ও সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কাজ করতে অনেক বেশি সময় লেগে যায়। আর এই ফুলগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে। অনেক আগে একবার এরকম কিছু ফুল তৈরি করে আমি একটি টবের মধ্যে রেখেছিলাম। দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছিল। আজকে আপনি এই কাগজ দিয়ে খুব সুন্দর করে কিছু ফুল তৈরি করেছেন আপু। দেখলেই ভালো লাগছে।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
অনেক সুন্দর ফুল তৈরি করেছে আপু। এভাবে কিছুদিন আগে আমিও ফুল তৈরি করেছিলাম। এই ফুলগুলো তৈরি করতে বেশি অসুবিধা হয় না। তবে অনেকগুলো ফুল একসাথে তৈরি করে যে কোন জায়গায় রাখলে ফুলদানির মতো সৌন্দর্য প্রকাশ করে। খুবই ভালো লাগলো আপু আপনার শেয়ার করা ডাই পোস্ট। ধন্যবাদ আপু।
মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ফুল গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ফুল গুলো তৈরি করতে ভালোবাসি। ফুল তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ডাই পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই ফুল গুলো তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।