“হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেল”

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেলঃ


IMG_0739.jpeg

ছবি -আই প্যাড

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।আজ দুপুরে হঠাৎ করে মোবাইলটি বন্ধ হয়ে গেলো।সারাদিন চেষ্টা করেও মোবাইলটির কোন সমাধান হলো না।আজ এতো বৃষ্টি হলো যে মোবাইল ঠিক করতে বাইরে যাব তা আর যাওয়া হলো না।কাজের মানুষ আমি কাজ করতে না পারলে স্বস্তি পাওয়া যায় না।অন্য কোন মোবাইল আমার কাছে ছিল না যে আমি পোস্ট করতে পারি।আমার কাছে আই প্যাড আছে সারাদিন অপেক্ষা করে মোবাইল যখন ওপেন হলো না তখন আই প্যাডেই আমি পোস্ট করতে শুরু করলাম।আমরা নানা সমস্যার মুখোমুখি যেকোন সময়ে হয়ে থাকি।তবে ফোনে লিখতে আমার যতটুকু সময় লাগে,তার চেয়ে অনেক বেশী সময় লেগেছে।এটা আসলে অভ্যাস।সাতদিন কাজ করলেই আই প্যাডে লিখতে দক্ষ হয়ে উঠব আশাকরি।

আপনাদের মাঝে অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।হঠাৎ যেকোন সমস্যা হলে খুব ঝামেলায় পরতে হয় আমাদের।তবে যেকোন সমস্যা হলে ভেঙে পরলে চলবে না।আমাদের চেস্টার জায়গাটা থাকা ভীষন জরুরী।আমি সারাদিন চেস্টা করে তবেই অলটারনেট সমাধান বের করে নিলাম।

আজ সারাদিন শরীরটা ও ভালো ছিলনা।এরপরেও পোস্ট লেখার চেস্টাটি সারাদিন অব্যহত রেখেছিলাম বলেই অবশেষে লিখতে সক্ষম হলাম।আশাকরি আগামীকাল মোবাইলটি সেরে ফেলার চেস্টা করব।আপনাদের মাঝে মনের অনুভূতি গুলো শেয়ার করতে না পারলে ভালো লাগে না।তাই আজ মন খারাপের অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।আমরা যারা কাজ করি কাজ না করলে আসলে ভালো থাকা যায় না।

আমি পোস্টটি গতরাত ১.৩০ টা অব্দি লিখে ও সাবমিট করতে পারিনি।কারন পোস্টের নীচে পোস্ট বিবরনটা ঘর আকারে শো করছিল না।তাই আজ ওটা রিমুভ করে ছবির নীচে লিখে দিলাম।কোন একটা ঝামেলা হলে অনেক বেশী কয্ট পোহাতে হয়।ফোন বন্ধ হওয়াতে কারো সাথে যোগাযোগ ও করতে পারছি না।কারন সবার ফোন নাম্বার মোবাইলে সেভ করা।কারো মোবাইল নাম্বারই লিখে রাখিনি এটা হচ্ছে আরো একটি ভুল।যাই হোক আপনাদের মাঝে কয্টের অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।

আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হবো।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে আর নতুন নতুন রেসিপি করে সবাইকে খাওয়াতে ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার ধৈর্য আর ইতিবাচক মনোভাব সত্যিই প্রশংসনীয়। প্রযুক্তিগত সমস্যা আমাদের অনেক সময় কাবু করে, কিন্তু আপনি যেভাবে বিকল্প খুঁজে বের করেছেন, তা অনুপ্রেরণামূলক।লেখাটা অনেক মানবিক। আমরা সবাই কখনো না কখনো এমন বিপদে পড়ি, কিন্তু আপনি সেটা গল্পের মতো করে সুন্দরভাবে তুলে ধরেছেন।

 11 months ago 

মোবাইল ডিস্টার্ব দিলে সত্যিই খুব খারাপ লাগে। কারণ মোবাইল দিয়েই মোটামুটি সব কাজ করা হয়। ল্যাপটপ থাকা সত্ত্বেও আমি মোবাইল দিয়ে সব কাজ করি। যাইহোক মোবাইল নষ্ট হয়ে যাওয়ায়, বেশ ঝামেলায় পড়তে হয়েছে আপনাকে। তবুও কষ্ট করে পোস্ট করেছেন,সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61636.45
ETH 1645.65
USDT 1.00
SBD 0.42