🤕" সর্দি-জ্বরে আক্রান্ত হলাম "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
সর্দি-জ্বরে আক্রান্ত হলামঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,প্রতিদিনের মতো আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে।ভালোবাসার এই পরিবারের সাথে সুখে-দুঃখে মিশে আছি।সবকিছুই শেয়ার করা হয় আপনাদের মাঝে।আজকে জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে চলে এলাম।আসলে শরীরটা খুব কাহিল হয়ে গেছে সর্দি-কাশিতে।আর সর্দি-কাশির জন্য শরীরে জ্বর এসেছে।আপনারা অনেকেই জানেন আমি বেশ কিছুদিন ঢাকার বাইরে ছিলাম।মূলত সর্দি সেখান থেকেই লেগেছিল।আমার আল্লাহর রহমতে অসুখ-বিসুখ কম হয়। আর যেহেতু অসুখ-বিসুখ কম হয় তাই এই সর্দি-জ্বরে আমাকে একদম কাবু করে ফেলেছে।আজ কতোদিন পর জ্বর হলো তা মনে ও নেই।
সর্দি-জ্বরে এতোটাই কাবু করেছে আমাকে দুইদিনে কালকের রোজা রাখতে পারলেও আজ আর রোজা রাখতে পারিনি।রমজানের জন্য খুব কষ্ট হচ্ছে মনটাতে। একা সংসারে অসুস্থ হলে খুব বেশী ভোগান্তিতে পরতে হয়।আজ দুই দিন ধরে দোকানের খাবার দিয়ে ইফতার করতে হচ্ছে।আমি সারাদিন শুয়ে বসেই আছি।আম্মু বার বার ফোন দিয়ে খবর নিচ্ছে। হয়তো আম্মু কাল আসবে আমার বাসায়।মায়ের মতো আপনজন আর একজন ও নেই।সবাই ইফতার করার জন্য বসেছে।আমার যেনো বসতেও ইচ্ছে করছে না।শরীর ভীষণ রকমের দুর্বল হয়ে আছে।সন্ধ্যার পর ভাবলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করে নেই।সত্যি কথা বলতে যখন সুস্থ থাকি তখন সব কাজ একাই করে ফেলবো এমনটা মনে হয়।আর যখন অসুস্থ ফিল হয় তখন কারো সাথে কথা,কিংবা এক পা ও হাঁটতে ইচ্ছে করে না।
আজকের দিনটা দেখে কাল ডাক্তারের কাছে যাব।আমি খুব একটা ডাক্তার কিংবা মেডিসিন খেয়েছি এমনটা হয়নি।প্রথমত চেষ্টা করি নিজের কবিরাজি দিয়ে সুস্থ হতে।তারপর তা না হলে ডাক্তারের কাছে যাই।ডাক্তারের কাছে গেলেই এন্টিবায়োটিক দিবে।ঔষধ একটার জায়গায় তিন/চারটা দিবে।যাই হোক সুস্থ হতে হলে ডাক্তারের কাছে যেতে হবেই।আমার জন্য সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যেতে পারি।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে আসব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু। রমজানের মাসে অসুস্থ হয়ে যাওয়ার ফলে আপনি যে রোজা রাখতে পারছেন না তাই আপনার মনের অবস্থা বুঝতে পারছি। একটা কথা ঠিকই বলেছেন মায়ের মত আপন দুনিয়ায় কেউ নেই। যে যতই আপন হোক বা বলুক আমি সব থেকে বেশি আপন তবুও আমি বেশ বুঝি মায়ের থেকে বেশি কেউ ভাবেনা মায়ের থেকে বেশি ভালো কেউ করে না। সবার সবকিছুর পেছনে কোন না কোন স্বার্থ থাকে, কেবলমাত্র মা ই হয় নিঃস্বার্থ।
অনেক ধন্যবাদ দিদি।
আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করি। দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠেন। সুস্থ হয়ে আশাকরি আবারো রোজা রাখতে পারবেন। আসলে আমার মেয়েটারও আজ কয়েকদিন পর্যন্ত জ্বর সর্দি এবং কাশি। বর্তমান আবহাওয়াটাই এরকম, যার কারণে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
জি আপু,দোয়া করি আপনার মেয়ে ও সুস্থ হয়ে উঠুক,ধন্যবাদ।