" কেকের কিছু ফটোগ্রাফি " 🎂
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয় "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।আর প্রতিনিয়ত ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।আশাকরি আপনারা ও এমনটাই চেষ্টা করে যাচ্ছেন ভালো থাকার।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন কিছু নিয়ে পোস্ট শেয়ার করতে।তার ই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলে এলাম।
কেকের কিছু ফটোগ্রাফিঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আজ আমি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হলাম।আজ চিন্তা করলাম ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করবো।তাই আজ কিছু ভিন্ন ভিন্ন স্বাদের কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করলাম।পেস্ট্রি কেক খেতে আমরা সবাই ভীষন পছন্দ করি। ছোটরা তো আরো বেশী পছন্দ করে।সেদিন অবশ্য কেক কেনার জন্য দোকানে যাইনি।সেদিন গিয়েছিলাম ছেলের জন্য পিৎজ্জা কিনতে।তখনই আমি কেকের ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম।
জন্মদিনের কেক সাধারনত Mr,Baker থেকেই আনা হয়।আর বাচ্চারা সাধারণত চকলেট কেক খেতে পছন্দ করে।কেক দেখলে কেক খেতে ইচ্ছে করে সবারই।কেকের ফটোগ্রাফি গুলো করে আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
নানান স্বাদের কেক গুলো দেখতে ভীষণ ভালো লেগেছিল।তাইতো আমি সেদিন ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম।এই কেক গুলোর দাম ভিন্ন ভিন্ন।কেকের পাশে প্রতিটি কেকের দাম লেখা রয়েছিল।অনেকেই আছেন বিশেষ দিনে দোকানে এসে কেক নিয়ে চলে যায়।তাদের জন্য এই কেক।আবার অনেকে কেকের অর্ডার দিয়ে থাকেন।তখন তারা কেক তৈরি করে তাদেরকে দেন।
কেক গুলো দেখতে ভীষণ লোভনীয় লাগছে তাই না বন্ধুরা?? আশাকরি আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | ফটোগ্রাফি পোস্ট |
|---|---|
| ক্যামেরা | Samsung A20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঝিগাতলা,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1924482630013374829?t=4i3CGaRh7STMPC1ZdeCzWg&s=19
https://x.com/shimulakter403/status/1924482387897151792?t=2qVb0wKiilVSwIl0a9I4yg&s=19
কেকের দোকানে গেলে সুন্দর সুন্দর কেকগুলো দেখতে বেশ সুন্দর লাগে। কত ডিজাইন ও ফ্লেভারের কেক যে দেখা যায় তার হিসাব করা কঠিন। এখতো আবার থিমের উপর নির্ভর করেও কেক বানানো হয়। ধন্যবাদ সুন্দর কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
https://x.com/shimulakter403/status/1924478755147489777?t=jPL5TiJds2vzSdLCYOiGFA&s=19
https://x.com/shimulakter403/status/1924478573060173887?t=s0mc8DSldMxEOtsCwhpoCw&s=19
X-promotion
আপনার তোলা কেকের ফটোগ্রাফি গুলো অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। কেক গুলো দেখতে অনেক লোভনীয় এবং সুন্দর সব থেকে ভালো লেগেছে শেষের কেকটি অনেক বেশি কিউট। আমার কেক খেতে ভীষণ ভালো লাগে তবে চকলেট কেক একটুও ভালো লাগে না। যাইহোক এত সুন্দর লোভনীয় এবং সুন্দর দেখতে কেকের ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনি দেখি ছেলের জন্য পিজ্জা কিনতে গিয়ে মজার কেকের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সত্যি বলতে কেকে খেতে যেমন পছন্দ করে কেকের ফটোগ্রাফি দেখতেও তেমন পছন্দ করে। ধন্যবাদ মজার কিছু কেকের ফটোগ্রাফি করে সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এত সুন্দর কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একের পর এক যেভাবে আপনি এত সুস্বাদু কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম যা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে কেকের ফটোগ্রাফি গুলো আপনার কাছ থেকে দেখে খুব ভালো লাগলো৷ অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য৷