🚕 " স্বপ্ন যাবে বাড়ি আমার "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে এখন অনেকটা ই ভালো আছি।রমজান মাসের রোজা গুলো রাখতে পারছি তাই শোকর আলহামদুলিল্লাহ।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করতে চলে এলাম।আশাকরি সঙ্গেই থাকবেন।
স্বপ্ন যাবে বাড়ি আমারঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করতে।আজ ভ্রমন পোস্ট শেয়ার করবো বলে চলে এলাম।আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিদিনের অনুভূতি গুলো শেয়ার করার।দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে।রমজানের পর আসে খুশীর ঈদ।আর এই ঈদকে ঘিরে সবার মনে থাকে নানা রকমের আনন্দ।আমরা সবাই চেষ্টা করি পরিবার পরিজন নিয়ে এই আনন্দের ঈদ উৎসব উদযাপন করার।আর সেই টানে আমরা সবাই পরিবারের মানুষ গুলোর কাছে ফিরে যাই।স্বপ্ন আমার বাড়ি যাবার।যদিও আমার শ্বশুরবাড়িতে তেমন কোন লোকজন নেই।কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি বছরের বিশেষ এই ঈদ উৎসব উদযাপন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সাথে কাটানোর।
ঈদ উৎসবকে কেন্দ্র করে ই আমরা গতকাল সাহারী খেয়েই নামাজ আদায় করে ঝালকাঠির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।আমার ছেলে যদিও না যাওয়ার জন্য একটু ঝামেলা করছিল।কারন আমার ভাই-বোন অর্থাৎ ওর মামা,খালামনি ও কাজিনরা সব ঢাকায় ঈদ করবে।এজন্য ছেলে বাড়িতে যেতে একদম রাজী ছিল না।ছেলেকে বুঝিয়ে শুনিয়ে আনতে বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল।তাই আমরা সকাল ৬ টার সময় গাড়িতে উঠে রওনা হই।যদিও সাথে আমার আম্মুকে নিয়েছিলাম ছেলের মনটাকে ভালো করার জন্য। তবুও যেনো তার একা হওয়ার কারনে যেতেই ইচ্ছে করছিল না।
আমি ছেলেকে খুব বুঝিয়েছি বাড়িতে যারা থাকেন আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশী তারা আমাদের জন্য অপেক্ষা করে থাকেন বছরের দুটো ঈদে।বিশেষ করে এই দুটো ঈদে অনেক আশায় থাকে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী আমাদের কাছে।এই ঈদের সময়টাতে আমাদের সবার উচিত তাদের সাথে একাত্ম হয়ে আনন্দ উৎসবকে ভাগ করে নেয়ার।
আজকের ওয়েদারটা মেঘলা ছিল।আমাদের গাড়ি যত ঢাকা থেকে বের হচ্ছিল ততো বেশী শীত অনুভব করছিলাম আমরা সবাই।পদ্মা সেতুর উপরে উঠে খেয়াল করলাম খুব কুয়াশা। দূরের কিছুই দেখা যাচ্ছিল না।আর সবুজের সমারোহ খুব বেশী খেয়াল করতে করতে আসছিলাম।আমার ছেলে গাড়ির সিট নামিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছিল।ওর ঘুম দেখে আমার ও ইচ্ছে করছিল ঘুমিয়ে পরি ওকে তুলে দিয়ে।যাই হোক সকাল সকাল বের হওয়াতে কোন ঝামেলা কিংবা জ্যামে আমরা পরিনি।খুব সুন্দর ভাবে ঝালকাঠি এসে পৌঁছে যাই সকাল ১০ টায়।আজকের জার্নিটা খুবই ভালো হয়েছে।বাসায় এসে বেশ কিছু সময় রেস্ট নেই।যেহেতু ছেলে ও রোজা ছিল তাই কোন খাবারের ঝামেলা করতে হয়নি এসে।
আশাকরি সবাই সবার স্বপ্ন বাড়ি যাবে।এই আনন্দের ঈদ আরো বেশী আনন্দময় করে তুলবে পরিবার পরিজনকে সাথে নিয়ে।আমি আমার আজকের অনুভূতি গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আপনাদের অনুভূতি গুলো শোনার অপেক্ষায় রইলাম।
আজ আর নয়।এখানেই আজ শেষ করছি আজকের ব্লগ।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | ভ্রমন |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঝালকাঠি,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter002/status/1903495138258923908?t=mhGoiYAwbye8W6FHrEve9w&s=19
ঈদের সবথেকে জনপ্রিয় একটা গান ৷ স্বপ্ন যাবে বাড়ি আমার গানটা শুনলে মন ভরে যায় ৷ যখন অনেক দিন পর বাড়িতে ফেরার জন্য মন উতলা হয় সেই সাথে উৎসব ৷
যা হোক শেষমেশ ছেলেকে বোঝাতে পেরেছেন ৷
আশা করি দেশের বাড়িতে ঈদ অনেক ভালো কাটাবেন ৷
অনেক ধন্যবাদ ভাইয়া।অনেক দিন পর আপনার কমেন্ট পেলাম।
https://x.com/shimulakter002/status/1903498498437415276?t=e3idHYAurmkR2JPRFx5DPQ&s=19
https://x.com/shimulakter002/status/1903500713897959584?t=YRLQGzmZnqLkRtr7qvd4Jg&s=19
বেশ অনেকদিন আগেই আপনি ঈদ করতে বাড়ি চলে গেলেন। আর আমিতো এখনও টিকেটও পাইনি। তবে আশাকরছি ঈদ বাড়িতেই করতে পারবো। সকলের সাথে। আপনার ঈদ আনন্দময় হয়ে উঠুক।