😋 " সরিষা ও বাটা মসলা দিয়ে চিংড়ি মাছের ঝাঁঝ উঠানো ভুনা রেসিপি "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ একটি রেসিপি পোস্ট নিয়ে চলে এলাম।আশাকরি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে।
সরিষা ও বাটা মসলা দিয়ে চিংড়ি মাছের ঝাঁঝ উঠানো ভুনা রেসিপিঃ
বন্ধুরা,আজ আমি হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে।আজকের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছে।ঝাঁঝ উঠানো স্বাদের এই চিংড়ি ভুনা রেসিপিটি খেতে কিন্তু অতুলনীয় হয়েছিল।এই রেসিপিটি পরিবারের সবাই কিন্তু দারুন মজা করে খেয়ে নিয়েছিল গরম গরম ভাত দিয়ে।তাই আর দেরী করিনি মজার ও দারুন স্বাদের রেসিপিটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলম আজ।আশাকরি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।আসুন তবে দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল ---
প্রয়োজনীয় উপকরনঃ
১.চিংড়ি মাছ - হাফ কেজি
২. তেল -- আন্দাজ মতো
৩. হলুদ গুঁড়া - এক চামচ
৪.মরিচের পেস্ট - দুই চামচ
৫.. লবন - আন্দাজ মতো
৬.পেঁয়াজ পেস্ট - ৩ চামচ
৭.ধনিয়া পাতা কুচি- আন্দাজ মতো
৮. কাঁচা মরিচ - ৪/৫ টি
৯. আদা বাটা - ১ চামচ
১০. রসুন বাটা - ১ চামচ
১১. জিরা পেস্ট - হাফ চামচ
১২.সরিষা - ২ চামচ
রান্নার ধাপ সমুহঃ
ধাপ -- ১
প্রথমে আমি মাছ গুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি।
ধাপ -- ২
এরপর আমি আদা,রসুন,জিরা,শুকনা মরিচের পেস্টের সাথে সরিষা ও পেস্ট করে নিলাম।
ধাপ -- ৩
এবার আমি মাছের মধ্যে সামান্য হলুদের গুঁড়া ও পরিমান মতো লবন দিয়ে মাখিয়ে নিলাম।
ধাপ -- ৪
ধাপ -- ৫
মাছ গুলো ভালো মতো ভেজে তুলে নিলাম।
ধাপ -- ৬
এরপর চুলায় প্যান বসিয়ে পরিমান মতো তেল দিয়ে মসলার পেস্ট দিয়ে সামান্য লবন দিয়ে ভুনা করে নিলাম। মসলা সব ভুনা হয়ে এলে ভাজা মাছ মসলার মধ্যে দিয়ে দিলাম।
ধাপ -- ৭
এবার সামান্য পানি দিয়ে ভুনা করে নিলাম।পানি টেনে এলে কাঁচা মরিচ ও ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে ঝাঁঝ উঠানো চিংড়ি মাছের ভুনা রেসিপিটি তৈরি করা শেষ হয়ে গেলো।
পরিবেশনা
পোস্ট বিবরন
| শ্রেনি | রেসিপি |
|---|---|
| ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস | samsungA20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা |
আজ আর নয়।এই রেসিপিটি আশাকরি আপনাদের কাছে ও খুব ভাল লেগেছে।আবার কোন নতুন রেসিপি নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন।ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
সরিষা বাটা দিয়ে যেকোনো মাছ ভুনা করলে খেতে বেশ ভালো লাগে। একটু ঝাঁঝালো হয় খেতে ভীষণ সুস্বাদু হয়। আর চিংড়ি মাছ রান্না তো এমনিতেই মজা হয়। সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি বেশ লোভনীয় লাগছে আপু। অসংখ্য ধন্যবাদ মজাদার একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
চিংড়ি মাছ সবচেয়ে আমার প্রিয়। আপনি দেখছি সরিষা ও বাটা মসলা দিয়ে দারুন ভুনা রেসিপি করেছেন। দেখেই তো খাওয়ার লোভ জাগলো ।অনেক সুন্দর হয়েছে আপনার রেসিপি তৈরি। এই ধরনের রেসিপিগুলো আমার খুবই পছন্দের। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এ ধরনের রেসিপি আপনার পছন্দ জেনে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
সরিষা বাটা ও বাটা মসলা দিয়ে চিংড়ি মাছের মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন আপু। মাছ ভুনা করে রাঁধলে খেতে ভীষণ মজা লাগে। আপনি খুবই সুস্বাদ এবং মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুন জমে। ধন্যবাদ আপু সুন্দরভাবে প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
সত্যিই তাই আপু।ধন্যবাদ জানাই আপনাকে মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য।
চিংড়ি মাছ খেতে আমার ভালো লাগেনা। চিংড়ি মাছ কখনো খাওয়াই হয়নি। এটা আমার পছন্দ না। তবে আপনি তো দেখছি অনেক লোভনীয়ভাবে রেসিপিটা তৈরি করেছেন। রেসিপিটা দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল আর খুব মজা করে খেয়েছিলেন।
আপু আপনি চিংড়ি মাছ পছন্দ করেন না আমি আগে ও জেনেছি।তবুও রেসিপিটি দেখে মতামত প্রকাশ করেছেন দেখে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দারুন লাগে। আর এভাবে বাটা মশলা আর সরিষা দিয়ে করলে মজার একটা রেসিপি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বেশ লোভনীয় লাগছে রেসিপিটি। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
বাটা মসলা দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে রান্নাটি করেছেন দেখেই তো লোভ লেগে গেল আপু। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়। আর এই খাবারটি অনেক লোভনীয় লাগছে।
আপু আপনার চিংড়ি মাছ ভীষন প্রিয় তা আগেও জেনেছি।সুন্দর মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে চিংড়ি মাছের রেসিপি বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তৈরি করা যায়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সরিষা ও বাটা মসলা দিয়ে চিংড়ি মাছের ঝাঁঝ উঠানো ভুনা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।