" কেনাকাটা করতে যাওয়া "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ব্লগ শেয়ার করে থাকি।আমি বিশ্বাস করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে।আমি আমার প্রতিদিনের নানা রকম কর্মকান্ড থেকে কিছু কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমন একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে।আশাকরি সঙ্গেই থাকবেন।
কেনাকাটা করতে যাওয়াঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট লিখে আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুব ভালো লাগে।আজ শেয়ার করবো ভ্রমন পোস্ট নিয়ে।আজকে মূলত কেনাকাটা করতে যাওয়ার মূহুর্ত শেয়ার করতে চলে এলাম।আশাকরি আমার মূহুর্ত গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
মানুষের প্রয়োজনের যেনো শেষ নেই।প্রতিনিয়ত নানান প্রয়োজনে আমরা নানান প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে থাকি।আর সেই প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে কিছুদিন আগে শপিংমলে গিয়েছিলাম।আর গিয়ে ঘুরে ঘুরে বেশকিছু কেনাকাটা আমি করে নিয়েছিলাম।
সত্যি কথা বলতে কেনাকাটা করতে গেলে অনেক সময় যা কেনার জন্য আমাদের যাওয়া হয়,অনেক সময় দেখা যায় তার বাইরেও কেনা অনেক কিছুই হয়ে যায়।আসলে প্রয়োজন বলে কথা।
ঘুরে ঘুরে অনেক কিছুই কেনা হয়েছিল।অনেক অনেক দোকান ঘুরে অবশেষে Twelve clothing থেকে আমি আমার পছন্দের কেনাকাটা গুলো করে নিয়েছিলাম।প্রয়োজনীয় কেনাকাটা হয়ে গেলে বেশ তৃপ্তি পাওয়া যায়।
এই শপে মেয়েদের আইটেম গুলো নীচে আর ছেলেদের ও বাচ্চাদের আইটেম গুলো দোতালায় রয়েছে।আমরা আমাদের বাসার কাছে অর্থাৎ ধানমন্ডির মধ্যে এই শপ থেকেই আমি আমার জন্য ও ছেলের শীতের কিছু কেনাকাটা করে নিয়েছিলাম।আমি কেনাকাটার কিছু মূহুর্ত আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আমার কেনাকাটার কিছু মূহুর্ত ও ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে।
আমার মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে নিজের মতো করে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার অনুভূতি গুলো ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ ও সুন্দর থাকবেন।আজ এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | ভ্রমন |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ধানমন্ডি ,ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এটা বেশ ভালো বলেছেন যা কিনতে যাই তার বাইরে আরো অনেক জিনিস কেনা হয়ে যায় এই অভিজ্ঞতা আমারও রয়েছে। আপনি যে শপিং করতে গিয়ে নিজের পছন্দমত জিনিসগুলো পেয়ে গেছেন এটাই দারুন ব্যাপার। আর সত্যি সত্যিই পছন্দের জিনিস কেনা হলে একটা আলাদাই তৃপ্তি কাজ করে। মেয়েরা তো এমনিতেই শপিং করতে ভালোবাসে সেই জায়গা থেকে আপনার কেনাকাটির ব্লগটা বেশ ভালই এনজয় করলাম।
অসংখ্য ধন্যবাদ দিদি।
আজকে আপনি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে কেনাকাটা দারুন মুহূর্তগুলো উপস্থাপন করেছেন। আপনার কেনাকাটার এই মুহূর্ত দেখার মধ্য দিয়ে অনেক কিছু জানার সুযোগ পেলাম। কেনাকাটা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাই অনেক কিছু জানার সুযোগ হয়েছে। দারুন এই শপিং মুহূর্তটা উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
সত্যিই মানুষের প্রয়োজনের কোন শেষ নেই। আমরা প্রতিনিয়ত আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কেনার চেষ্টা করি। আপনি আজকে আপনার বেশ কিছু কেনাকাটার বিষয় নিয়ে সুন্দর একটি পোস্ট সাজিয়েছেন। আমিও গতকাল আমার পরিবার নিয়ে বেশ কিছু কেনাকাটা করেছি। যদিও তেমন বেশি ছবি তুলতে পারিনি, না হলে ব্যাপারটা উপস্থাপন করতাম। যাইহোক অনেক ধন্যবাদ আপু চমৎকার কেনাকাটার পোস্টটি শেয়ার করার জন্য।
সব সময় ফটোগ্রাফির কথা আমার ও মনে থাকে না।ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ও।
ঠিক বলেছেন আপু মানুষের কেনাকাটার কোন শেষ নেই। আজ এটা আছে তো কাল ওটা নেই আবার ওটা কিনতে যাও। এরকম সব সময় টুকিটাকি কেনাকাটা চলতেই থাকে। আপনি শপিং মলে কি আপনার প্রয়োজনের কিছু কেনাকাটা করেছেন। সেটার খুবই সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
মাঝে মধ্যে এভাবে কেনাকাটা করতে গেলে অনেক ভালো লাগে। আপনি আজকে কেনাকাটা করার অনেক সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন আমাদের মাঝে। আমার কাছে আপনার কেনাকাটা করার পোস্টটা পড়তে অনেক ভালো লেগেছে। আপনি নিজের জন্য আর ছেলের জন্য শীতের কেনাকাটা করেছেন শুনে ভালো লাগলো। মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
X-promotion
আপনি শপিং করতে গিয়ে সাপের বেশি দারুন বর্ণনা করেছেন। যেখানে মেয়েদের জিনিস নিচ তলায় আর ছেলে ও বাচ্চাদের জিনিস উপর তলায়। এছাড়াও কেনাকাটার মুহূর্তের সুন্দর কিছু ফটোগ্রাফি পাশাপাশি বর্ণনা। সবকিছু মিলে দারুন একটি পোস্ট করেছে। এত সুন্দর পোস্ট উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপু।
মন্তব্য শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। তবে বানান ভুল আছে আশাকরি দেখবেন।