DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি "
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে ফুলদনি ও ফুল তৈরিঃ
বন্ধুরা,আজ আমি আবার ও হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি ক্লে দিয়ে ফুলদানিসহ ফুল তৈরি করার পোস্ট শেয়ার করে নেব।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন ব্লগ শেয়ার করতে।আজকে আমি ডাই পোস্ট শেয়ার করে নেব।ডাই পোস্ট করার জন্য সময়ের দরকার হয়।যদিও এখন কিছুটা সময় পাচ্ছি তাই ডাই পোস্টের কাজ গুলো করা কিছুটা সহজ হয়েছে।আমার আজকের পোস্টটি হলো ** ক্লে দিয়ে ফুলদানী সহ ফুল তৈরি।** এ ধরনের ডাই পোস্ট গুলো তৈরি করা হলে দেখতে খুবই সুন্দর হয়।আর এই ডাই দিয়ে ঘর ও সাজানো যায়।আর বাচ্চারা এ ধরনের জিনিসগুলো দিয়ে খেলতেও খুব পছন্দ করে।আজকের এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কি কি উপকরন লেগেছিল আসুন আগে দেখে নেই--
প্রয়োজনীয় উপকরনঃ
১.ক্লে
২.টুথপিক
৩.কার্ডবোর্ড
৪.রঙের কৌটার ঢাকনা
ধাপ-১
.
প্রথমে আমি ঢাকনাটি নিয়ে তার মধ্যে ও বাইরে ক্লে দিয়ে আটকে নিব।
ধাপ-২
এবার আমার ফুল তৈরি করে নেয়ার পালা।আর এজন্য ক্লে নিয়ে আমি ছোট গোল গোল শেপ দিয়ে নিব।
ধাপ-৩
ক্লেলের গোল গোল শেপ গুলো হাতে নিয়ে লম্বা লম্বা করে নিয়ে পাপড়ির শেপ দিয়ে নিলাম।এরপর মাঝখানে সাদা ক্লে গোল গোল করে নিয়ে তার চারপাশে পাপড়ি গুলো লাগিয়ে নিলাম।
ধাপ - ৪
এবার ফুলগুলো টুথপিকের মধ্যে গেঁথে নিয়ে ফুলদানিতে লাগিয়ে নিলাম। আর এরই মাঝে আমার ফুলদানি সহ ফুল তৈরি করা শেষ হলো।
উপস্থাপনা
পোস্ট বিবরন
.
| শ্রেণী | DIY |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে ব্যবহার করে খুব সুন্দর করে ফুল এবং ফুলদানি তৈরি করলেন। আপনাকে মাঝেমধ্যেই দেখি এই ধরনের জিনিসগুলো তৈরি করেন। আমার নিজের কাছেও এ ধরনের জিনিস তৈরি করতে ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা ফুলগুলো দেখে একটু বেশি ভালো লাগলো। এত সুন্দর করে ফুলদানি সব ফুল তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।
ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার হাতের কাজ অসাধারণ। অনেক ভালো লাগলো আপু।
ক্লে দিয়ে দারুণভাবে ফুলদানি সহ ফুল তৈরি করেছেন আপু। এই ধরনের কাজগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। বিশেষ করে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে যেমন সুন্দর তৈরি করতেও ভালো লাগে। সুন্দর একটি ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। এরকম তৈরি করা ফুলগুলো ঘরে সাজিয়ে রাখল দেখতে খুব সুন্দর লাগে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে দেখিয়েছেন ভালো লাগলো এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
নতুন কিছু করতে অনেক ভালো লাগে। কিন্তু এই ধরনের কাজগুলো করার অভিজ্ঞতা আমার একদমই নেই। আপনার চমৎকার হাতের কাজ দেখে ভালো লেগেছে আপু।
ক্লে দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু তৈরি করতে সুবিধা হয়। আর এ ধরনের জিনিসগুলো ছোট বাচ্চারা পেলে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। ক্লে দিয়ে এত সুন্দর একটি ফুলদানি ও ফুল তৈরি করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
সব সময় আপনি ক্লে দিয়ে খুবই সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আজকেও আপনি যেভাবে দিয়ে এত চমৎকার ফুলসহ ফুলদানি তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এটি তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এটি যখন আপনি এখানে তৈরি করছিলেন তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় নেই৷ আমি যখন এটি এখানে আপনার কাছ থেকে দেখছিলাম তখন এর ধাপগুলো দেখতে আমার যেরকম ভালো লাগছিল৷ শেষ পর্যন্ত এটি তৈরি করার পরে আরো অনেক বেশি ভালো লেগেছে৷